বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন

E0 Finder: Ethanol Free Fuel অ্যাপের মাধ্যমে ইথানল-মুক্ত বিশুদ্ধ পেট্রোল খুঁজে বার করা যাচ্ছে।

বাইক ও গাড়ি চালকদের জন্য দারুণ খবর, ইথানলমুক্ত 100% খাঁটি পেট্রোল এই অ্যাপে খুঁজে পাবেন

Photo Credit: Unsplash/Ramprasad Kansari

E0 Finder: Ethanol Free Fuel app is available on the Play Store

হাইলাইট
  • গাড়িতে ইথানল মিশ্রিত পেট্রোলের প্রভাব নিয়ে উদ্বিগ্ন মালিকরা
  • গাড়ির মাইলেজ কমে যাওয়া বা যন্ত্রাংশ খারাপ হওয়ার ঘটনা সামনে আসছে
  • একটি নতুন অ্যাপ বিশুদ্ধ পেট্রোল খুঁজতে সাহায্য করছে
বিজ্ঞাপন

পেট্রোলে ইথানল মেশানো নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাওয়া বা যন্ত্রাংশ খারাপ হওয়ার প্রচুর ঘটনা সামনে আসছে। ফলে এখন অনেক গাড়ি মালিকই ইথানলমুক্ত বা কম ইথানলযুক্ত পেট্রোল খুঁজছেন। তবে কোথায় আগের মতো 100 শতাংশ পেট্রোল পাওয়া যাবে, তা সহজে জানা সম্ভব নয়। কিন্তু আজ আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো, যার মাধ্যমে মোবাইল ফোন থেকেই কাছাকাছি XP100, Power 100, এবং Speed 100-এর মতো বিশুদ্ধ পেট্রোল খুঁজে বার করা যাবে। আবার কোথায় E20, E85 বা E100 জ্বালানি পাওয়া যাচ্ছে, সেই তথ্যেরও সন্ধান পাওয়া যাবে।

E0 Finder: Ethanol Free Fuel অ্যাপ

বিশুদ্ধ পেট্রোল খুঁজে বার করার অ্যাপের নাম হল E0 Finder: Ethanol Free Fuel। এটি Google Play Store থেকে Android ফোনে ইনস্টল করা যাবে। এই অ্যাপ ব্যবহার করার জন্য লগ ইন, ওটিপি বা কোনও টাকা লাগবে না। এটি আপনার বর্তমান অবস্থান (লোকেশন) অনুযায়ী কাছাকাছি থাকা এমন পেট্রল পাম্পের তথ্য দিতে পারে, যেখানে খাঁটি পেট্রোল উপলব্ধ।

ই0 ফাইন্ডার: ইথানল ফ্রি ফুয়েল অ্যাপ ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো বিভিন্ন তেল বিপণন সংস্থার প্রকাশিত ফুয়েল স্টেশন ডেটা থেকে তথ্য সংগ্রহ করে। তারপর সেই তথ্যগুলি সাজিয়ে একটি ইন্টার‍্যাক্টিভ ম্যাপের মাধ্যমে তুলে ধরে।

ব্যবহারকারীরা সেই ম্যাপে বিভিন্ন ফুয়েল গ্রেড দিয়ে ফিল্টার করে কাছাকাছি পেট্রোল পাম্প খুঁজে নিতে পারবে। এছাড়াও, প্রতিটি লিস্টিংয়ে কোন তথ্য কোন উৎস থেকে নেওয়া হয়েছে ও শেষ কবে তা নিশ্চিত বা যাচাই করা হয়েছিল, সেই তথ্যও উল্লেখ থাকে।

E0 Finder অ্যাপের ফিচার্স

  • "Near Me" অপশনে ট্যাপ করলে আপনার কাছাকাছি ইথানল-মুক্ত বা ফ্লেক্স-ফুয়েল পাম্প দেখতে পাবেন।
  • অ্যাপে পেট্রোল পাম্পের লাইভ ম্যাপ আছে ও ফুয়েল গ্রেড অনুসারে পাম্পগুলি আলাদা রঙে দেখানো হয়।
  • XP100, Power 100, Speed 100, E85, ও E100-এর মতো তেলের মান অনুযায়ী পাম্প ফিল্টার করা যায়।
  • পেট্রল পাম্পের ব্র্যান্ড, প্রোডাক্টের নাম, শেষ ভেরিফায়েড ডেট, ও কনফিডেন্স লেবেল দেখা যায়। ফলে প্রিমিয়াম জ্বালানি ভরতে কত খরচ হতে পারে, তার ধারণা পেতে সুবিধা হবে।
  • অ্যাপ থেকেই সরাসরি পাম্পে ফোন করা যায় ও সেখানে যাওয়ার পথ দেখা যায়।
  • কোনও পেট্রোল পাম্পের দেওয়া তথ্য ভুল বা অসঙ্গত মনে হলে, সেটি রিপোর্ট করতে পারবেন।
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »