সুযোগ বুঝে COVID-19 -এর নামে বাড়ছে হ্যাকিংয়ের চেষ্টা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 মার্চ 2020 18:35 IST
হাইলাইট
  • COVID-19 -এর নাম হ্যাকিংয়ের চেষ্টা চলছে
  • অজানা সূত্র থেকে পাওয়া যে কোন ইমেল থেকে দূরে থাকুন
  • সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না

বিভিন্ন উপায়ে মানিষকে বোকা বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাকাররা

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গেই COVID-19 নাম ব্যবহার করে হ্যাকিং বাড়তে শুরু করেছে। ফেব্রুয়ারি থেকে COVID-19 নাম ব্যবহার করে হ্যাকিং প্রায় 667 শতাংশ বেড়েছে।

করোনাভাইরাস আতঙ্কের সুযোগ নিয়ে COVID-19 -এর নামে ম্যালওয়ার, ফিশিং অ্যাটাকের মাধ্যমে ক্রেডিড কার্ড ও অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সম্প্রতি Barracuda Networks, নামের এক ক্লাউড সিকিউরিটি কোম্পানি এই তথ্য প্রকাশ করেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইতে জোরদার প্রচার শুরু হয়েছে। সুযোগ বুঝে ইমেল ও অন্যান্য মেসেজের মাধ্যমে COVID-19 নাম ব্যবহার করে গ্রাহকের কম্পিউটারের দখন নেওয়ার চেষ্টা চলছে।

1 মার্চ থেকে 23 মার্চের মধ্যে মোট 467,825 টি ফিশিং ইমেল সনাক্ত করেছে Barracuda Networks। এর মধ্যে 9,116 ইমেলে COVID-19 -এর উল্লেখ ছিল। ফেব্রুয়ারি মাসে মোট 1,188 টি ফিশিং ইমেলে করোনাভাইরাসের উল্লেখ পেয়েছিল কোম্পানিটি। জানুয়ারি মাসে এই সংখ্যাটি ছিল 137।

করোনায় ঘর বন্দি কয়েকশো কোটি মানুষ, বিশ্বব্যাপী হুহু করে বাড়ছে WhatsApp ব্যবহার

করোনাভাইরাস সংক্রমণের মতোই বিশ্বব্যাপী এই রোগের নাম ব্যবহার করে হ্যাকিং চেষ্টা হুহু করে বাড়ছে।

Advertisement

হ্যাকারদের হাত থেকে দূরে থাকতে অজানা সূত্র থেকে পাওয়া যে কোন ইমেল অথবা মেসেজের মধ্যের লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Coronavirus, COVID 19, Phishing
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.