OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 5 জুন 2026 18:07 IST
হাইলাইট
  • OnePlus Community Sale জুন 4 থেকে শুরু হয়ে জুন 10 পর্যন্ত চলবে
  • OnePlus 13 মাত্র 52,999 টাকায় কেনা সম্ভব হবে
  • OnePlus Pad 4 ট্যাবে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

OnePlus Community Sale runs until June 10

Photo Credit: OnePlus

OnePlus Community Sale লোভনীয় অফার নিয়ে হাজির। গতকাল শুরু হওয়া এই মেগা সেলে স্মার্টফোন থেকে শুরু করে ট্যাবলেট, স্মার্টওয়াচ, এবং ইয়ারবাডস আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। কোম্পানির গত বছরের ফ্ল্যাগশিপ OnePlus 13 মডেল 17,000 টাকা কম দামে কেনা যাচ্ছে। ওয়ানপ্লাস কমিউনিটি সেলের সব অফার কোম্পানির অনলাইন স্টোরে লাইভ করা হয়েছে। ব্র্যান্ড ক্রেতাদের নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এখন হাতে টাকা না থাকলেও চিন্তা নেই। ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন বা ইন্টারেস্ট-ফ্রি মাসিক কিস্তির বিকল্প পাওয়া যাবে।

ফ্ল্যাগশিপ ফোনে অফার

ওয়ানপ্লাস কমিউনিটি সেলে কোম্পানির সবচেয়ে দামি ফোন OnePlus 15 মডেলে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফলে দাম 77,999 টাকা থেকে সোজা 74,999 টাকায় নেমে এসেছে। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে OnePlus 15R এখন 51,999 টাকায় কেনা যাবে।

OnePlus 13s-এর উপর 2,000 টাকা ডিসকাউন্ট ও 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করা হচ্ছে। তাই 5,000 টাকা ছাড় যোগ করে 49,999 টাকাতেই পকেটস্থ করা যেতে পারে। অন্য দিকে, যারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য বেশি টাকা ব্যয় করতে চান না, তাদের জন্য OnePlus 13-এর উপর অবিশ্বাস্য ডিল মিলছে।

OnePlus 13 ভারতে লঞ্চের সময় দাম 69,999 টাকা ছিল। কিন্তু এখন 12 জিবি + 256 জিবি স্টোরেজের স্ট্যান্ডার্ড মডেলের দাম একলাফে 12,000 টাকা হ্রাস পেয়েছে। এর ফলে দাম 57,999 টাকায় নেমে এসেছে। আবার 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকার কারণে 52,999 টাকায় কেনা সম্ভব হবে।

OnePlus Nord সিরিজে অফার

Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 9,000mAh ব্যাটারি চালিত OnePlus Nord 6 এখন 40,999 টাকায় উপলব্ধ। এই দামের মধ্যে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট আছে। এছাড়াও, Nord CE6 Nord CE6 Lite সমস্ত অফার অর্ন্তভুক্ত করে যথাক্রমে 29,999 টাকা এবং 21,499 টাকায় কেনা যাবে।

ট্যাবলেট, ইয়ারবাডস, ও স্মার্টওয়াচে অফার

OnePlus Pad 4 ট্যাবে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফার যোগ করার পর 56,999 টাকায় কিনতে পারবেন। কোম্পানি Stylus পেন বিনামূল্যে অফার করছে। ওয়ানপ্লাস কমিউনিটি সেলে Pad Go 2 এবং Pad Lite যথাক্রমে 26,999 টাকা ও 16,999 টাকায় উপলব্ধ।

অডিও প্রোডাক্টের মধ্যে Buds Pro 3 এবং Buds 4-এর দাম যথাক্রমে 11,999 টাকা ও 6,099 টাকায় নেমে এসেছে। Buds Pro 2, Nord Buds 3, Nord Buds 3 Pro, Nord Buds 4 Pro, Bullets Wireless Z2 ANC, এবং Bullets Wireless Z2-এর উপরেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

অন্য দিকে, OnePlus Watch 2 এখন 20,999 টাকায় উপলব্ধ। এই দামের মধ্যে 2,000 টাকা সরাসরি ছাড় ও 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত। OnePlus Community Sale আগামী জুন 10 পর্যন্ত চলবে। তবে বেশ কিছু প্রোমোশনাল অফার জুন 7 (রবিবার)-এর পর আর পাওয়া যাবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  2. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  3. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  4. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  5. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  6. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  7. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  8. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  9. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.