Oneplus 13

Oneplus 13 - ख़बरें

  • 2 হাজারের নিচে সেরা ANC ইয়ারবাডস, Amazon Great Indian Festival 2026 সেলে বাম্পার অফার
    Amazon Great Indian Festival 2026 সেলে 2,000 টাকার মধ্যে boat, Realme, GoBoult, Noise, এবং OnePlus ব্র্যান্ডের ইয়ারবাডসে বিশেষ অফার পাওয়া যাচ্ছে। boAt Nirvana Ivy বিক্রি হচ্ছে 1,999 টাকায়। এটি 360 ডিগ্রি Spatial অডিও এবং 50 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফার করে। 1,899 টাকা দামের Realme Buds T310 ইয়ারবাডসে 12.4 মিমি ডাইনামিক ড্রাইভার আছে। 2,000 টাকার মধ্যে সবচেয়ে স্টাইলিশ দেখতে ইয়ারবাডস হল GoBoult Mustang Nitro। এটি 1,799 টাকায় সেল হচ্ছে। এতে 32 ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, 13 মিমি ড্রাইভার, ডুয়াল মাইক্রোফোন, এবং ব্লুটুথ 6.0 ভার্সন আছে।
  • 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
    OnePlus 13s-এর নতুন 16 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনের দাম 68,999 টাকা। তবে কোম্পানি 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবে। এইচডিএফসি, ইন্ডাসইন্ড, আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক, আইসিআইসিআই, এবং কোটাকের ক্রেডিট কার্ডে ওই ছাড় মিলবে। ফোনের স্পেসিফিকেশন বা ফিচারে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই Snapdragon 8 Elite প্রসেসর, ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 80W ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 6.3 ইঞ্চি অ্যামোলেড প্রোএক্সডিআর ডিসপ্লে মিলবে।
  • OnePlus N6x সস্তায় 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
    OnePlus N6x ভারতে লঞ্চ হয়েছে 18,999 টাকায়। তবে ব্যাঙ্ক ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে দাম 17,499 টাকায় নেমে আসবে। ফোনটি 7,000mAh ব্যাটারি, Dimensity 6360 Apex প্রসেসর, 120Hz ডিসপ্লে, 15W ফাস্ট চার্জিং, ও 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। এটি আগস্ট 4 থেকে Amazon-এ বিক্রি হবে।
  • কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
    Android 17 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 17 আপডেট পেতে পারে, এমন কয়েকটি সম্ভাব্য OnePlus ফোনের লিস্ট ফাঁস হয়েছে। OnePlus 11, OnePlus Open, OnePlus 12, OnePlus 12R, OnePlus 13, OnePlus 13R, OnePlus 13s, OnePlus 15, এবং OnePlus 15R নতুন ColorOS 17 আপডেট পাবে। কোম্পানির মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Nord 4, Nord 5, Nord CE 5, Nord 6, OnePlus Nord CE 6, ও Nord CE 6 Lite নতুন Android 17 ভিত্তিক ColorOS 17 আপডেট পাবে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • Amazon Prime Day সেলে OnePlus-এর ধামাকা অফার, সর্বনিম্ন দামে মিলবে ফোন, ট্যাব, হেডফোন
    Amazon Prime Day সেলে OnePlus 13 কেনা যাবে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা এখনও পর্যন্ত সর্বনিম্ন দাম। 2024 সালে লঞ্চের সময় ফোনটির মূল্য ছিল 69,999 টাকা। OnePlus 15R বিক্রি হবে 48,999 টাকায়। ফোনটি সরাসরি 3,000 টাকা ছাড় এবং অতিরিক্ত 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়েছে। OnePlus Pad 4 মিলবে 55,999 টাকায়। এর সঙ্গে 5,499 টাকা দামের OnePlus Stylo Pro বিনামূল্যে পাওয়া যাবে। অডিও প্রোডাক্টের মধ্যে নতুন লঞ্চ করা OnePlus Nord Buds 4 বিক্রি হবে 3,099 টাকায়।
  • OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
    OnePlus Pad 3 Pro-এর দাম চীনে 4,399 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 61,500 টাকার সমান।ট্যাবে 144Hz ডিসপ্লে, 13,380mAh ব্যাটারি, একাধিক AI প্রোডাক্টিভিটি টুলস, 13MP রিয়ার ক্যামেরা, 67W ফাস্ট চার্জিং, ও PC স্তরের কানেক্টিভিটি ফিচার্স রয়েছে।
  • OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
    ওয়ানপ্লাস কমিউনিটি সেলে OnePlus 13-এর উপর অবিশ্বাস্য ডিল মিলছে। লঞ্চের সময় দাম 69,999 টাকা ছিল। কিন্তু দাম একলাফে 12,000 টাকা কমে 57,999 টাকায় নেমে এসেছে। এছাড়াও, 5,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকার কারণে 52,999 টাকায় কেনা সম্ভব হবে। কোম্পানি বিভিন্ন প্রোডাক্টে ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে।
  • 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
    OnePlus 13 এখন অ্যামাজন ও ফ্লিপকার্টে 57,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 12,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে আরও বেশি সাশ্রয়ের সুযোগ। এই স্মার্টফোনে 2K AMOLED ডিসপ্লে, Hasselblad-টিউনড ট্রিপল 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ, 6,000mAh ব্যাটারি, 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, ও 8K ভিডিও রেকর্ডিং ফিচার্স আছে।
  • OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
    OnePlus Pad 4-এর দাম ভারতে 59,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর পরিচালিত ট্যাবলেট। এতে 13.2 ইঞ্চি ডিসপ্লে, 13,380mAh ব্যাটারি VC কুলিং সিস্টেম, আট স্পিকার,একাধিক AI প্রোডাক্টিভিটি টুলস, ও PC স্তরের কানেক্টিভিটি ফিচার্স রয়েছে।
  • OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
    OnePlus Pad 4 একবার চার্জ দিলে 20 ঘন্টা ভিডিও প্লেব্যাক, 7 ঘন্টা গেমিং, ও 54 দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়ার দাবি করছে কোম্পানি। Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত এই ট্যাবলেট AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 41,86,268 পয়েন্ট স্কোর করেছে। ওয়ানপ্লাসের নতুন ট্যাবের সাথে স্টাইলাস পেন ব্যবহার করা যাবে।
  • 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
    OnePlus 13s গত বছর জুনে ভারতে এসেছিল। লঞ্চের এক বছর সম্পূর্ণ না হতেই ফোনটি আকর্ষণীয় ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে 50,000 টাকার নিচে একমাত্র ফোন, যা Snapdragon 8 Elite প্রসেসরে রান করে। এখন ফোনটির উপর 6,300 টাকা ডিসকাউন্ট মিলছে। Flipkart Axis ক্রেডিট কার্ড ইউজাররা বেস মডেলে 2,433 টাকা ক্যাশব্যাক পাবে।
  • 9000 টাকা ছাড়ে দুর্দান্ত OnePlus ফোন বিক্রি হচ্ছে, 100W ফাস্ট চার্জ, প্রিমিয়াম ক্যামেরা, ও 2K ডিসপ্লে আছে
    OnePlus 13 এখন অনলাইনে 9,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে আরও বেশি সাশ্রয়ের সুযোগ। এই স্মার্টফোনে 2K LTPO ডিসপ্লে, 50 মেগাপিক্সেল Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, IP68 + IP69 রেটিং, 6,000mAh ব্যাটারি, 50W ওয়্যারলেস চার্জিং, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং, ও 100W ফাস্ট চার্জের মতো ফিচার্স আছে।
  • Itel A100 4G ভারতে 6,799 টাকায় হাজির, নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা রয়েছে
    Itel A100 4G একটি বাজেট ফোর-জি ফোন যা 7,000 টাকার কম দামে দেশের বাজারে এসেছে। স্মার্টফোনটি অবিকল ফ্ল্যাগশিপ OnePlus 13s এর স্টাইলে ডিজাইন করেছে কোম্পানি। ইনফ্রারেড ব্লাস্টার থাকায় ফোনটিকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করে সহজেই টিভি, ফ্যান, এয়ার কন্ডিশনার, এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ন্ত্রণ সম্ভব হবে।
  • অফার মিস করলে লস, নতুন বছরের আগে OnePlus 13-এর দাম 10,000 টাকা কমল
    OnePlus 13 অ্যামাজনে লঞ্চ প্রাইসের থেকে 10,000 টাকা কমে যাচ্ছে। এই ডিসকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করা আছে। ডিভাইসটি আর্কটিক ডন, ব্ল্যাক এক্লিপস, এবং মিডনাইট ওশান কালার অপশনে উপলব্ধ।

Oneplus 13 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »