Redmi Note 17 আগস্ট 6 ভারতে লঞ্চ হতে পারে ও ফোনের ভারতীয় ভার্সনে চীনা মডেলের তুলনায় কিছু পার্থক্য দেখা যেতে পারে।
Photo Credit: Redmi
Redmi Note 17 may launch in India this August
Redmi Note 17 আগস্টের প্রথমেই ভারতে লঞ্চ হতে পারে। রেডমি এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু না বললেও, অনলাইনে লঞ্চের তারিখ ফাঁস হয়ে গিয়েছে। Redmi Note 17 সিরিজের অধীনে Redmi Note 17 ও Note 17 Pro চলতি সপ্তাহে চীনে রিলিজ হয়েছে। নতুন নোট লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলটি সামনের মাসে ভারতের বাজারে উপলব্ধ হবে বলে দাবি করা হয়েছে। তবে Redmi Note 17 Pro একইসঙ্গে এ দেশে লঞ্চ হবে কিনা, তা জানা যায়নি। Redmi Note 17 কোম্পানির ইতিহাসে প্রথম স্মার্টফোন যা 7 ইঞ্চি OLED ডিসপ্লে দিয়ে সজ্জিত। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে।
টিপস্টার অভিষেক যাদব সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে জানিয়েছেন, Redmi Note 17 আগস্ট মাসের 6 তারিখে ভারতে লঞ্চ হতে পারে। তিনি আরও দাবি করেছেন, ফোনটির ভারতীয় ভার্সনে চীনে উপলব্ধ মডেলের তুলনায় কিছু পার্থক্য দেখা যেতে পারে। অর্থাৎ, স্পেসিফিকেশন বা ফিচার আলাদা হওয়ার সম্ভাবনা। যদিও পার্থক্যগুলো ঠিক কী হবে, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রেডমি নোট 17-এর চাইনিজ মডেলে FHD+ রেজোলিউশনের ওলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 1,800 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
Redmi Note 17 সিঙ্গেল রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে, যা হল f/1.8 অ্যাপারচার এবং PDAF-সহ 50 মেগাপিক্সেলের সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। হ্যান্ডসেটে Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসে 45W চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং-সহ সিলিকন কার্বন ব্যাটারি আছে।
প্রসঙ্গত, Redmi Note 17-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Poco M8 Power ভারতে আসছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, Redmi Note 17 সিরিজ গ্লোবাল মার্কেটে ভিন্ন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে। যেমন Redmi Note 17 অন্যান্য মার্কেটে 7,700mAh ব্যাটারি পেতে পারে। কিন্তু ভারতীয় বাজারের জন্য Poco M8 Power অপরিবর্তিত থাকতে পারে। এটি 8,000mAh ব্যাটারির সঙ্গে এ দেশে লঞ্চ হবে।
অন্য দিকে, Redmi Note 17 Pro-এর গ্লোবাল ভার্সনে 8,340mAh ব্যাটারি থাকতে পারে। তবে ডিভাইসের ভারতীয় ভ্যারিয়েন্টে চীনা মডেলের মতো 9,000mAh ব্যাটারি রাখা হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed