ইন্টারনেট পরিষেবা চালিয়ে যেতে ভারতে HD স্ট্রিমিং বন্ধ করতে পারে Hotstar, Netflix, Prime Video, YouTube

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 মার্চ 2020 13:23 IST
হাইলাইট
  • স্ট্রিমিং কোয়ালিটি কমানোর পরামর্শ দিল COAI
  • এইচডি স্ট্রিমিং বন্ধ হতে পারে
  • কমতে পারে বিট রেট

ইতিমধ্যেই ইউরোপে HD স্ট্রিমিং বন্ধ হয়েছে

Photo Credit: Facebook/ COAI

করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় গোটা দেশবাসী এখন ঘর বন্দী। এই অবস্থায় অনেকেই ঘরে বসে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসে সিনেমা ও সিরিজ দেখে সময় কাটাচ্ছেন। Hotstar, Netflix, Prime Video, YouTube -এর মতো অনলাইন ভিডিও স্ট্রিমিং পরিষেগুলি জনপ্রিয়তা রাতারাতি অনেকটা বেড়েছে। ভিডিও স্ট্রিম করতে বিপুল পরিমাণ ব্যান্ডউইথের প্রয়োজন হয়। একসঙ্গে অনেক মানুষ স্ট্রিম করার কারণে দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ হতে পারে। তাই আগাম ব্যবস্থা হিসাবে স্ট্রিমিং কোয়ালিটিতে লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।

এক চিঠিতে জানানো হয়েছে বিগত কয়েক দিন মানুষ ঘরে বসে থাকার কারণে স্ট্রিমিং সার্ভিসের উপর চাপ বাড়তে শুরু করেছে।

“হঠাৎ এই বিপুল ব্যবহারের কারণে ইন্টারনেট পরিষেবার উপরে চাপ পড়তে শুরু করেছে। গুরুত্বপূর্ণ সময়ে এই চাপ সামাল দিতে সার্ভিস প্রোভাইডাররা বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে।” চিঠিতে জানানো হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্তে লকডাউনের কারণে ভিডিও স্ট্রিমিংয়ের উপর চাপ পড়তে শুরু করেছে। “এই মুহূর্তে স্ট্রিমিং সার্ভিসদের সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে হাত মিলিয়ে পরিষেবা চালিয়ে যেতে সাহায্য করা উচিত।”

দুই তরফে একমত হয়ে স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলিকে সঠিক বিট রেট ঠিক করে নিতে হবে। ইন্টারনেট পরিষেবা চালিয়ে যেতে এই পদক্ষেপ নেওয়া আবশ্যিক হয়েছে।

Advertisement

এই জন্য স্ট্রিমিং কোম্পানিগুলিকে হাই ডেফিনিশন স্ট্রিমিং -এর বদলে স্ট্যান্ডার্ড ডেফিনিশন স্ট্রিমিং-এর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞাপন ও পপ-আপ এর জন্য অতিরিক্ত ব্যান্ডউইথের প্রয়োজন হয়। প্রয়োজনে বিজ্ঞাপন দেখানো বন্ধ করার কথাও বিবেচনা করতে বলা হয়েছে কোম্পানিগুলিকে।

করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে Redmi K30 Pro

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য প্রান্তে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপেও ভাইরাস সংক্রমণ রুখতে মানুষ ঘরে বসে আছেন। সেখানেও ইন্টারনেট পরিষেবা চালিয়ে যেতে স্ট্রিমিং সার্ভিস কোম্পানিগুলি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: COAI, Netflix, Hotstar, Amazon Prime Video, DoT
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.