ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 মে 2026 12:54 IST
হাইলাইট
  • ভুল নম্বরে রিচার্জ করেও এখন টাকা ফেরত পাওয়া সম্ভব
  • Jio ইউজারদের জন্য বিশেষ সুবিধা
  • তিন ঘন্টার মধ্যে রিকোয়েস্ট রিভার্স করলে রিফান্ড পাওয়া যাবে

MyJio app lets users to reverse a wrong recharge

Photo Credit: Jio

ভুল নম্বরে রিচার্জ করে পরে টাকা ফেরত পাননি এমন ঘটনা অনেকের সাথেই ঘটেছে। তবে আগে টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হলেও, Jio ব্যবহারকারীদের জন্য সেই সমস্যা আর নেই। মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি এমন একটি ফিচার এনেছে, যার মাধ্যমে ভুল রিচার্জ রিভার্স করার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যদি ভুল নম্বরে রিচার্জ করে ফেলেন, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি বাতিল করে পুরো টাকা রিফান্ড পাওয়ার সুযোগ থাকবে। MyJio অ্যাপ থেকে এই সুবিধা মিলবে। চলুন দেখে নিই ভুল নম্বরে রিচার্জ করা টাকা কীভাবে ফেরত পেতে পারেন।

Jio ইউজাররা যে ভাবে ভুল নম্বরে রিচার্জ করা টাকা রিফান্ড পাবেন

রিভার্স বা রিফান্ড কেবলমাত্র মাইজিও অ্যাপের মাধ্যমে করা রিচার্জে প্রযোজ্য। আপনি যদি গুগল পে, ক্রেড, ফোনপে বা পেটিএমের মতো প্ল্যাটফর্ম থেকে নম্বর রিচার্জ করেন, তাহলে ফিচারটি কাজ করবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। ভুল নম্বরে রিচার্জ করার সাধারণত তিন ঘন্টার মধ্যে রিকোয়েস্ট রিভার্স করতে হবে। এর থেকে বেশি দেরি হলে রিফান্ড পাওয়া যাবে না।

  1. রিফান্ড পাওয়ার জন্য প্রথমে MyJio অ্যাপে ঢুকতে হবে।
  2. এবার ট্রানজাকশন হিস্ট্রি বা লেনদেনের ইতিহাসে যান।
  3. লেটেস্ট ট্রানজাকশনগুলির মধ্যে যে ভুল নম্বরে রিচার্জ করেছেন, তা খুঁজে বার করুন।
  4. এবার 'ক্যানসেল প্ল্যান' ট্যাপ করুন।
  5. 5েন ক্যানসেল করছেন তার সুর্নির্দিষ্ট কারণ লিখুন।
  6. তারপর কোন মাধ্যমে রিফান্ড পেতে চান সিলেক্ট করে রিকোয়েস্ট সাবমিট করে দিন।

শর্ত পূরণ করলে আপনি টাকা ফেরত পাবেন। রিকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর জিও আপনার অ্যাকাউন্ট বা যে পেমেন্ট মেথড ব্যবহার করেছিলেন, সেখানে টাকা ফেরত পাঠিয়ে দেবে। যারা নিয়মিত মা-বাবা, বন্ধুবান্ধব বা সন্তানের নম্বর রিচার্জ করেন, তাদের জন্য ফিচারটি বড় স্বস্তি এনে দিতে পারে। ভুল নম্বরে রিচার্জ করেও আর টাকা হারানোর ভয় নেই।

প্রসঙ্গত, জিও 200 টাকার নিচে সার্ভিস ভ্যালিডিটির সাথে তিনটি প্রিপেইড রিচার্জ অফার করছে। ট্যারিফ বৃদ্ধির পর প্ল্যানগুলো আগের মতো থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। 189 টাকার প্ল্যানটি 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং 2 জিবি ডেটা ব্যবহার করতে দেয়। 198 টাকার প্ল্যানে 14 দিন আনলিমিটেড 5G ডেটা, 4G নম্বরে দৈনিক 2 জিবি ডেটা, ও যত খুশি ভয়েস কল করা যায়। 199 টাকা দামের প্ল্যানের মেয়াদ হল 18 দিন। এটি আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 1.5 জিবি ডেটা দেয়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.