20 জুন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে BSNL

সব গ্রাহকের BSNL ল্যান্ডলাইন কানেকশন রয়েছে সেই সব গ্রাহক বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন পাবেন।

20 জুন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে BSNL
বিজ্ঞাপন

Work@Home প্ল্যানের অধীনে 20 জুন পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দিচ্ছে BSNL। শুরুতে এক মাসের জন্য এই প্ল্যান লঞ্চ হলেও এবার প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে। যে সব গ্রাহকের BSNL ল্যান্ডলাইন কানেকশন রয়েছে সেই সব গ্রাহক বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন পাবেন। লকডাউনের কারণে বাড়ি থেকে কাজ করার প্রবণতা বেড়েছে। আর সেই জন্যই বিশেষ এই সুবিধা নিয়ে এসেছে রাষ্ট্রায়াত্ত কোম্পানিটি।

এই অফারে বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন নিলে 10 Mbps পর্যন্ত স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সঙ্গে থাকছে 5GB ডেটা। এই ডেটা শেষ হলে স্পিড কমে 1Mbps হবে।

একই সঙ্গে প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য 2,399 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। এই প্ল্যানে 600 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন প্ল্যানের খবর জানানো হয়েছে। এই প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। যদিও কোন ডেটা ব্যবহারের সুবিধা থাকছে না। গোটা দেশের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। প্রথম 60 দিন বিনামূল্যে BSNL Tunes ব্যবহার করা যাবে।

কোম্পানির ছত্তিশগড় সার্কেলের টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে 2,399 টাকা রিচার্জে BSNL প্রিপেড গ্রাহকরা 600 দিন ভ্যালিডিটি পাবেন। প্রতিদিন গোটা দেশের যে কোন নম্বরে 250 মিনিট ভয়েস কল করা যাবে। সঙ্গে প্রতিদিন 100 এসএমএস ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ডেটা ব্যবহার করা যাবে না।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  2. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  3. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  4. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
  5. Airtel বাম্পার অফার আনল, একটা রিচার্জের সঙ্গে পরের মাস সম্পূর্ণ ফ্রি
  6. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  7. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  8. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  9. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  10. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »