ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio, প্রবল চাপে Airtel

COAI রিপোর্টে প্রত্যেক সার্কেলের গ্রাহক সংকগ্যা বিস্তারে জানানো হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে ভারতে বৃহত্তম মোবাইল সার্কেল উত্তরপ্রদেশ (পূর্ব)। এই সার্কেলের মোট গ্রাহক সংখ্যা 8.75 কোটি।

ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio, প্রবল চাপে Airtel

ভারতে সবকটি বেসরকারি টেলিকম অপারেটারের মোট গ্রাহকের সংখ্যা 101.7 কোটি

হাইলাইট
  • সেপ্টেম্বরে মোট 23 লক্ষ গ্রাহক হারিয়েছে Airtel
  • ভারতের মোট 33.75 শতাংশ বাজার দখল করে রয়েছে Airtel
  • ভারতের বাজার শেয়ারের দিক থেকে দুই নম্বরে রয়েছে Jio
বিজ্ঞাপন

সম্প্রতি সেপ্টেম্বর মাসের সব অপারেটারের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রকাশ করেছে সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া (COAI)। এই রিপোর্টে জানানো হয়েছে সবকটি বেসরকারি টেলিকম অপারেটারের মোট গ্রাহকের সংখ্যা 101.7 কোটি। যা গত মাসের থেকে 90 লক্ষ কম। ভারতে মোট গ্রাহক সংখ্যার নিরিখে এখনো এক নম্বরে রয়েছে Airtel। সেপ্টেম্বর মাসে Airtel এর গ্রাহকের সংখ্যা ছিল 34.35 কোটি। গ্রাহক সংখ্যার নিরিখে দুই নম্বরে রয়েছে Jio। সেপ্টেম্বর মাসে ভারতে মোট 23.92 কোটি গ্রাহক Jio ব্যবহার করেছেন।

COAI রিপোর্টে প্রত্যেক সার্কেলের গ্রাহক সংকগ্যা বিস্তারে জানানো হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে ভারতে বৃহত্তম মোবাইল সার্কেল উত্তরপ্রদেশ (পূর্ব)। এই সার্কেলের মোট গ্রাহক সংখ্যা 8.75 কোটি। গ্রাহক সংখ্যার বিচারে ভারতে দুই নম্বরে রয়েছে মহারাষ্ট্র সার্কেল। মহারাষ্ট্রে মোট গ্রাহক সংখ্যা 8.47 কোটি। তবে COAI রিপোর্টে BSNL, MTNL, Tata আর Reliance Communications এর গ্রাহক সংখ্যা জানানো হয়নি।

ভারতের মোট 33.75 শতাংশ বাজার দখল করে রয়েছে Airtel। তবে সেপ্টেম্বরে মোট 23 লক্ষ গ্রাহক হারিয়েছে গুরুগ্রামের কোম্পানিটি। ভারতের বাজারে শেয়ারের দিক থেকে দুই নম্বরে রয়েছে Jio। ভারতের টেলিকম বাজারের 23.51 শতাংশ দখল করে রয়েছে মুকেশের কোম্পানি।

তবে Vodafone ও Idea এক হয়ে যাওয়ার পর যৌথভাবে এক নম্বরে রয়েছে এই কোম্পানি। এর মুহুর্তে ভারতে Vodafone ও Idea র মার্কেট শেয়ার 42.74 শতাংশ।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  2. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  3. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  4. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  5. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  6. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  7. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  8. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  9. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  10. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »