পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা

Android ইউজারদের জন্য X অ্যাপ সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয়েছে এবং নয়া ভার্সন Google Play Store-এ উপলব্ধ।

পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা

Photo Credit: Unsplash/ Julian

X claims that its new Android app loads posts faster

হাইলাইট
  • X অ্যাপের নতুন ভার্সন Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে
  • নতুন সংস্করণে অ্যাপ লোড হওয়ার গতি ও স্ক্রলিং উন্নত করে তোলা হয়েছে
  • X অ্যাপের মধ্যে এক্স চ্যাটে যাওয়ার জন্য একটি আলাদা বাটন যুক্ত হয়েছে
বিজ্ঞাপন

ইলন মাস্ক (Elon Musk) 2022 সালে Twitter কিনে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে X রেখেছিলেন। গত বছর মাস্কের মালিকানাধীন সংস্থাটি ঘোষণা করেছিল, তারা Android ইউজারদের জন্য X অ্যাপ সম্পূর্ণ নতুনভাবে তৈরি করছে। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার অ্যাপটির নতুন সংস্করণ প্রকাশ হয়েছে। নতুন X অ্যাপ এখন Google Play Store থেকে ডাউনলোড করা যাচ্ছে। এটি কোনও সাধারণ আপডেট নয়৷ পুরনো ভার্সন পরিবর্তন করার বদলে Android অ্যাপটি সম্পূর্ণ নতুন করে তৈরি হয়েছে। সংস্থা দাবি করছে, নতুন সংস্করণে অ্যাপ লোড হওয়ার গতি, স্ক্রলিং, নোটিফিকেশন-সহ ইউজার এক্সপিরিয়েন্স আরও উন্নত করে তোলা হয়েছে।

Android-এর জন্য হাজির নতুন X অ্যাপ

নতুন এক্স অ্যাপের মধ্যে একটি আলাদা বাটন যুক্ত করা হয়েছে, যা এক্স চ্যাটে দ্রুত খুলতে সাহায্য করবে। এক্স কোম্পানির প্রোডাক্ট হেড Nikita Bier জানিয়েছেন যে, অ্যান্ড্রয়েডের জন্য নতুনভাবে তৈরি এক্স অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয়েছে। আপডেট ইতিমধ্যেই প্রকাশ হয়েছে।

নিকিতা দাবি করেছেন, অ্যাপটি নতুনভাবে তৈরি করার ফলে ভবিষ্যতে খুব দ্রুত নিত্যনতুন ফিচার যোগ করা সম্ভব হবে। নতুন আপডেটে ডিজাইনে একাধিক চেঞ্জ আসার পাশাপাশি পারফরম্যান্সেও উল্লেখযোগ্য উন্নতি আনা হয়েছে। উল্লেখ্য, বিগত কয়েক বছরে X Android অ্যাপ iOS ভার্সনের তুলনায় বেশ পিছিয়ে পড়েছিল।

ইউজারদের অভিযোগ ছিল, অনেক সময় অ্যাপটির মৌলিক ফিচারগুলিও ঠিকমতো কাজ করতো না। গত বছর এক সময় লিঙ্কে ট্যাপ করার পরেও পোস্ট লোড না হওয়ার কথা শোনা গিয়েছিল। তাই আগস্ট মাস থেকেই Android-এর জন্য X নবরূপে তৈরির কাজ জোরকদমে শুরু হয়েছিল।

নতুন এক্স অ্যাপে ব্যবহারকারীরা ফুটবল, শেয়ার মার্কেট, অর্থনীতি, রাজনীতি, ও খেলাধুলা-সহ একাধিক বিষয়ের থেকে পছন্দের টপিক পিন করে রাখতে পারবে। ওই বিষয়গুলিকে কেন্দ্র করে নতুন কাস্টম টাইমলাইন তৈরি করা সম্ভব হবে। তবে ইউজাররা চাইলে আগের মতো 'ফর ইউ' ও 'ফলোয়িং' টাইমলাইনও স্ক্রল করতে পারবে। 

X ইউজারদের নতুন ভার্সন ব্যবহারের সময় বাগ বা অন্যান্য সমস্যার বিষয়ে মতামত জানাতেও অনুরোধ করেছে। নিকিতা জানান, অ্যাপ নতুনভাবে বানাতে এক বছর সময় লেগেছে। নতুন ভিডিও এডিটর, ভিডিওর মাধ্যমে রিয়্যাকশন, ও ক্যাশট্যাগসের মতো আরও কয়েকটি ফিচারের উপর কাজ চলছে। এগুলি শীঘ্রই নতুন আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য উপলব্ধ হবে বলে আশা করা যায়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »