Flipkart Freedom Sale বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ও হোম অ্যাপ্লায়েন্স-সহ নানা পণ্যে চমৎকার ডিসকাউন্ট দিচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25+ is currently available with Rs. 30000 discount
Flipkart Freedom Sale বিভিন্ন কোম্পানির স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ও হোম অ্যাপ্লায়েন্স-সহ নানা পণ্যে চমৎকার ডিসকাউন্ট দিচ্ছে। আপনি যদি ফ্ল্যাগশিপ ফোন কেনার প্ল্যান করেন, তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ ক্রেতাদের সামনে Samsung Galaxy S25+ সরাসরি 30,000 টাকা ছাড়ে কেনার সুযোগ। ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে আরও সাশ্রয় করা যাবে। Samsung-এর এই ফোন 2032 সাল পর্যন্ত Android আপগ্রেড পাবে। এটি IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, প্রিমিয়াম ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ও হাই-এন্ড Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এসেছে। ফোনের নতুন দাম ও খুঁটিনাটি জেনে নিন।
Samsung Galaxy S25+ বর্তমানে ফ্লিপকার্টে 69,999 টাকায় লিস্টেড আছে, যা 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 2025 সালের জানুয়ারিতে লঞ্চ হওয়ার সময় ফোনের দাম ছিল 99,999 টাকা। অর্থাৎ, ফ্লিপকার্ট ফ্রিডম সেলে হ্যান্ডসেটটি ফ্ল্যাট 30,000 টাকা ছাড়ে কেনা সম্ভব হবে।
এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 3,975 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফলে প্রায় 34,000 টাকা সাশ্রয় করা যেতে পারে। ডিভাইসটি নেভি ও সিলভার শ্যাডো কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস25+ মডেলের সামনে 6.7 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে আছে। এটি QHD+ রেজোলিউশন, 2,600 নিট পিক ব্রাইটনেস, ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের উপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে। ডিভাইসে Android 15 ভিত্তিক One UI 8 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে। কোম্পানি সাতটি অপারেটিং সিস্টেম আপগ্রেড প্রদান করবে।
Galaxy S25+ তিনটি ব্যাক ক্যামেরা দিয়ে সজ্জিত। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম এবং OIS-সহ 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
ফোনের ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা যথাক্রমে 8K এবং 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। স্যামসাং তাদের এই ফোনে 4,900mAh ব্যাটারি ব্যবহার করেছে। এটি 45W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস, ও 4.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications