IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 জুন 2026 16:47 IST
হাইলাইট
  • IBM এক ন্যানোমিটারের চেয়েও ছোট আকারের চিপ ডিজাইন করেছে
  • এটি বানাতে সাহায্য করেছে Nanostack নামে এক নতুন আর্কিটেকচার
  • নখের আকারের সমান একটি মাইক্রোচিপে প্রায় 100 বিলিয়ন ট্রানজিস্টর বসানো যাবে

IBM reveales the first ​technology capable of producing chips smaller than 1 nanometer

Photo Credit: IBM

IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ প্রযুক্তি উন্মোচন করেছে। এটি 0.7 nm (7-অ্যাংস্ট্রম) নোডে নির্মিত নতুন ট্রানজিস্টর আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি দাবি করছে, তদের নতুন চিপ ডিজাইনে নখের আকারের সমান একটি সিলিকন চিপে প্রায় 100 বিলিয়ন (একের পরে 11টা শূন্য) ট্রানজিস্টর যুক্ত করা সম্ভব হয়ে উঠবে। এমন অত্যাধুনিক প্রযুক্তির আর্শীবাদে ভবিষ্যতে প্রসেসর আরও শক্তিশালী ও বিদ্যুৎ ব্যবহারে দক্ষ হয়ে উঠবে। বর্তমানে বাণিজ্যিকভাবে ব্যবহৃত চিপ প্রযুক্তির নোড 2 ন্যানোমিটার। সহজ ভাষায় বললে, এক মিটারের একশো কোটির এক ভাগ। নতুন প্রযুক্তি আইবিএম-এর আগে দেখানো 2nm চিপের তুলনায় 50 শতাংশ বেশি পারফরম্যান্স ও 70 শতাংশ বেশি এনার্জি এফিশিয়েন্সি অফার করবে বলে জানানো হয়েছে।

IBM বিশ্বের প্রথম সাব-1 nm চিপ প্রযুক্তি ঘোষণা করল

কম্পিউটার, ল্যাপটপ, গেমিং কনসোল, মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন বৈদ্যুতিন পণ্যের প্রাণকেন্দ্র হল সেমিকন্ডাক্টর। যে কোনও যন্ত্রে তথ্য সংরক্ষণের জন্য ভরসা মাইক্রোচিপ। চিপ বা মাইক্রোপ্রসেসরের আকার যত ক্ষুদ্র হয়, তত তার কার্যক্ষমতা ও শক্তি সাশ্রয়ের ক্ষমতা বাড়তে থাকে। 1 ন্যানোমিটার আকারের থেকেও ছোট চিপ ভবিষ্যতে AI, ডেটা সেন্টার, উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং (HPC), ও ইলেকট্রনিক্স ডিভাইসকে আরও পাওয়ারফুল করে তুলবে।

আইবিএম-এর গবেষকরা 1 nm আকারের চেয়েও ছোট চিপ তৈরির জন্য ন্যানোস্ট্যাক (Naostack) নামে এক নতুন আর্কিটেকচার ব্যবহার করেছে। সংস্থার দাবি, এটি বিশ্বের প্রথম ন্যানোশিট ভিত্তিক ট্রানজিস্টর ডিজাইন। এতে ট্রানজিস্টরগুলোকে উল্লম্বভাবে স্তরে স্তরে সাজানো হয়েছে।

Photo Credit: IBM

চিপের আকার যত ছোট হয়, ট্রানজিস্টরগুলোর মাঝের দুরুত্ব কমে গিয়ে ইলেকট্রনের দ্রুত চলাচলের পথ প্রশস্ত হয়ে যায়। ফলে প্রসেসর দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। মাইক্রোচিপের মধ্যে অনেক বেশি ট্রানজিস্টর বসানো গেলে জটিল এবং আধুনিক কাজ সহজেই সম্পন্ন করা সম্ভব।

একটি চিপে ট্রানজিস্টরের সংখ্যা মোটামুটি প্রতি দুই বছর অন্তর বৃদ্ধি পায়। এই প্রবণতা মুরের সূত্র নামে পরিচিত। তবে বর্তমানে একটি মাইক্রোচিপে কয়েকশো কোটি ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে। ফলে একই গতিতে ট্রানজিস্টরের ঘনত্ব বাড়ানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তাই এই প্রবৃদ্ধি অনির্দিষ্টকাল ধরে বজায় রাখা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দীহান।

তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করতে পারে আইবিএম ন্যানোস্ট্যাক প্রযুক্তি। এটি প্রচলিত সমতল (2D) বিন্যাসের পরিবর্তে ট্রানজিস্টরকে ত্রিমাত্রিকভাবে (3D) স্তরে স্তরে বসানো সম্ভব করেছে। সংস্থা অবশ্য বলেছে, সাব-1 ন্যানোমিটার চিপ প্রযুক্তি এখনও গবেষণামূলক পর্যায়ে রয়েছে। ফলে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু বা ডিভাইসে ব্যবহারের জন্য প্রস্তুত করতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  2. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  3. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  4. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  5. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  6. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  7. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  8. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  9. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
  10. Poco M8 Power স্মার্টফোনের প্রথম তথ্য ফাঁস, 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.