Flipkart Freedom সেলে Vivo X200T ফোনে 7,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
Photo Credit: Vivo
Vivo X200T has a Zeiss-backed triple rear camera unit
Vivo X200T বড় ডিসকাউন্টে কেনার সুযোগ। Flipkart Freedom সেলে ভিভোর এই প্রিমিয়াম স্মার্টফোন 7,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। কোম্পানি ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। যার ফলে দাম অনেকটাই কমে আসবে। Vivo X200T-এর সবচেয়ে বড় দুই আকর্ষণ হল Zeiss টিউনড তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পাওয়ারফুল MediaTek Dimensity 9400+ চিপসেট। হ্যান্ডসেটে সাত বছর সিকিউরিটি পাওয়া যাবে। তাই এটি দীর্ঘমেয়াদি ব্যবহার করার জন্য উপযুক্ত। ভিভোর ফোনের কার্যকর দাম এবং খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে হবে।
Vivo X200T মডেলের 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ফ্লিপকার্টে 69,999 টাকায় লিস্টেড আছে। কোম্পানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, ও অ্যাক্সিস ব্যাঙ্কের ডেবিট-ক্রেডিট কার্ডে 7,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। ফলে ফোনের দাম 62,999 টাকায় নেমে আসবে।
এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য 10,625 টাকা ক্যাশব্যাক থাকছে। অর্থাৎ, 60,000 টাকার নিচে দাম চলে আসবে। ফোনের 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশন ফ্লিপকার্টে 59,999 টাকায় বিক্রি হচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস, ও এইচডিএফসি-র ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।
আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটান, তাহলে 5,849 টাকা ক্যাশব্যাক হিসেবে সাশ্রয় করতে পারবেন। স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, ভিভো এক্স200টি একটি 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন, এবং 5,000 নিট পিক ব্রাইটনেস অফার করে।
স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,200mAh সিলিকন কার্বন ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং, 40W ওয়্যারলেস চার্জিং, রিভার্স চার্জিং, এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।
Vivo X200T ট্রিপল ব্যাক ক্যামেরার সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স (Samsung JN1), এবং 3x অপটিক্যাল জুমযুক্ত 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX882) নিয়ে গঠিত। উভয় ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমন। ডিভাইসে Android 16 নির্ভর OrginOS 6 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা পাঁচ মেজর সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) দেবে। এছাড়াও, সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
GTA 6 Is Getting an Official Soundtrack Album With 34 Original Tracks; Physical Version Pre-Orders Now Live
Ai+ Pulse 2 FE India Launch Teased; Colour Options, Flipkart Availability Confirmed