Oneplus Nord

Oneplus Nord - ख़बरें

  • 2 হাজারের নিচে সেরা ANC ইয়ারবাডস, Amazon Great Indian Festival 2026 সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival 2026 সেলে 2,000 টাকার মধ্যে boat, Realme, GoBoult, Noise, এবং OnePlus ব্র্যান্ডের ইয়ারবাডসে বিশেষ অফার পাওয়া যাচ্ছে। boAt Nirvana Ivy বিক্রি হচ্ছে 1,999 টাকায়। এটি 360 ডিগ্রি Spatial অডিও এবং 50 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করে। 1,899 টাকা দামের Realme Buds T310 ইয়ারবাডসে 12.4 মিমি ডাইনামিক ড্রাইভার আছে। 2,000 টাকার মধ্যে সবচেয়ে স্টাইলিশ দেখতে ইয়ারবাডস হল GoBoult Mustang Nitro। এটি 1,799 টাকায় সেল হচ্ছে। এতে 32 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, 13 মিমি ড্রাইভার, ডুয়াল মাইক্রোফোন, এবং ব্লুটুথ 6.0 ভার্সন আছে।
  • Amazon Great Indian Festival 2026 সেলে 30,000 টাকার মধ্যে এই 5 ফোনে বড় অফার
    Amazon Great Indian Festival 2026 সেল 30,000 টাকার নিচে বেশ কিছু ফোনে ভাল ডিল দিচ্ছে। Redmi, Samsung, Motorola ও OnePlus-এর মতো ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। ব্যাঙ্ক অফার, কুপন, ক্যাশব্যাক, এবং EMI-এর সুবিধা ব্যবহার করেও আরও কম দামে কেনা যেতে পারে। iQOO Z11xa 5G ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 28,998 টাকায় লিস্টেড আছে। ই-কমার্স সংস্থাটি সমস্ত ক্রেতাদের 3,000 টাকা কুপন অফার করছে। ফলে দাম 25,998 টাকায় নেমে এসেছে। Redmi Note 17 5G-এর বেস মডেল নো-কস্ট EMI অপশনে নিলে 2,000 টাকা সাশ্রয় হবে।
  • স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Samsung Galaxy S25 Ultra আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। কুপন অফার অন্তর্ভুক্ত করে ফোনটির দাম 84,999 টাকা থেকে শুরু হবে। ভারতে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অর্থাৎ, ক্রেতাদের সামনে 45,000 টাকা সস্তায় কেনার সুযোগ। Xiaomi 17 মডেলটিও বাম্পার ছাড়ে উপলব্ধ হবে। প্রিমিয়াম ফোনটি 59,999 টাকায় কেনা যাবে। ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 84,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এখন থেকেই 35,949 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের এই ভ্যারিয়েন্ট সাধারণত 42,999 টাকায় বিক্রি হয়। অর্থাৎ, 7,000 টাকার বেশি ছাড় মিলছে।
  • গেম খেলতে ভালবাসেন? 50,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন দেখে নিন
    এখন ভারতে 50,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর চালিত ফোন হল Poco X8 Pro Max। এটি MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে। দাম 42,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। BGMI, Asphalt Legends, Real Racing, Standoff 2, Calll of Duty, ও Mobile Legends-এর মতো জনপ্রিয় গেম 120fps-এ খেলা যায়। ফোনে 5,800 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও 11,000 বর্গমিমি গ্রাফাইট লেয়ার এরিয়া রয়েছে। Redmi Turbo 5 পারফরম্যান্সের দিক থেকে 50,000 টাকার নিচে অন্যতম সেরা ফোন। এতে Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। দাম 41,999 টাকা থেকে স্টার্ট। OnePlus Nord 6 এই সেগমেন্টের একমাত্র ফোন যা BGMI ও CODM-এ 165FPS গেম প্লে অফার করে। iQOO Neo 10 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও সুপারকম্পিউটিং চিপ Q1 আছে। ডুয়াল চিপসেটের কারণে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে বাম্পার ছাড়, 30,000 টাকার নিচে সেরা 5 ফোনের লিস্ট
    আপনার বাজেট যদি 30,000 টাকার মধ্যে থাকে, তাহলে Amazon Great Freedom Sale নতুন স্মার্টফোন কেনার জন্য উপযুক্ত সময়। র‍্যাম, স্টোরেজ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ার কারণে মিড-রেঞ্জ ফোন কিনতে বেশি খরচ হচ্ছে ক্রেতাদের। কিন্তু এই পরিস্থিতিতেও 30,000 টাকার নিচে বেশ কিছু ভাল স্মার্টফোনে আকর্ষণীয় ডিল দিচ্ছে অ্যামাজন। সরাসরি ছাড়, ব্যাঙ্ক অফার, এবং নো-কস্ট EMI সুবিধা ব্যবহার করে পছন্দের স্মার্টফোন সাধারণ বাজারমূল্যের তুলনায় অনেকটাই সস্তায় কেনা যাবে। এই ক্লিকে 30,000 টাকার নিচে সেরা পাঁচ ফোন দেখে নিন।
  • ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
    OnePlus N6x জুলাই 31 ভারতে লঞ্চ হবে। ডিভাইসটি বার্গান্ডি রেড ও আইস ব্লু রঙের বিকল্পে উপলব্ধ হবে। সংস্থা আসন্ন স্মার্টফোনের সম্পূর্ণ ছবি প্রকাশ করেছে।ডিজাইনের দিক থেকে OnePlus N6x অনেকটা Nord CE 6 Lite-এর মতো দেখতে। এতে টেক্সচারযুক্ত ফ্ল্যাট ব্যাক প্যানেল দেখা গিয়েছে।
  • কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
    Android 17 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 17 আপডেট পেতে পারে, এমন কয়েকটি সম্ভাব্য OnePlus ফোনের লিস্ট ফাঁস হয়েছে। OnePlus 11, OnePlus Open, OnePlus 12, OnePlus 12R, OnePlus 13, OnePlus 13R, OnePlus 13s, OnePlus 15, এবং OnePlus 15R নতুন ColorOS 17 আপডেট পাবে। কোম্পানির মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Nord 4, Nord 5, Nord CE 5, Nord 6, OnePlus Nord CE 6, ও Nord CE 6 Lite নতুন Android 17 ভিত্তিক ColorOS 17 আপডেট পাবে।
  • Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
    Amazon Prime Day সেলে OnePlus 13 কেনা যাবে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম। 2024 সালে লঞ্চের সময় ফোনটির মূল্য ছিল 69,999 টাকা। OnePlus 15R বিক্রি হবে 48,999 টাকায়। ফোনটি সরাসরি 3,000 টাকা ছাড় এবং অতিরিক্ত 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছে। OnePlus Pad 4 মিলবে 55,999 টাকায়। এর সঙ্গে 5,499 টাকা দামের OnePlus Stylo Pro বিনামূল্যে পাওয়া যাবে। অডিও প্রোডাক্টের মধ্যে নতুন লঞ্চ করা OnePlus Nord Buds 4 বিক্রি হবে 3,099 টাকায়।
  • OnePlus Nord Buds 4 বাজেটে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি লাইফের সঙ্গে লঞ্চ হল
    OnePlus Nord Buds 4 ভারতে 3,299 টাকায় লঞ্চ হয়েছে। এটি 52 ডেসিবেল ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্ট করবে। এতে AI চালিত ক্লিয়ার কল টেকনোলজি, টাইটেনিয়াম কোটিং-সহ 12 মিমি অডিও ড্রাইভার, ও 3D Spatial অডিও সাপোর্ট আছে। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র 4.3 গ্রাম হওয়ার কারণে কানে দীর্ঘক্ষণ পরে থাকলে অস্বস্তি হবে না। ডিভাইসটি IP55 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করে।
  • OnePlus Nord Buds 4 ভারতে আসছে 25 জুন, কম দামে 52db ANC ও 54 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে
    OnePlus Nord Buds 4 ভারতে জুন 25 লঞ্চ হবে। স্টেলার ব্ল্যাক ও অ্যাস্ট্রাল টিল কালার অপশনে উপলব্ধ হবে। এটি 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক (ANC) করতে সক্ষম। OnePlus দাবি করছে, চার্জিং কেস ও ইয়ারবাডের ব্যাটারি মিলিয়ে মোট 54 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আবার মাত্র 10 মিনিটের চার্জে 11 ঘন্টা ব্যবহার করা যাবে।
  • OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
    OnePlus ভারতে Nord Buds 4-এর টিজার প্রকাশ করেছে। ইয়ারবাডটি অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে। এটি ইন-ইয়ার ডিজাইনের সঙ্গে আসার কারণে বাইরের শব্দ কানের ভিতরে ঢুকতে পারবে না। এতে তুলনামূলকভাবে ছোট স্টেম ডিজাইন দেখা গিয়েছে। প্রতিটি ইয়ারবাডে একজোড়া পোগো-পিন কানেক্টর রয়েছে, যা চার্জিং কেসের মাধ্যমে চার্জ করার জন্য ব্যবহৃত হবে।
  • 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
    OnePlus N সিরিজের ফোন Nord CE 6 Lite-এর থেকেও সস্তায় আসবে। ওয়ানপ্লাস মূলত মিড-রেঞ্জ ও প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য পরিচিত হলেও, এখন বাজেট সেগমেন্টে নতুনভাবে প্রবেশের পরিকল্পনা করছে। OnePlus জুলাইতে N সিরিজের প্রথম ফোন লঞ্চ করতে পারে। দাম 20,000 টাকার মধ্যে রাখা হতে পারে।
  • OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
    ওয়ানপ্লাস কমিউনিটি সেলে OnePlus 13-এর উপর অবিশ্বাস্য ডিল মিলছে। লঞ্চের সময় দাম 69,999 টাকা ছিল। কিন্তু দাম একলাফে 12,000 টাকা কমে 57,999 টাকায় নেমে এসেছে। এছাড়াও, 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকার কারণে 52,999 টাকায় কেনা সম্ভব হবে। কোম্পানি বিভিন্ন প্রোডাক্টে ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে।
  • 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
    OnePlus Nord CE 6 Lite-এর আজ প্রথম সেল। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও EMI লেনদেনে 2,000 টাকা ছাড় থাকার ফলে দাম 18,999 টাকায় নেমে আসবে। ফোনটি Amazon এবং OnePlus India অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। ক্রেতারা ছয় মাসের নো-কস্ট EMI-তে ফোন কিনতে পারবেন।
  • 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
    OnePlus Nord CE 6 গতকাল ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে ওয়ানপ্লাস। ফলে বেস মডেলের দাম 27,999 টাকায় নেমে আসবে। ফোনটি 144Hz ডিসপ্লে, VC কুলিং সিস্টেম, 80W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি, Snapdragon 7s Gen 4 প্রসেসর, ও চারটি IP রেটিং অফার করে।

Oneplus Nord - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Latest Tech News »