গোপনীয়তা রক্ষায় WhatsApp এ যোগ হল নতুন ফিচার

নতুন ভার্সানে হাজির হল WhatsApp। আপাতত iPhone গ্রাহকদের জন্য হাজির হয়েছে WhatsApp V2.19.110। ইতিমধ্যেই App Store থেকে নতুন আপডেট ডাউনলোড করা যাচ্ছে।

গোপনীয়তা রক্ষায় WhatsApp এ যোগ হল নতুন ফিচার

iPhone গ্রাহকদের জন্য হাজির হয়েছে WhatsApp V2.19.110

বিজ্ঞাপন

নতুন ভার্সানে হাজির হল WhatsApp। আপাতত iPhone গ্রাহকদের জন্য হাজির হয়েছে WhatsApp V2.19.110। ইতিমধ্যেই App Store থেকে নতুন আপডেট ডাউনলোড করা যাচ্ছে। নতুন ভার্সানে গ্রুপ প্রাইভেসিতে জোর দেওয়া হয়েছে। এর ফলে যে কোন ব্যক্তি আপনাকে WhatsApp গ্রুপে অ্যাড করতে পারবেন না। স্টেবল ভার্সানে নতুন এই ফিচার যোগ হয়েছে। এছাড়াও iPhone গ্রাহকরা iCloud এ WhatsApp চ্যাট ব্যাক আপ নেওয়ার সময় সমস্যার সম্মুখীন হলে সমাধান বাতলাতে চালু হয়েছে নতুন সাপোর্ট পেজ।

8,000 টাকা দামে চাই ভালো ক্যামেরা, ব্যাটারি আর পারফর্মেন্স? সেরা ফোনগুলি দেখে নিন

App Store থেকে জানা গিয়েছে WhatsApp v2.19.110 ভার্সানে যে সব চ্যাট মিউট করা থাকবে সেই চ্যাটে ডিসপ্লে নোটিফিকেশন ব্যাজ দেখা যাবে না। ধরুন আপনি কোন চ্যাট মিউট করে রেখেছেন। সেই চ্যাটে নতুন মেসেজ এলে তা নোটিফিকেশনে দেখা যাবে না। এছাড়াই স্টিকার, ইমোজি আর মিডিয়া এডিট করতে নতুন ফিচার যোগ হয়েছে। এছাড়াও WhatsApp ওপেন করার সময় স্প্ল্যাশ স্ক্রিন দেখা যাবে। সম্প্রতি Android বিটা ভার্সানে এই ফিচার যোগ হয়েছিল।

whatsapp

App Store থেকে  WhatsApp V2.19.110 ডাউনলোড করা যাচ্ছে

WABetaInfo ওয়েবসাইটে জানানো হয়েছে iPhone গ্রাহকরা মিউটেড চ্যাটে WhatsApp নোটিফিকেশনের হাত থেকে পাকাপাকিভাবে রেহাই পেয়েছেন। এছাড়াও গ্রুপ প্রাইভেসি আরও কড়া হয়েছে। নতুন সেটিংসে কোন ব্যক্তি নতুন গ্রুপে অ্যাড করতে পারবেন তা বাছাই করতে পারবেন গ্রাহক।

Redmi Note 8 Pro বনাম Realme XT! কোনটা কিনবেন?

নতুন সেটিংসে ঠিক কোন কনট্যাক্ট আপনাকে নতুন গ্রুপে অ্যাড করতে পারবেন তা ঠিক করা যাবে। চাইলে কোন কনট্যাক্ট যেন নতুন গ্রুপে অ্যাড করতে না পারে সেই ব্যবস্থাও থাকছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »