Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার

Amazon Great Indian Festival ও Flipkart Big Billion Days সেলে Asus-এর ল্যাপটপ, ট্যাব, ও অল-ইন-ওয়ান ডেস্কটপে বিশেষ অফার।

Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার

Photo Credit: Asus

Select Asus laptops and PCs get up to 50 percent discount

হাইলাইট
  • Flipkart ও Amazon ফেস্টিভ সেলে Asus-এর প্রোডাক্টে বিশেষ ছাড়
  • OLED ডিসপ্লেযুক্ত Asus Pad T3201 পাওয়া যাবে 35,990 টাকায়
  • Asus বেশ কিছু ল্যাপটপে 50 শতাংশের বেশি ডিসকাউন্ট দিচ্ছে
বিজ্ঞাপন

ফেস্টিভ সেল শুরু হওয়ার একদিন আগেই ল্যাপটপ, গেমিং ডিভাইস, ট্যাবলেট, ও ডেস্কটপ পিসি-তে বিশেষ অফার ঘোষণা করেছে আসুস (Asus)। আসন্ন Amazon Great Indian Festival ও Flipkart Big Billion Days Sale 2026-এ সংস্থাটির বিভিন্ন প্রোডাক্টে আকর্ষণীয় অফার পাওয়া যাবে। ক্রেতারা Vivobook, Vivobook S, Zenbook, TUF Gaming, ও ROG সিরিজের ল্যাপটপ বড় ডিসকাউন্টে কিনতে পারবে। কয়েকটি মডেলে 50 শতাংশের বেশি ছাড় দেবে কোম্পানি। শুধু দাম কমানো নয়, নো-কস্ট ইএমআই, ব্যাঙ্ক ডিসকাউন্ট, ও ক্যাশব্যাক বেনিফিটও মিলবে। সেলে Asus-এর ডিভাইসে কী কী অফার থাকবে, তা বিস্তারিত জেনে নিন।

Amazon Great Indian Festival

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Asus Vivobook 15 (Core 5 120U) ল্যাপটপের দাম কমে 66,990 টাকা হবে। এর MRP ছিল 1,59,990 টাকা। OLED ডিসপ্লেযুক্ত Vivobook 16 (Core Ultra 5 325) পাওয়া যাবে 94,990 টাকায়, যেখানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস হল 1,59,990 টাকা। প্রোডাক্টিভিটি ল্যাপটপের মধ্যে Asus Zenbook A14 বিক্রি হবে 86,990 টাকায়। মডেলটির MRP হল 1,22,990 টাকা।

সেলে আরও উন্নত Asus Zenbook S14 পাওয়া যাবে 1,34,990 টাকায়। মডেলটির MRP হল 2,12,990 টাকা৷ গেমিং ল্যাপটপের মধ্যে Asus TUF Gaming F16 বিক্রি হবে 1,10,990 টাকায়। এমআরপি ছিল 1,94,990 টাকা। এটি Intel Core 5 205H প্রসেসর ও Nvidia GeForce RTX 3050 জিপিইউ-সহ এসেছে।

আরও পাওয়ারফুল Rog Strix G16-এর দাম 3,09,990 টাকায় নেমে আসবে। এতে RTX 5070 জিপিইউ, 32 জিবি র‍্যাম, ও 1 টিবি স্টোরেজ আছে। এই ল্যাপটপের MRP হল 3,71,990 টাকা। ডেস্কটপ পিসি-র মধ্যে Asus V470 AiO (8 জিবি র‍্যাম) মিলবে 54,990 টাকায়। এর অরিজিনাল দাম হল 74,990 টাকা। Asus V500 (Core 5) পাওয়া যাবে 72,990 টাকা দামে, যেখানে এমআরপি হল 1,02,990 টাকা।

Flipkart Big Billion Days

আসুসের ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে গেমিং ল্যাপটপ, প্রোডাক্টিভিটি ল্যাপটপ, Android ট্যাবলেট, ও অল-ইন-ওয়ান পিসি-তে বিশেষ অফার পাওয়া যাবে। প্রথমেই OLED ডিসপ্লে-সহ Asus Pad T3201 ট্যাবের দাম 45,990 টাকা থেকে 35,990 টাকায় নেমে আসবে। 86,990 টাকা এমআরপি-র Vivobook 15 (Core 3 100U) পাওয়া যাবে 52,990 টাকায়।

Asus Vivobook 15 (Core 5 120U) ও Vivobook S16 (Ryzen 5 220) যথাক্রমে 66,990 এবং 74,990 টাকা দামে কেনা যাবে। এই দুই ল্যাপটপের MRP হল যথাক্রমে 86,990 টাকা ও 1,47,990 টাকা। Snapdragon X প্রসেসর পরিচালিত Vivobook S16 ও Vivobook 16 ল্যাপটপ যথাক্রমে 80,990 টাকা (এমআরপি 1,61,990 টাকা) এবং 60,990 টাকায় (এমআরপি 1,08,990 টাকা) কেনা যাবে।

ডেস্কটপ পিসি-র মধ্যে Asus V440 AiO-এর 256 জিবি এবং 512 জিবি ভ্যারিয়েন্ট যথাক্রমে 51,990 টাকা ও 55,990 টাকায় মিলবে। প্রসঙ্গত, Flipkart Big Billion Days 2026 সেল শুরু হচ্ছে অক্টোবর 9 থেকে। তবে আজ মধ্যরাতেই প্লাস, ব্ল্যাক, এবং ক্রেডিট কার্ড গ্রাহকরা আর্লি অ্যাক্সেস পাবে। অন্য দিকে, আজ রাত 12টা থেকে সকল ক্রেতাদের জন্য শুরু হবে Amazon Great Indian Festival সেল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  2. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  3. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  4. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  5. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  6. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  7. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  8. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  9. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  10. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »