Flipkart এবার Big Billion Days Sale 2026-এর জন্য Samsung Galaxy S25 ও Galaxy S25 FE-এর প্রকৃত অফার মূল্য প্রকাশ করেছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 and Galaxy S25 FE sale prices revealed ahead of Flipkart Big Billion Days 2026
চলতি সপ্তাহ থেকেই শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026। ফ্লিপকার্টের বার্ষিক ফেস্টিভ সেলে যারা Samsung-এর প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুখবর। দক্ষিণ কোরিয়ান সংস্থার দুটি জনপ্রিয় মডেল Galaxy S25 এবং Galaxy S25 FE-এর সেল প্রাইস এবার প্রকাশ্যে এসেছে। গত সপ্তাহে ফ্লিপকার্টের তরফে শুধু ইঙ্গিত দেওয়া হয়েছিল, বিগ বিলিয়ন ডেজ সেলে Galaxy S25 এবং Galaxy S25 FE-এর দাম যথাক্রমে 60,000 টাকা ও 59,000 টাকার নিচে থাকবে। এখন উভয় ফোনের প্রকৃত অফার মূল্য প্রকাশ করা হয়েছে। ক্রেতারা 17,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে।
ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ সেলে Samsung Galaxy S25 পাওয়া যাবে 57,999 টাকার শুরুর দামে। এটি সব অফার এবং ছাড় ধরার পর কার্যকর মূল্য। ফোনের বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 74,999 টাকায়। অর্থাৎ, ব্র্যান্ড 17,000 টাকা ছাড় দিচ্ছে।
Samsung Galaxy S25 একটি 6.2 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে পেয়েছে। এটি 2,600 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এবং HDR10+ সাপোর্ট করে। ডিভাইসটি Android 22 পর্যন্ত সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 2032 সাল অব্দি সিকিউরিটি আপডেট পাবে। ফোনে 4,000mAh ব্যাটারি ব্যবহার আছে, যা 25W ওয়্যার্ড ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের সঙ্গে এসেছে। এটি OIS ও f./1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, OIS এবং 3x অপটিক্যাল জুম-সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। পিছনের ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
সেলের জন্য অপেক্ষা করার দরকার নেই। Galaxy S25 FE এখনই 46,999 টাকায় কেনা যাচ্ছে। সব অফার ধরে বেস ভ্যারিয়েন্টের এই দাম। ফোনটির লঞ্চ প্রাইস ছিল 59,999 টাকা। ডিভাইসটি 6.7 ইঞ্চি স্ক্রিন নিয়ে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,900 নিট পিক ব্রাইটনেস অফার করে। Android 23 পর্যন্ত OS আপডেট পাওয়া যাবে এই ফোনে। ডিভাইসে থাকা 4,900mAh ব্যাটারি 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Galaxy S25 FE ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দিয়ে সজ্জিত। এটি OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুমযুক্ত 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উল্লেখ্য, Flipkart Big Billion Days 2026 সেল শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে। তবে একদিন আগেই প্লাস, ব্ল্যাক, এবং ক্রেডিট কার্ড গ্রাহকরা আর্লি অ্যাক্সেস পাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo S2 FE Launched in India With MediaTek Dimensity 7300e SoC, 10,000mAh Battery: Price, Specifications
Hellblade Developer Ninja Theory Hit With Layoffs as Studio Faces Closure