লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মার্চ 2020 10:26 IST
হাইলাইট
  • অর্ডার ও ডেলিভারি বন্ধ করল Flipkart
  • যদিও রিচার্জ ও বিল পেমেন্ট করা যাবে
  • চালু থাকবে ভিডিও স্ট্রিমিং পরিষেবা

Photo Credit: Flipkart -এ সব প্রোডাক্ট 'আউট অফ স্টক' দেখাবে

করোনাভাইরাসের কারণে গোটা দেশের 21 দিনের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এবার 21 দিনের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল Flipkart। কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপে ইতিমধ্যেই এই খবর জানিয়ে দিয়েছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানিটি। আগামী তিন সপ্তাহ অনলাইন অর্ডার ও ডেলিভারি বন্ধ থাকবে। যদিও অনলাইন ভিডিও স্ট্রিমিং, বিল পেমেন্টের মতো পরিষেবা চালিয়ে যাবে Flipkart।

সম্প্রতি Amazon জানিয়েছে শুধুমাত্র অত্যাবশ্যকীয় জিনিসের অর্ডার নেওয়া হবে। অন্য সব অর্ডার নেওয়া বাতিল করেছে Amazon। এর পরেই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে Flipkart।

সাময়িকভাবে আমরা পরিষেবা বন্ধ করেছি। আপনাদের চাহিদা সমসময় আমাদের অগ্রাধিকার। যত শীঘ্র সম্ভব আমরা পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা করবো।

যত শীঘ্র সম্ভব পরিষেবা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও আগামী 21 দিনে এই পরিষেবা শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই। Flipkart পরিষেবা বন্ধ করলেও ডেলিভারি চালিয়ে যাবে Amazon। যদিও শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের অর্ডার নিচ্ছে Amazon।

Flipkart মোবাইল অ্যাপ থেকে বিল পেমেন্ট করা যাবে

Advertisement

অর্ডার নেওয়া ও ডেলিভারি বন্ধ থাকলেও Flipkart থেকে ফোন রিচার্জ, জলের বিল, বিদ্যুৎ বিল, ব্রডব্যান্ড বিল পেমেন্ট করা যাবে। এছাড়াও চালু থাকবে কোম্পানির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Walmart, Coronavirus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.