App Store

App Store - ख़बरें

  • Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
    ফিল সিলার তাঁর দায়িত্ব কমিয়ে আনছেন। তিনি আর App Store পরিচালনা করবেন না। Apple-এর প্রোডাক্ট লঞ্চ ইভেন্টগুলিরও তদারকি থেকে অব্যাহতি নিচ্ছেন। তবে তিনি কোম্পানি ছেয়ে অন্য কোথাও যাচ্ছেন না। কম দায়িত্ব নিয়ে অ্যাপলের অন্য প্রকল্পে কাজ করবেন। তিনি টানা 29 বছর ধরে অ্যাপলের সঙ্গে যুক্ত। প্রায় তিন দশকের দীর্ঘ কর্মজীবনে অ্যাপলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। 2020 সাল পর্যন্ত সংস্থার মার্কেটিং চিফ ছিলেন। অ্যাপ স্টোরের দায়িত্ব এডি কিউ-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। সিলারের ডেপুটি নোলা ওয়েনস্টেইন অ্যাপলের ইভেন্ট টিমের দায়িত্ব নিতে চলেছেন।
  • বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন
    আজ এমন একটি অ্যাপের কথা বলবো, যার মাধ্যমে মোবাইল ফোন থেকেই কাছাকাছি XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল খুঁজে বার করা যাবে। অ্যাপের নাম হল E0 Finder: Ethanol Free Fuel ও এটি Google Play Store থেকে Android ফোনে ইনস্টল করা যাবে। এটি আপনার বর্তমান অবস্থান অনুযায়ী কাছাকাছি থাকা এমন পেট্রল পাম্পের তথ্য দিতে পারে, যেখানে XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল উপলব্ধ। ব্যবহারকারীরা অ্যাপে বিভিন্ন ফুয়েল গ্রেড দিয়ে ফিল্টার করে কাছাকাছি পেট্রোল পাম্প খুঁজে নিতে পারবে। অ্যাপ থেকেই সরাসরি পাম্পে ফোন করা যায় ও সেখানে যাওয়ার পথ দেখা যাবে।
  • পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
    গত বছর মাস্কের মালিকানাধীন সংস্থা ঘোষণা করেছিল, তারা Android ইউজারদের জন্য X অ্যাপ নতুনভাবে তৈরি করছে। এবার অ্যাপটির নতুন সংস্করণ প্রকাশ হয়েছে। নতুন X এখন Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এটি কোনও সাধারণ আপডেট নয়৷ পুরনো ভার্সন পরিবর্তন করার বদলে Android অ্যাপটি সম্পূর্ণ নতুন করে তৈরি হয়েছে। সংস্থা দাবি করছে, নতুন সংস্করণে অ্যাপ লোড হওয়ার গতি, স্ক্রলিং, নোটিফিকেশন-সহ ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তোলা হয়েছে। নতুন এক্স অ্যাপে ব্যবহারকারীরা ফুটবল, শেয়ার মার্কেট, অর্থনীতি, রাজনীতি, ও খেলাধুলা-সহ একাধিক বিষয়ের থেকে পছন্দের টপিক পিন করে রাখতে পারবে।
  • Apple ব্যবহারকারীদের জন্য স্বস্তি, দীর্ঘ 5 বছর অপেক্ষার পর চালু হল এই পরিষেবা
    Apple India প্রায় পাঁচ বছর পর App Store ও iCloud কেনাকাটায় ডেবিট-ক্রেডিট কার্ডের সুবিধা চালু করেছে। 2021 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন কার্ড টোকেনাইজেশন সংক্রান্ত নতুন নিয়মের কারণে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট বন্ধ করে দেয় তারা। তবে এখন পুনরায় Visa এবং MasterCard ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে। অ্যাপল রিজার্ভ ব্যাঙ্কের কার্ড টোকেনাইজেশন সংক্রান্ত নীতিমালা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। তাই সংস্থাটি ভারতে পুনরায় অ্যাপ স্টোর থেকে সাবস্ক্রিপশন ও অন্যান্য পরিষেবার টাকা মেটানোর জন্য ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহার চালু করছে।
  • Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
    Android ফোনে শুধুমাত্র ভেরিফায়েড ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করা যাবে। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা ইন্টারনেট থেকে ফোনে সরাসরি APK নামিয়ে ব্যবহার সম্ভব হবে না। প্লে স্টোরের বাইরে এমন ধরনের উৎস থেকে আসা অনেক অ্যাপেই ক্ষতিকর ম্যালওয়্যার ও স্পাইওয়্যার থাকে, যা ব্যক্তিগত তথ্য ফাঁস ও আর্থিক প্রতারণা ঘটাতে পারে৷ তাই Google নিয়মে কড়াকড়ি আনছে। তবে অভিজ্ঞ এবং সচেতন ব্যবহারকারীরা ডেভেলপার সেটিংসে গিয়ে নিয়ম বাইপাস করতে পারবে।
  • Google প্রকাশ করল 2025 সালের দেশের সেরা অ্যাপ ও গেমের তালিকা, নাম দেখলে চমকে যাবেন
    Google জানিয়েছে, ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে 69 শতাংশ তাদের ফোনে কোনও একটি Android অ্যাপের মাধ্যমে প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তার অভিজ্ঞতা পেয়েছে। এই বছর AI-কেন্দ্রিক অ্যাপের পাশাপাশি, সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এমন অ্যাপও পুরস্কার পেয়েছে।
  • ভারতে এসে গিয়েছে বেশ কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য একটি একক অ্যাপ Dor Play
    ভারতে এসে গেলো Dor Play অ্যাপ। Streambox Media কোম্পানী সম্প্রতি ভারতীয় গ্রাহকদের জন্য Dor Play-অ্যাপটি লঞ্চ করেছে। অ্যাপটি গ্রাহকদের একটি জায়গায় অনেকরকম কন্টেন্ট দেখার সুবিধা দেবে। গ্রাহকরা বিভিন্ন OTT প্ল্যাটফর্মের কনটেন্ট এক জায়গায় দেখতে পারবেন। অ্যাপটি Android এবং iOS ডিভাইসগুলোর জন্য উপলব্ধ আছে
  • অনলাইনে বন্ধুদের সঙ্গে লুডো খেলবেন কীভাবে?
    একাধিক লুডো গেম থাকলেও Ludo King -এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। লকডাউনের সময় এই গেমের জনপ্রিয়তা আরও বাড়ছে।
  • Corona Kavach: করোনাভাইরাস সংক্রমণ ট্র্যাকিংয়ে নতুন অ্যাপ নিয়ে এল কেন্দ্র
    আপাতত Android গ্রাহকরা Corona Kavach অ্যাপ ব্যবহার করতে পারবেন।
  • Android ও iOS ডিভাইসে WhatsApp ডার্ক মোড চালু করবেন কীভাবে?
    অবশেষে Android ও iOS স্টেবল ভার্সনে ডার্ক মোড পৌঁছেছে। প্রায় এক বছর ধরে টেস্টিংয়ের পর অবশেষে স্টেবল ভার্সনে এই ফিচার পৌঁছেছে। Google Play Store ও App Store থেকে Android ও iOS গ্রাহকরা এই আপডেট ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
  • গ্রাহককে ঠকাচ্ছে এই 25টি অ্যানড্রয়েড অ্যাপ
    সম্প্রতি Google Play Store থেকে আর্থিক জালিয়াতির নতুন খবর সামনে এসেছে। এই অ্যাপগুলি ট্রায়ালের সময় শেষ হলে গ্রাহকের কাছ থেকে নীতিহীনভাবে টাকা নিচ্ছে। এর মধ্যে রয়েছে Go Keyboard Lite, Astrofun, Easysnap, Face X Play, Filmigo সহ বিভিন্ন জনপ্রিয় অ্যাপ।
  • Google Play's Best of 2019 Awards: সেরার তালিকা প্রকাশ করল Google
    2019 সালে Play Store এ সেরা অ্যাপের তালিকা প্রকাশ করল Google। বছরের সেরা অ্যাপ, গেম, ই-বুক, সিনেমা ও অডিও-বুকের তালিকা প্রকাশিত হয়েছে। 2019 সালের সেরা গেমের শিরোপা জিতেছে Call of Duty। অন্যদিকে Play Store-এ চলতি বছর সেরা অ্যাপ Ablo আর সেরা সিনেমা Avengers: Endgame।
  • যে কোনও WhatsApp Groups-এ আপনাকে অ্যাড করা আটকাতে কী করবেন?
    জেনে নিন কী করে আপনি অন্যদের আটকাবেন আপনাকে যে কোনও WhatsApp গ্রুপে অ্যাড করা থেকে
  • গোপনীয়তা রক্ষায় WhatsApp এ যোগ হল নতুন ফিচার
    নতুন ভার্সানে হাজির হল WhatsApp। আপাতত iPhone গ্রাহকদের জন্য হাজির হয়েছে WhatsApp V2.19.110। ইতিমধ্যেই App Store থেকে নতুন আপডেট ডাউনলোড করা যাচ্ছে।
  • CamScanner ব্যবহার করেন? সুরক্ষিত থাকতে এখনই আনইনস্টল করুন
    CamScanner অ্যাপ এর মধ্যে পেড সার্ভিস সাবস্ক্রিপশনের বিজ্ঞাপন দেখা গিয়েছে।

App Store - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »