OnePlus Nord Buds 4 ইয়ারবাডে ছয়টি মাইক্রোফোন সমন্বিত AI ক্লিয়ার কল সিস্টেম আছে।
Photo Credit: OnePlus
OnePlus Nord Buds 4 will support up to 52dB ANC
OnePlus Nord Buds 4 আগামী সপ্তাহে ভারতে পা রাখছে। এই TWS সংস্থার Nord সিরিজের অংশ, যা অপেক্ষাকৃত কম দামে গ্রাহকদের প্রিমিয়াম সাউন্ডের অভিজ্ঞতা প্রদান করে। নতুন ইয়ারবাডটি জুন 25 লঞ্চ হবে ভারতে। এটি Nord Buds 3-এর তুলনায় একাধিক আপগ্রেডের সঙ্গে আসছে। ডিভাইসটি স্টেলার ব্ল্যাক ও অ্যাস্ট্রাল টিল কালার অপশনে উপলব্ধ হবে। এটি কানে আসার আগেই 52 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক করতে সক্ষম। এতে Nord Buds 4 Pro-এর মতো একই ব্যাটারি লাইফ এবং টাইটেনিয়ামের আবরণ-সহ অডিও ড্রাইভার দিয়ে সজ্জিত থাকবে।
OnePlus Nord Buds 4 পূর্বসূরীর মতো স্টাইলিশ এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে আসছে। নতুন ইয়ারবাডটি Amazon, Flipkart, Blinkit, Myntra, OnePlus ইন্ডিয়া অনলাইন স্টোর, OnePlus Store অ্যাপ, OnePlus এক্সপিরিয়েন্স স্টোর, ও নির্বাচিত পার্টনার স্টোর থেকে কেনা যাবে।
ওয়ানপ্লাস নর্ড বাডস 4 সর্বোচ্চ 52db অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC অফার করবে। এই বৈশিষ্ট্যের সৌজন্যে মডেলটি Redmi, Realme, CMF-এর মতো ব্র্যান্ডগুলির সাশ্রয়ী মূল্যের ইয়াফবাডসের সঙ্গে টক্কর নেবে। বর্তমানে বাজেট TWS-এও উন্নত ANC ফিচার পাওয়া যাচ্ছে।
Meet the all-new OnePlus Nord Buds 4, built for every beat, every binge and every day.#OnePlusNordBuds4
— OnePlus India (@OnePlus_IN) June 16, 2026
Get notified: https://t.co/s811QU2mQ4 pic.twitter.com/h60ix8lwMq
OnePlus Nord Buds 4 একাধিক লিসেনিং মোড অফার করবে। অর্থাৎ, ব্যবহারকারীরা প্রয়োজন অনুসারে স্ট্রং ANC ও ট্রান্সপারেসি মোডের মধ্যে সুইচ করতে পারবেন। অডিওর জন্য, ইয়ারবাডে 12 মিমি টাইটেনিয়াম-কোটেড ড্রাইভার ব্যবহার করা হয়েছে। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র 4.3 গ্রাম হওয়ার কারণে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।
Nord Buds 4 মডেলে ছয়টি মাইক্রোফোন সমন্বিত AI ক্লিয়ার কল সিস্টেম আছে। এটি ফোনে কথা বলার সময় আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে ইউজারের কন্ঠস্বরকে আরও পরিষ্কারভাবে পৌঁছে দেবে৷ এতে লো-ল্যাটেন্সি মোড যুক্ত হয়েছে। এটি 3D Spatial অডিওর সাপোর্ট নিয়ে এসেছে।
OnePlus দাবি করছে, চার্জিং কেস ও ইয়ারবাডের ব্যাটারি মিলিয়ে মোট 54 ঘন্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। কোম্পনির তরফে আরও জানানো জানানো হয়েছে, মাত্র 10 মিনিটের চার্জে 11 ঘন্টা ব্যবহার করা যাবে। ইয়ারবাডটি TÜV Rheinland Battery সার্টিফিকেশনও পেয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project