Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 সেপ্টেম্বর 2026 19:33 IST
হাইলাইট
  • Flipkart Big Billion Days 2026 অক্টোবর 9 থেকে শুরু হতে পারে
  • Flipkart Plus সদস্যরা 24 ঘন্টা আগেই সেলের আগাম অ্যাক্সেস পাবে
  • ক্রেতারা নির্বাচিত ক্রেডিট কার্ডে 10 শতাংশ এক্সট্রা ডিসকাউন্ট পেতে পারে

Flipkart Big Billion Days Sale began on September 23 last year

Photo Credit: Flipkart

Flipkart Big Billion Days 2026 সেলের দামামা বেজে গেল। এখন থেকেই উইশলিস্টে যোগ করতে থাকুন পছন্দের প্রোডাক্ট। প্রতি বছর উৎসবের মরশুমের আগে এই সেলের দিকে তাকিয়ে থাকে কোটি কোটি মানুষ। Flipkart এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু তার আগেই বিগ বিলিয়ন ডেজ সেলের তারিখ এবং অফার ফাঁস হয়ে গিয়েছে। অক্টোবর মাসের শুরুতেই ফ্লিপকার্টের বার্ষিক মেগা সেল ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, গৃহস্থালীর কাছে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ও একাধিক পণ্যে বড়সড় ডিসকাউন্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবারও Flipkart Plus সদস্যরা সাধারণ গ্রাহকদের 24 ঘন্টা আগেই সেল প্রাইসে কেনাকাটা করতে পারবে।

Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ ফাঁস হল

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজের একাধিক পোস্টার ছড়িয়ে পড়েছে। তার মধ্যে বেশ কিছু ছবি ফ্লিপকার্টের মোবাইল অ্যাপের স্ক্রিনশট বলে মনে করা হচ্ছে। ছবিতে লেখা আছে, সেল অক্টোবর 9 থেকে শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস সদস্যরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে।

Advertisement

লিক হওয়া পোস্টার সত্যি হয়ে থাকলে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় মিলবে। এছাড়াও, এক্সচেঞ্জ অফার পাওয়া যেতে পারে। কিন্তু অফার পেতে কী কী শর্ত পূরণ করতে হবে, সর্বোচ্চ কত টাকা ছাড় দেওয়া হবে, ও ঠিক কোন কোন কার্ডে অফার থাকবে, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, 2025 সালে Flipkart Big Billion Days শুরু হয়েছিল সেপ্টেম্বর 23 তারিখে। গত বছর অবশ্য পুজোও অনেক এগিয়ে শুরু হয়েছিল। Plus ও Black মেম্বাররা 24 ঘন্টা আগে অ্যাক্সেস পেয়েছিল। গতবারও Axis ও ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 10 শতাংশ ডিসকাউন্ট দিয়েছিল কোম্পানি।

2025 সালের সেলে ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক সদস্যরা অতিরিক্ত অফার পেয়েছিলেন। যার মধ্যে বেশি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং আরও বেশি সুপারকয়েন রিওয়ার্ডস অর্ন্তভুক্ত ছিল। নিয়মিত ক্রেতাদের অন্যদের তুলনায় বাড়তি সুবিধা দিতেই এমন কৌশল।

Advertisement

প্রসঙ্গত, সেলের তারিখ এবং অফার সম্পর্কে এখনও ফ্লিপকার্টের তরফে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি। ফলে শেষ মুহূর্তে সেলের দিনক্ষণ ও অফারে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সংস্থা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা মাত্রই পাঠকদের কাছে সেই খবর পৌঁছে দেবো আমরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  2. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  3. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  4. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  5. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  6. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  7. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  8. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  9. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  10. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.