স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন গ্যাজেটে দুর্দান্ত ছাড় নিয়ে এল Flipkart

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 অগাস্ট 2019 13:12 IST
হাইলাইট
  • 8 অগাস্ট এই সেল শুরু হবে
  • সব গ্যাজেটে ছাড় পাওয়া যাবে
  • 10 অগাস্ট পর্যন্ত এই সেল চলবে

8 অগাস্ট থেকে 10 অগাস্ট এই সেল চলবে

Photo Credit: Flipkart

সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন গ্যাজেটে দুর্দান্ত ছাড়ের ঘোষনা করেছিল Amazon। এবার Amazon কে টেক্কা দিতে স্বাধীনতা দিবসের আগেই বিভিন্ন গ্যাজেটে দুর্দান্ত সেল নিয়ে এল Flipkart। 8 থেকে 10 অগাস্ট পর্যন্ত চলবে Flipkart National Shopping Days।  যদিও 7 অগাস্ট রাত 8 টা থেকে Flipkart Plus গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন। ICICI ব্যাঙ্কের গ্রাহকরা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন।

8 অগাস্ট থেকে 10 অগাস্টের এই সেলে সস্তা হবে মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, টিভি, স্পিকার ও অন্যান্য জনপ্রিয় গ্যাজেট। এছাড়াও এই সেলে বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনের বিশেষ ফ্ল্যাশ সেল নিয়ে আসবে Flipkart।

ইতিমধ্যেই এই সেলের সেরা অফারগুলি প্রকাশ করেছে Flipkart। সর্বনিম্ন দামে পাওয়া যাবে Redmi Note 7S আর Realme 3। 12,999 টাকায় পাওয়া যাবে Honor 20i। Vivo Z1 Pro ফোনে থাকবে 1,000 টাকার প্রিপেড অফার। 12,990 টাকায় পাওয়া যাবে Oppo K1। এছাড়াও 7,999 টাকায় বিক্রি হবে Honor 8C।

এই সেলে নির্বাচিত কিছু iPhone এ থাকবে বিশেষ ছাড়। সাথে থাকবে নো-কস্ট ইএমআই। তবে কোন iPhone কত সস্তা হবে জানায়নি Flipkart।

এছাড়াও এই সেলে সর্বনিম্ন দামে পাওয়া যাবে Honor 9N, Honor 9i আর Asus 5Z। Galaxy A সিরিজের ফোনে এক্সচেঞ্জে অতিরিক্ত 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। Galaxy S10 সিরিজ ফোনে এক্সচেঞ্জে থাকবে অতিরিক্ত 5,000 টাকা ছাড়।

Advertisement

এমার্টফোন ছাড়াও এই সেলে টিভি কিনলে 75 শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। একাধিক 32 ইঞ্চি ও 40  ইঞ্চি স্মার্ট টিভি সস্তা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, National Shopping Days, Flipkart sale
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,000 টাকা পাবে প্রত্যেক নাগরিক, AI থেকে লাভের ভাগ আমজনতাকে দেবে এই দেশ
  2. ভারতে তৈরি হবে Oppo, OnePlus, এবং Realme-এর স্মার্টফোন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বড় সাফল্য
  3. 10,000mAh ব্যাটারি নিয়ে বাজেটে লঞ্চ হল iQOO Z11S, সঙ্গে এল Neo 11 Ultra গেমিং ফোন
  4. Samsung ও Xiaomi একাধিক স্মার্টফোন এবং ট্যাবের দাম বাড়াল, 5,000 টাকা ধাক্কা
  5. Samsung লঞ্চ করল Galaxy Forever প্রোগ্রাম, ফোন ফেরত দিলে পাবেন 55% পর্যন্ত দাম
  6. গান শোনার যুগ পেরিয়ে AI সঙ্গী হবে Boat হেডফোন, কানে কানে চলবে মানুষের মতো কথা
  7. Uber অ্যাপেই কাটা যাবে ট্রেনের টিকিট, ক্যাবের পর নতুন পরিষেবা চালু ভারতে
  8. 4G বা 5G-তেও নেট স্লো চলছে? ফোনের এই 5 সেটিংস চেঞ্জ করলেই বাড়বে স্পিড
  9. Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
  10. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.