Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 জুলাই 2026 14:44 IST
হাইলাইট
  • Flipkart Freedom Sale ভারতে শুরু হচ্ছে আগস্ট 8
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় দেওয়া হবে
  • প্লাস, ব্ল্যাক, ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা আগস্ট 7 অ্যাক্সেস পাবে

Flipkart Freedom Sale starts in India on August 8

Photo Credit: Flipkart

Flipkart Freedom Sale আগামী সপ্তাহে ভারতে শুরু হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বার্ষিক সেল ইভেন্টের তারিখ ঘোষণা করা হয়েছে। ক্রেতারা স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট টিভি, মনিটর, ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর বড় মাপের ছাড় পাবে বলে আশা করা হচ্ছে। Flipkart দেশের একটি শীর্ষস্থানীয় ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। যোগ্য কার্ডে জিনিসপত্র কেনাকাটা করলে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, অতিরিক্ত এক্সচেঞ্জ অফার, ও EMI সুবিধা পাওয়া যাবে। কোম্পানি আরও ঘোষণা করেছে যে, নির্বাচিত ক্রেডিট কার্ডে 10 শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ছাড় দেওয়া হবে।

Flipkart Freedom Sale তারিখ ও অফার

ফ্লিপকার্ট ফ্রিডম সেল ভারতে আগস্ট 8 থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। তবে এই সেল কতদিন চলবে, তা এখনও প্রকাশ করেনি সংস্থা। প্লাস ও ব্ল্যাক মেম্বারশিপ এবং ফ্লিপকার্ট কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড থাকলে সেলের 24 ঘন্টা আগে, অর্থাৎ আগস্ট 7 আর্লি  অ্যাক্সেস পাওয়া যাবে।

Flipkart Freedom Sale-এ-এ যে সব পণ্যের উপর ছাড় দেওয়া হবে, তার মধ্যে কয়েকটি পণ্যের নাম ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। তবে সেল চলাকালীন সেগুলির চূড়ান্ত মূল্য এখনও জানানো হয়নি। সেলের টিজারে Apple iPhone 17, Samsung Galaxy S25, ও Motorola Edge 70 Fusion-এর নাম রয়েছে।

অন্য দিকে, ট্যাবলেট ডিপার্টমেন্টে Samsung Galaxy Tab A11+ মডেলকে অফারের তালিকায় রাখা হয়েছে। ফ্লিপকার্ট ফ্রিডম সেলে 55 ইঞ্চি 4K স্মার্ট টিভি এবং Samsung Galaxy Book 4-এর উপর বিশেষ অফার থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Acer কোম্পানির ল্যাপটপ মডেলে সাশ্রয় করা যাবে।

এছাড়াও, নির্বাচিত boAt ইয়ারফোন সেলের সময় তিন অঙ্কের দামে (1,000 টাকার কম) পাওয়া যাবে। Flipkart জানিয়েছে, সেল চলাকালীন যোগ্য SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনা পণ্যে 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফার EMI লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। একইসঙ্গে, নির্বাচিত পণ্যের উপর এক্সচেঞ্জ অফার ও EMI বেনিফিট পাওয়া যাবে।

প্রসঙ্গত, Amazon Great Freedom Sale আগস্ট 7 ভারতে শুরু হচ্ছে। অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে বিভিন্ন জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক্স বিভাগে আকর্ষণীয় অফার দেবে। ক্রেতারা টপ ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, এবং ওয়্যারলেস ইয়ারবাডে ছাড় পাবেন। স্মার্ট টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ও ভ্যাকুয়াম ক্লিনারের মতো প্রোডাক্টে সাশ্রয় করা যাবে।

HDFC ক্রেডিট কার্ড এবং EasyEMI-এর মাধ্যমে কেনা পণ্যে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Amazon Pay ICICI কার্ড ব্যবহারকারীরা 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন। গ্রাহকরা Amazon Pay সংক্রান্ত একাধিক অফারের সুবিধা নিতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
  2. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  3. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  4. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  5. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  6. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  7. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  8. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  9. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  10. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.