Google-এর নতুন নিয়মে সাইডলোডিং করার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হবে।
Photo Credit: Unsplash/Denny Müller
Android ফোনে আনভেরিফায়েড অ্যাপ ইনস্টল বন্ধ করছে Google
আমরা অনেক সময় Play Store-এর বাইরে থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে APK ফাইল ডাউনলোড করে মোবাইল ফোনে অ্যাপ ইনস্টল করি। এই পদ্ধতিকে সাইডলোডিং (Sideloading) নামে ডাকা হয়। কিন্তু এখন স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে নতুন নিয়ম আনছে গুগল৷ মার্কিন টেক জায়ান্ট ঘোষণা করেছে, Android ফোনে শুধুমাত্র ভেরিফায়েড ডেভেলপারদের অ্যাপ ইনস্টল করা যাবে। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা ইন্টারনেট থেকে ফোনে সরাসরি আনভেরিফায়েড APK নামিয়ে ব্যবহার সম্ভব হবে না। প্লে স্টোরের বাইরে এমন ধরনের উৎস থেকে আসা অনেক অ্যাপেই ক্ষতিকর ম্যালওয়্যার ও স্পাইওয়্যার থাকে, যা স্মার্টফোনে ঢুকে পড়লে ব্যক্তিগত তথ্য ফাঁস ও আর্থিক প্রতারণা ঘটাতে পারে৷ তাই Google নিয়মে কড়াকড়ি আনছে।
গুগলের নতুন নিয়ম অনুসারে, শুধুমাত্র ভেরিফায়েড ডেভেলপারদের বানানো অ্যাপ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইনস্টল করা যাবে। যারা প্লে স্টোরের বাইরে থার্ড পার্টি ওয়েবসাইট বা অন্য কোনও মাধ্যমে অ্যাপ ডিস্ট্রিবিউট করেন, তারা পরিচয় জমা দিয়ে, অ্যাপের সাইনিং কী আপলোড করে, ও 25 ডলার (প্রায় 2,300 টাকা) ফি প্রদান করে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবে। এই পদক্ষেপের পিছনে গুগলের লক্ষ্য, ক্ষতিকর ও ভুয়ো অ্যাপ যাতে ব্যবহারকারীর হাতে পৌঁছাতে না পারে।
যে সমস্ত অ্যাপ আনভেরিফায়েড ডেভেলপারদের তৈরি, সেগুলো গুগল ব্লক করবে। অর্থাৎ আগের মতো APK ইনস্টল করা যাবে না। আমাদের অজান্তে অনেক সময় ক্ষতিকর অ্যাপ ফোনে ইনস্টল হয়ে যায়, যা নিঃশব্দে ব্যাকগ্রাউন্ডে কাজ করে ডিভাইসের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে তুলে দেয়। আবার এখন ডিজিটাল গ্রেফতারির মতো স্ক্যামে আক্রান্তকে ভয় দেখিয়ে হার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে। ফলে বাড়ছে আর্থিক প্রতারণা৷ সাইডলোডিং-এ রাশ টেনে সেই পথ এবার বন্ধের পথে হাঁটছে গুগল।
তবে অভিজ্ঞ ও সচেতন ব্যবহারকারীদের জন্য নিয়ম একটু শিথিল করা হচ্ছে। বর্তমানে প্লে স্টোরের বাইরে থাকা অ্যাপ ইনস্টল করার আগে "Unknown Source" অন করতে হয়। এখন সাইডলোডিং করার জন্য একটি বাইপাস অপশন থাকবে, যাকে বলা হচ্ছে অ্যাডভ্যান্সড ফ্লো। এটি ডেভেলপার সেটিংসে লুকানো থাকবে। সংস্থা ইচ্ছা করেই অপশনটি সরাসরি দেখাবে না। শটকার্টের মাধ্যমে চালু করা যাবে না। ডেভেলপার সেটিংসে গিয়ে অশপনটি খুঁজে বার করতে হবে।
1. সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন অপশনে যান। সেখানে সফটওয়্যার বিল্ড অপশনে টানা সাতবার ট্যাপ করলে ডেভেলপার অপশন সক্রিয় হবে।
2. ডেভেলপার মেনুতে "Allow Unverified Package" অপশনে গিয়ে অনুমতি দিতে হবে।
3. তারপর স্ক্রিনে প্রশ্ন দেখা যাবে,"Is someone asking you to do this?" এখানে আপনাকে "No is instructing me" অপশনে ট্যাপ করতে হবে।
4. ডিভাইসের পিন বা পাসওয়ার্ড দিয়ে রিস্টার্ট করতে হবে। ফলে কল, রিমোট অ্যাক্সেস, বা স্ক্রিন শেয়ারিং চালু থাকলে বন্ধ হয়ে যাবে।
5. এরপরেও কিন্তু সাথে সাথে সাইডলোডিং করা যাবে না। সমস্ত সেটিংস চালুর 24 ঘন্টা পর ইনস্টল করা যাবে আনভেরিফায়েড অ্যাপ ।
গুগল জানিয়েছে, নতুন সাইডলোডিং নিয়ম আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে চালু হবে। প্রথমে ব্রাজিল, সিঙ্গাপুর, ও ইন্দোনেশিয়াতে নয়া নিয়ম কার্যকর হবে। কারণ এই সব দেশে ডিজিটাল স্ক্যাম ও হ্যাকিং সংক্রান্ত ঘটনা বেশি ঘটছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999