Game of Thrones এর শেষ সিজন কবে শুরু হবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুলাই 2018 11:42 IST

 

2019 সালের প্রথমার্ধে Game of Thrones এর শেষ সিজনের কাজ শুরু হবে। Game of Thrones এর শেষ সিজন প্রিকুয়েল থেকে প্রোডাকশান শুরু হবে। বুধবার HBO-র এক প্রতিনিধি এই কথা জানিয়েছেন।

HBO-র প্রোগ্রামিং এর প্রধান কেসি ব্লয়েস এক ইভেন্টে Game of Thrones এর অষ্টম ও শেষ সিজন সম্পর্কে কোন তথ্য দিতে অস্বীকার করেছেন। একই সাথে Game of Thrones শেষ সিজিনের প্রিমিয়ার কবে হবে সেই সম্পর্কেও কোন মন্তব্য করেননি কেসি।

HBO-র সবথেকে জনপ্রিয় টিভি সিরিজ Game of Thrones। শুধুমাত্র মার্কিন মুলুকে 3 কোটি দর্শক এই টিভি সিরিজ দেখেন। এছাড়াও Game of Thrones এর বিশ্বব্যপী কয়েক কোটি ফলোয়ার রয়েছে।

আপাতত এই প্রিকুয়েলের জন্য নতুন আভিনেতা ও পরিচালকের সন্ধান করছে HBO। এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন কেসি। আগামী বছর শুরু থেকে এই প্রিকুয়েল শুটিং করার ব্যাপারে আশাবাদী তিনি।

Advertisement

তবে এখনো এই প্রিকুয়েল সিরিজের নাম ঠিক হয়নি। Game of Thrones এর গল্পের কয়েক হাজার বছর আগে এই প্রিকুয়েল সিরিজ শুরু হবে। ব্রিটিশ লেখক জর্জ আর আর মার্টিনের লেখা ‘A Song of Ice and Fire’ উপন্যাসের উপরে ভিত্তি করে এই টিভি সিরিজের চিত্রনাট্য লিখেছেন জেন গোল্ডম্যান।

এই প্রিকুয়েলের চিত্রনাট্যে শিলমোহর দেওয়ার আগে পাঁচটি আলাদা চিত্রনাট্য নিয়ে কাজ করেছে HBO। ব্লয়েস জানিয়েছেন বাকি চারটি স্ক্রিপ্ট হয় নষ্ট করে দেওয়া হয়েছে অথবা এখনো সেই স্ক্রিপ্টের কাজ এখনো চলছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Game of Thrones, HBO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.