Flipkart Sale

Flipkart Sale - ख़बरें

  • Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
    Flipkart Big Billion Days সেল চলাকালীন Oppo-এর কোন ফোন কত দামে পাওয়া যাবে, তা এবার প্রকাশ্যে এসেছে। Oppo Find X9 Ultra পাওয়া যাবে 1,53,999 টাকায়। ফোনটি ভারতে লঞ্চের সময় দাম ছিল 1,69,999 টাকা। Oppo Find X9s বিক্রি হবে 72,999 টাকায়। এটি বর্তমানে ফ্লিপকার্টে 84,999 টাকা দামে লিস্টেড আছে। Oppo K14 Lite সেলে 16,999 টাকার পরিবর্তে 14,999 টাকায় পাওয়া যাবে। অন্য দিকে, Oppo K14x 5G মিলবে 16,999 টাকায়, যেখানে এখন লিস্টিং প্রাইস 18,999 টাকা।
  • পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
    অক্টোবর 9 থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026। ফ্লিপকার্ট এবার Samsung-এর বিভিন্ন ফোনের উপর বিশেষ অফার প্রকাশ করেছে। Samsung Galaxy S25 FE মডেলের কার্যকর দাম 4X,XXX টাকায় নেমে আসবে। সঠিক দাম এখনও প্রকাশ হয়নি। তবে অফার ধরে 50,000 টাকার নিচে মধ্যে কেনা যাবে বলে আশা করা হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় দাম ছিল 59,999 টাকা। Samsung Galaxy S25 মডেলের দাম 60,000 টাকার নিচে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Samsung Galaxy A36 পাওয়া যাবে 30,000 টাকার মধ্যে। Galaxy F70 Pro-এর দামও 30,000 টাকার নিচে চলে আসবে।
  • 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
    ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে গুগল পিক্সেল 11 মডেলের কার্যকর দাম 69,999 টাকায় নেমে আসবে। আগস্টে লঞ্চের সময় 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য ছিল 89,999 টাকা। ছাড়ের মধ্যে 12,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট, 6,000 টাকা এক্সচেঞ্জ অফার, এবং 2,000 টাকা মূল্যের সুপারকয়েন ধরা হয়েছে। ফোনটি নো-কস্ট EMI প্ল্যানেও কেনা যাবে৷ বর্তমানে গুগলের সবচেয়ে সস্তা ফোন Pixel 10a-এর উপরেও বিশেষ অফার দেওয়া হয়েছে। সেলে 39,999 টাকা দাম রাখা হয়েছে। ফোনটির 8 জিবি ও 512 জিবি স্টোরেজের লঞ্চ প্রাইস ছিল 49,999 টাকা।
  • 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
    বিগ বিলিয়ন ডেজ শুরু হওয়ার আগে এখন Motorola তাদের একাধিক ফোনে অফারের ঘোষণা করেছে। Edge, Moto G, ও Signature স্মার্টফোন ডিসকাউন্টে পাওয়া যাবে। Moto G06 Power বিক্রি হবে 13,999 টাকায়। এটি 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে। Moto G37 Power পাওয়া যাবে 16,999 টাকা থেকে। Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,999 টাকার শুরুর দামে। এটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। বর্তমান এই ভ্যারিয়েন্ট 30,999 টাকায় লিস্টেড আছে। Motorola Edge 70 Pro বিক্রি হবে 36,999 টাকা থেকে। 8 জিবি + 128 জিবি স্টোরেজ বর্তমানে 39,999 টাকায় লিস্টেড আছে।
  • Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
    অক্টোবর 9 থেকে Flipkart Big Billion Days 2026 শুরু হচ্ছে। তার আগে আর্লি বার্ড ডিল প্রকাশ করতে শুরু করেছে ই-কমার্স সংস্থাটি। ফলে মূল সেলের আগেই বিভিন্ন সংস্থার মোবাইল ফোন আকর্ষণীয় অফারে কেনাকাটা করার সুযোগ মিলবে।। Oppo K14 5G সেলে কেনা যাবে 23,499 টাকায়। ফোনটির বর্তমান দাম 25,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 40,999 টাকায় পাওয়া যাবে। ভ্যারিয়েন্টের বর্তমান দাম হল 44,999 টাকা। Samsung Galaxy S25 5G-এর দাম 59,999 টাকার নিচে চলে আসবে। 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন এখন বিক্রি হচ্ছে 69,999 টাকায়।
  • অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
    অক্টোবর 9 থেকে ফ্লিপকার্টের সমস্ত গ্রাহকদের জন্য বিগ বিলিয়ন ডেজ সেল 2026 শুরু হবে। তবে ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, এবং ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। টপ ডিলস শীঘ্রই প্রকাশিত হবে। নির্দিষ্ট কোনও পণ্যে কতটা ছাড় মিলবে, তা এখনও জানানো হয়নি। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
    ফ্লিপকার্ট অ্যাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ছবিতে লেখা আছে, সেল অক্টোবর 9 থেকে শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস সদস্যরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। তবে কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে সেলের দিনক্ষণ ঘোষণা করেনি।
  • 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
    CMF জানুয়ারিতে Headphone Pro ভারতে লঞ্চ করেছিল। তখন দাম রাখা হয়েছিল 7,999 টাকা। কিন্তু এখন Flipkart Freedom সেলে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর লাইট গ্রীন কালার অপশন ফ্লিপকার্টে 4,979 টাকা দামে লিস্টেড আছে। কোম্পানির দাবি, একবার চার্জ দিলে 100 ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে ও 50 ঘন্টা টকটাইম মিলবে। এতে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল রয়েছে, যা ঘুরিয়ে ANC চালু ও বন্ধ, ভলিউম বাড়ানো-কমানো, এবং মিউজিক চালানো বা থামানো যেতে পারে।
  • Flipkart ফ্রিডম সেলে 30,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25+
    Samsung Galaxy S25+ বর্তমানে ফ্লিপকার্টে 69,999 টাকায় লিস্টেড আছে, যা 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় ফোনের দাম ছিল 99,999 টাকা। অর্থাৎ, ফ্লিপকার্ট ফ্রিডম সেলে হ্যান্ডসেটটি ফ্ল্যাট 30,000 টাকা ছাড়ে কেনা সম্ভব হবে। এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 3,975 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে ফলে প্রায় 34,000 টাকা সাশ্রয় করা যেতে পারে।
  • Flipkart ফ্রিডম সেলে মাত্র 13,999 টাকায় দুর্ধর্ষ 5G ফোন, 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও Dolby সাউন্ড আছে
    15,000 টাকার মধ্যে ভাল 5G ফোন খুঁজছেন? 13,999 টাকা দিলেই পেয়ে যাবেন 7,000mAh ব্যাটারি, 50MP রিয়ার ক্যামেরা, ও MediaTek Dimensity 6400 5G প্রসেসরযুক্ত চমৎকার ফাইভ-জি ফোন। ভাবছেন, এত কম দামে কীভাবে সম্ভব? ফ্লিপকার্টের ফ্রিডম সেলে অন্যতম আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে Moto G37 Power, যা একে 15,000 টাকার নিচে অন্যতম সেরা 5G ফোনে পরিণত করেছে।
  • ট্রিপল Zeiss ক্যামেরা ও দুর্ধর্ষ ফিচার্সের Vivo 5G ফোনে মিলছে 7,000 টাকা ছাড়, Flipkart ফ্রিডম সেলে দারুণ অফার
    Vivo X200T বড় ডিসকাউন্টে কেনার সুযোগ। Flipkart Freedom সেলে ভিভোর এই প্রিমিয়াম স্মার্টফোন 7,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। কোম্পানি ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। ফোনের দুই বড় আকর্ষণ হল Zeiss টিউনড তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং MediaTek Dimensity 9400+ চিপসেট। হ্যান্ডসেটে 7 বছর সিকিউরিটি পাওয়া যাবে। তাই এটি দীর্ঘমেয়াদি ব্যবহার করার জন্য উপযুক্ত। ভিভোর ফোনের কার্যকর দাম এবং খুঁটিনাটি জানতে ক্লিক করুন।
  • 15,000 টাকার মধ্যে ভাল 5G স্মার্টফোন খুঁজছেন? চমৎকার অফার নিয়ে হাজির Motorola ও Flipkart
    15,000 টাকা বাজেটের মধ্যে ভাল ফোন খুঁজে পাওয়া এখন মুশকিল। কিন্তু ফ্লিপকার্টে 13,999 টাকা খরচ করলেই 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, MediaTek Dimensity 6400 প্রসেসর, ও Dolby Atmos অডিও ফিচারের চমৎকার 5G ফোন পেয়ে যাবেন। চলতি বছর লঞ্চ হওয়া Moto G37 মডেলে এমনই ডিল পাওয়া যাচ্ছে। ফোনটির অফার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
  • কম বাজেটে ল্যাপটপ কিনবেন? Amazon ও Flipkart ফ্রিডম সেলে 21,000 টাকা পর্যন্ত ছাড়
    আপনার যদি একটি নতুন ল্যাপটপ কেনার প্রয়োজন পড়ে, তাহলে এটাই উপযুক্ত সময় হতে পারে। কারণ Amazon ও Flipkart সর্বোচ্চ 21,000 টাকা ডিসকাউন্টে শীর্ষস্থানীয় ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি করছে, যার মধ্যে রয়েছে Asus, Dell, HP, ও Samsung-এর নাম। এই প্রতিবেদনে ফ্রিডম সেলে বিক্রিত 50,000 টাকার নিচে সেরা পাঁচ ল্যাপটপ ডিলের সন্ধান দেওয়া হল।
  • 3,000 টাকা ছাড়ে Poco M8 Power-এর সেল শুরু, সস্তায় 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা
    Poco M8 Power 5G-এর বিক্রি ভারতে শুরু হল। সেলের প্রথম 12 ঘন্টা 3,000 টাকা ছাড় মিলবে। এই অফারের মধ্যে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও কুপন ছাড় অর্ন্তভুক্ত আছে। এটি পোকোর সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারি পরিচালিত স্মার্টফোন। এতে Snapdragon 4 Gen 4 প্রসেসর হয়েছে। পোকোর নতুন স্মার্টফোনে AMOLED ডিসপ্লে, IP65 রেটিং, 10,416 বর্গমিমি গ্রাফাইট হিট ডিসিপেশন এরিয়া, 50MP মেইন ক্যামেরা, ও 45W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
  • Flipkart ফ্রিডম সেলে 50,000 টাকার নিচে iPhone 17, কীভাবে এত কম দামে মিলছে জানুন
    Flipkart Freedom Sale প্লাস ও ব্ল্যাক সদস্যদের জন্য শুক্রবার থেকেই ভারতে শুরু হয়ে গিয়েছে। এই সেলে iPhone 17 বড়সড় ডিসকাউন্টে কেনার সুযোগ চলে এসেছে। আইফোনের এই মডেল 50,000 টাকার কমে পকেটস্থ করার সুবর্ণ সুযোগ। এক্সচেঞ্জ অফার ও ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে কার্যকর দাম প্রচুর কমে যাবে। সব অফার ধরে iPhone 17 কেনা যেতে পারে মাত্র 49,305 টাকায়৷

Flipkart Sale - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »