Realme C100x ভারতে 14,499 টাকায় লঞ্চ হয়েছে ও এত কম দামে এটি প্রথম 8,000mAh ব্যাটারিযুক্ত ফোন।
Photo Credit: Realme
Realme C100x has a massive 8,000mAh battery
Realme C100x বৃহস্পতিবার (জুলাই 16) ভারতে লঞ্চ হয়েছে। এটি 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। এই ফোনে 45W ফাস্ট চার্জ ও 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। Realme C100x চলে Unisoc T7250 প্রসেসরে। এই স্মার্টফোনে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 12 জিবি ডাইনামিক র্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল), এবং 120Hz ডিসপ্লে আছে৷ এছাড়াও, রিয়েলমির নতুন বাজেট হ্যান্ডসেটে পালস লাইট ডিজাইন, আই কমফোর্ট মোড, 60FPS গেমিং সাপোর্ট, ও AI Netpilot ফিচার আছে৷ চলুন রিয়েলমির নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Realme C100x ভারতে 14,499 টাকায় লঞ্চ হয়েছে। এতে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। এটি একটাই মেমোরি ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটি ডিপব্লু টাইড এবং গোল্ডেন কোস্ট কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটটি রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, ও নির্বাচিত অফলাইন স্টোরে বিক্রি হচ্ছে।
Realme C100x একটি 6.8 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 900 নিট ব্রাইটনেস (HBM), 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 16.7 মিলিয়ন কালার, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।
ছবি ও ভিডিও তোলার জন্য, রিয়েলমি সি100এক্স 5G সিঙ্গেল রিয়ার ক্যামেরা অফার করে। এর ব্যাক প্যানেলে অটোফোকাস, f/1.8 অ্যাপারচার, এবং 70 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-সহ একটি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার) ক্যামেরা বর্তমান।
রিয়েলমি দাবি করছে, ফুল চার্জে ফোনের 8,000mAh ব্যাটারি 3 দিন ব্যবহার করা যাবে। এছাড়াও, 13 ঘন্টা গেমিং ও 17 ঘন্টা নেভিগেশন ব্যবহার করা যাবে। 5 মিনিটের চার্জে 4 ঘন্টা ফোনে কথা বলার ব্যাকআপ পাওয়া যাবে৷ এতে রিভার্স চার্জিং সাপোর্টও থাকছে। রিয়ার ক্যামেরা মডিউলের ভিতরে থাকা পালস লাইট এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে৷ এটি নয়টি আলাদা রঙে কাস্টমাইজ করা যাবে।
Realme C100x-এর প্রসেসর 5G কানেক্টিভিটি সাপোর্ট করে না। অর্থাৎ, এটি একটি 4G ফোন। প্রসেসর 4 জিবি পর্যন্ত LPDDR4X র্যাম ও 64 জিবি eMMC5.1 ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটি 8.8 মিমি পুরু ও ওজন 219 গ্রাম। ডিভাইসে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারফ্রিন্ট স্ক্যানার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy Fit 4 Features Allegedly Revealed Through Companion App Teardown
Assassin's Creed Valhalla, Black Flag Resynced Get New Game+; Ubisoft Shares Update on Assassin's Creed Hexe