খেতে ভালোবাসেন? আপনার জন্য দুর্দান্ত খবর নিয়ে এল Google

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 মে 2019 15:21 IST

এতদিন বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে খাবার অর্ডার করা যেত। এবার কোন অ্যাপ ডাউনলোড না করেই ঘরে বসে খাবার অর্ডান করার সুবিধা নিয়ে এল Google।  গুগল সার্চ, গুগল ম্যাপস আর গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেই খাবার অর্ডার করা যাবে। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই পরিষেবা শুরু হয়েছে।

সার্চ ও ম্যাপস এ “অর্ডার অনলাইন” বাটচ যোগ করেছে গুগল। যে সব রেস্টুরেন্ট খাবার ডেলিভারি করে সেই রেস্টুরেন্টের নাম সার্চ করলেই এই অপশান দেখা যাবে। এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল।

কখন খাবার ডেলিভাই চাই তা জানিয়ে দেওয়া যাবে অর্ডার করার সময়।

Google Pay ব্যবহার করে সার্চ ইঞ্জিন অথবা ম্যাপস এর ভিতর থেকে অর্ডার করা যাবে খাবার।

এছাড়াও অ্যাসিস্টান্ট এর মাধ্যমেও খাবার অর্ডার করা যাবে। সহজে আগের খাবার আবার অর্ডার করা যাবে অ্যাসিস্টান্ট থেকে।

Advertisement

তবে স্মার্ট স্পিকার ও স্মার্ট ডিসপ্লে থেকে এই পরিষেবা কাজ করবে কি না জানা যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রে - DoorDash, Postmates, Delivery.com, Slice আর ChowNow এর সাথে হাত মিলিয়ে এই পরিষেবা শুরু করেছে Google। ভবিষ্যতে আরও নতুন কোম্পানির সাথে হাত মিলিয়ে খাবার ডেলিভারি সার্ভিস বড় করতে চায় মার্কিন কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Maps, Google Assistant, Google Search, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  2. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  3. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  4. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  5. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  6. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  7. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  8. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  9. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  10. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.