ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন

Jio এমন একটি ফিচার এনেছে, যার মাধ্যমে ভুল রিচার্জ রিভার্স করে রিফান্ড পাওয়ার সুবিধা মিলবে।

ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন

Photo Credit: Jio

MyJio app lets users to reverse a wrong recharge

হাইলাইট
  • ভুল নম্বরে রিচার্জ করেও এখন টাকা ফেরত পাওয়া সম্ভব
  • Jio ইউজারদের জন্য বিশেষ সুবিধা
  • তিন ঘন্টার মধ্যে রিকোয়েস্ট রিভার্স করলে রিফান্ড পাওয়া যাবে
বিজ্ঞাপন

ভুল নম্বরে রিচার্জ করে পরে টাকা ফেরত পাননি এমন ঘটনা অনেকের সাথেই ঘটেছে। তবে আগে টাকা ফেরত পাওয়া প্রায় অসম্ভব হলেও, Jio ব্যবহারকারীদের জন্য সেই সমস্যা আর নেই। মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাটি এমন একটি ফিচার এনেছে, যার মাধ্যমে ভুল রিচার্জ রিভার্স করার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যদি ভুল নম্বরে রিচার্জ করে ফেলেন, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি বাতিল করে পুরো টাকা রিফান্ড পাওয়ার সুযোগ থাকবে। MyJio অ্যাপ থেকে এই সুবিধা মিলবে। চলুন দেখে নিই ভুল নম্বরে রিচার্জ করা টাকা কীভাবে ফেরত পেতে পারেন।

Jio ইউজাররা যে ভাবে ভুল নম্বরে রিচার্জ করা টাকা রিফান্ড পাবেন

রিভার্স বা রিফান্ড কেবলমাত্র মাইজিও অ্যাপের মাধ্যমে করা রিচার্জে প্রযোজ্য। আপনি যদি গুগল পে, ক্রেড, ফোনপে বা পেটিএমের মতো প্ল্যাটফর্ম থেকে নম্বর রিচার্জ করেন, তাহলে ফিচারটি কাজ করবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। ভুল নম্বরে রিচার্জ করার সাধারণত তিন ঘন্টার মধ্যে রিকোয়েস্ট রিভার্স করতে হবে। এর থেকে বেশি দেরি হলে রিফান্ড পাওয়া যাবে না।

  1. রিফান্ড পাওয়ার জন্য প্রথমে MyJio অ্যাপে ঢুকতে হবে।
  2. এবার ট্রানজাকশন হিস্ট্রি বা লেনদেনের ইতিহাসে যান।
  3. লেটেস্ট ট্রানজাকশনগুলির মধ্যে যে ভুল নম্বরে রিচার্জ করেছেন, তা খুঁজে বার করুন।
  4. এবার 'ক্যানসেল প্ল্যান' ট্যাপ করুন।
  5. 5েন ক্যানসেল করছেন তার সুর্নির্দিষ্ট কারণ লিখুন।
  6. তারপর কোন মাধ্যমে রিফান্ড পেতে চান সিলেক্ট করে রিকোয়েস্ট সাবমিট করে দিন।

শর্ত পূরণ করলে আপনি টাকা ফেরত পাবেন। রিকোয়েস্ট সম্পন্ন হওয়ার পর জিও আপনার অ্যাকাউন্ট বা যে পেমেন্ট মেথড ব্যবহার করেছিলেন, সেখানে টাকা ফেরত পাঠিয়ে দেবে। যারা নিয়মিত মা-বাবা, বন্ধুবান্ধব বা সন্তানের নম্বর রিচার্জ করেন, তাদের জন্য ফিচারটি বড় স্বস্তি এনে দিতে পারে। ভুল নম্বরে রিচার্জ করেও আর টাকা হারানোর ভয় নেই।

প্রসঙ্গত, জিও 200 টাকার নিচে সার্ভিস ভ্যালিডিটির সাথে তিনটি প্রিপেইড রিচার্জ অফার করছে। ট্যারিফ বৃদ্ধির পর প্ল্যানগুলো আগের মতো থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। 189 টাকার প্ল্যানটি 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং 2 জিবি ডেটা ব্যবহার করতে দেয়। 198 টাকার প্ল্যানে 14 দিন আনলিমিটেড 5G ডেটা, 4G নম্বরে দৈনিক 2 জিবি ডেটা, ও যত খুশি ভয়েস কল করা যায়। 199 টাকা দামের প্ল্যানের মেয়াদ হল 18 দিন। এটি আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক 1.5 জিবি ডেটা দেয়।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »