OnePlus 13s এখন ফ্লিপকার্টে 48,699 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus 13s is powered by the Snapdragon 8 Elite chipset
OnePlus 13s গত বছর জুনে ভারতে এসেছিল। লঞ্চের এক বছর সম্পূর্ণ না হতেই ফোনটি আকর্ষণীয় ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। এটি বর্তমানে 50,000 টাকার নিচে একমাত্র ফোন, যা Snapdragon 8 Elite প্রসেসরে রান করে। ফলে পারফরম্যান্স নিয়ে চিন্তা করতে হবে না। এখন ফোনটির উপর 6,300 টাকা ডিসকাউন্ট মিলছে। ফোনে 5,850mAh ব্যাটারি রয়েছে, যা 80W চার্জারে ঝড়ের গতিতে চার্জ হবে। এটি একাধিক AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত প্রোডাক্টিভিটি ও ইমেজিং টুলসের সাথে এসেছে। চলুন OnePlus 13s মডেলের ডিসকাউন্ট ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
OnePlus 13s গত বছর জুনে ভারতে লঞ্চ হওয়ার সময় দাম 54,999 টাকা ছিল, যা 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। এটি এখন ফ্লিপকার্টে 48,699 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ সরাসরি 6,300 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ফোনটির 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ অপশন 59,999 টাকায় এসেছিল। এখন 56,089 টাকায় সেল হচ্ছে। Flipkart Axis ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা যথাক্রমে 2,433 টাকা এবং 2,803 টাকা ক্যাশব্যাক পাবে।
ওয়ানপ্লাস 13এস ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 সেন্সর ব্যবহার হয়েছে। দ্বিতীয় ক্যামেরায় থাকা 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স f/2.0 অ্যাপারচার, 2x অপটিক্যাল জুম, ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) অফার করে। সেলফি ও ভিডিও কলের জন্য একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
OnePlus 13s-এর সামনে একটি 6.32-ইঞ্চি LTPO ProXDR ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, (1,216×2,640 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, ও 1,600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অ্যাকোয়া টাচ 2.0 প্রযুক্তি ও গ্লোভ মোড থাকায় ভেজা বা গ্লাভস পরা হাতেও স্ক্রিনের উপর টাচ কাজ করবে। Snapdragon 8 Elite চিপসেট, 12 জিবি LPDDR5X র্যাম, ও 512 জিবি পর্যন্ত UFS 4.0 অনবোর্ড স্টোরেজ ফোনটিকে 50,000 টাকার মধ্যে পাওয়ারহাউস করে তুলেছে।
OnePlus 13s ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,850mAh ব্যাটারি। এর সাথে 80W SuperVOOC চার্জিং সাপোর্ট আছে। নিরাপত্তার জন্য, হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনে AI কল অ্যাসিস্ট্যান্ট, AI সার্চ, AI ট্রান্সলেশন, ও AI ভয়েসস্ক্রাইবের মতো AI প্রোডাক্টিভিটি টুল আছে। গত বছর জুনে লঞ্চ হলেও, এখনও এই ফ্ল্যাগশিপ ফোন সমান প্রাসঙ্গিক বলা চলে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale