আধার প্রসঙ্গে কী বলনেন এডওয়ার্ড স্নোডেন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অগাস্ট 2018 15:22 IST

সরকার ছাড়া অন্য কেউ বিনা অনুমতিতে আধার ব্যবহার করলে শাস্তি হওয়া উচিৎ। আধার সম্পর্কে এই মন্তব্য করলেন এডওয়ার্ড স্নোডেন।

ভারতবাসীর কল্যানের জন্য আধার ব্যবস্থা তৈরী করেছিল ভারত সরকার। আধারের অপব্যবহার হলে তার বিরুদ্ধে অপরাধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্নোডেন। সম্প্রতি ভিডিও কনফারেন্সে এক ইভেন্টে এই কথা জানিয়েছেন তিনি।

Advertisement

জয়পুরে সাংবাদিকদের এক কনফারেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেই এডওয়ার্ড স্নোডেন। সেখানেই তিনি বলেন, এই ধরনের জনগনের উপরে নজরদারির এই ধরনের ব্যবস্থায় সমাজে বিশ্বাসঅর্জন আবশ্যিক। যদিও এই বিষয়ে UIDAI-কে কোন মন্তব্য করতে শোনা যায়নি।  

জনগনের উপরে নজরদারির প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে স্নোডেন বলেন, কোন সরকার “আপনার অধিকার নেই” বলে কখনও মন্তব্য করবে না। বরং নতুন নজরদারি ব্যবস্থা নিয়ে আসার আগে যে কোন সরকার বলবে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা নিয়ে আসা হয়েছে।

যুব সমাজ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্পর্কে যথেষ্ট সচেতন বলে মনে করেন স্নোডেন। তিনি বলেন, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কেন প্রয়োজন তা জনগনকে জানানোর প্রয়োজন নেই। বরং কেন মানুষের নিজের হক বুঝে নেওয়ার অধিকার নেই সেই কথা বুঝিয়ে বলা প্রয়োজন সরকারের।

Advertisement

প্রাক্তন এই CIA কর্মী বলেন, “আমাদের গোপনীয়তা নিয়ে সমস্যা রয়েছে”। কারন যাঁরা আমাদের গোপনীয়তা ভঙ্গ করেন তাঁরা নিজের স্বার্থসিদ্ধিতে ব্যাস্ত। স্নোডেন বলেন কড়া এনক্রিপশান ও ভালো আইনি ব্যবস্থার মাধ্যমে বিশ্বের প্রত্যেক মানুষের গোপনীয়তা রক্ষা সম্ভব।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Edward Snowden, UIDAI, Aadhaar
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  2. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  3. AI মডেলের বুদ্ধিমত্তা মাপতে Perplexity স্কোরকে অভিন্ন মাপকাঠি করার প্রস্তাব OpenAI-এর
  4. Samsung-এর 9 বছরের রীতির অবসান, প্রতি বছর আর আসবে না নয়া স্মার্টওয়াচ
  5. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  6. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  7. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  8. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  9. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  10. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.