Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো

Flipkart Big Billion Days 2026 সেলের একাধিক পোস্টার অনলাইনে ছড়িয়ে পড়েছে।

Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো

Photo Credit: Flipkart

Flipkart Big Billion Days Sale began on September 23 last year

হাইলাইট
  • Flipkart Big Billion Days 2026 অক্টোবর 9 থেকে শুরু হতে পারে
  • Flipkart Plus সদস্যরা 24 ঘন্টা আগেই সেলের আগাম অ্যাক্সেস পাবে
  • ক্রেতারা নির্বাচিত ক্রেডিট কার্ডে 10 শতাংশ এক্সট্রা ডিসকাউন্ট পেতে পারে
বিজ্ঞাপন

Flipkart Big Billion Days 2026 সেলের দামামা বেজে গেল। এখন থেকেই উইশলিস্টে যোগ করতে থাকুন পছন্দের প্রোডাক্ট। প্রতি বছর উৎসবের মরশুমের আগে এই সেলের দিকে তাকিয়ে থাকে কোটি কোটি মানুষ। Flipkart এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু তার আগেই বিগ বিলিয়ন ডেজ সেলের তারিখ এবং অফার ফাঁস হয়ে গিয়েছে। অক্টোবর মাসের শুরুতেই ফ্লিপকার্টের বার্ষিক মেগা সেল ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে। স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, গৃহস্থালীর কাছে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ও একাধিক পণ্যে বড়সড় ডিসকাউন্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবারও Flipkart Plus সদস্যরা সাধারণ গ্রাহকদের 24 ঘন্টা আগেই সেল প্রাইসে কেনাকাটা করতে পারবে।

Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ ফাঁস হল

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজের একাধিক পোস্টার ছড়িয়ে পড়েছে। তার মধ্যে বেশ কিছু ছবি ফ্লিপকার্টের মোবাইল অ্যাপের স্ক্রিনশট বলে মনে করা হচ্ছে। ছবিতে লেখা আছে, সেল অক্টোবর 9 থেকে শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস সদস্যরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পাবে।

লিক হওয়া পোস্টার সত্যি হয়ে থাকলে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ চলাকালীন Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় মিলবে। এছাড়াও, এক্সচেঞ্জ অফার পাওয়া যেতে পারে। কিন্তু অফার পেতে কী কী শর্ত পূরণ করতে হবে, সর্বোচ্চ কত টাকা ছাড় দেওয়া হবে, ও ঠিক কোন কোন কার্ডে অফার থাকবে, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, 2025 সালে Flipkart Big Billion Days শুরু হয়েছিল সেপ্টেম্বর 23 তারিখে। গত বছর অবশ্য পুজোও অনেক এগিয়ে শুরু হয়েছিল। Plus ও Black মেম্বাররা 24 ঘন্টা আগে অ্যাক্সেস পেয়েছিল। গতবারও Axis ও ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে 10 শতাংশ ডিসকাউন্ট দিয়েছিল কোম্পানি।

2025 সালের সেলে ফ্লিপকার্ট প্লাস ও ব্ল্যাক সদস্যরা অতিরিক্ত অফার পেয়েছিলেন। যার মধ্যে বেশি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং আরও বেশি সুপারকয়েন রিওয়ার্ডস অর্ন্তভুক্ত ছিল। নিয়মিত ক্রেতাদের অন্যদের তুলনায় বাড়তি সুবিধা দিতেই এমন কৌশল।

প্রসঙ্গত, সেলের তারিখ এবং অফার সম্পর্কে এখনও ফ্লিপকার্টের তরফে কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি। ফলে শেষ মুহূর্তে সেলের দিনক্ষণ ও অফারে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সংস্থা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা মাত্রই পাঠকদের কাছে সেই খবর পৌঁছে দেবো আমরা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »