OnePlus 13 ভারতে লঞ্চের সময় দাম ছিল 69,999 টাকা।
Photo Credit: OnePlus
OnePlus 13 was launched in India at Rs. 69,999
ফ্ল্যাগশিপ ফোন কেনার স্বপ্ন সবার থাকে৷ কিন্তু দাম বাধা হয়ে দাঁড়ায়৷ তার উপর বর্তমানে যে হারে প্রিমিয়াম ফোন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাতে স্বপ্নপূরণ করাই মুশকিল হয়ে পড়েছে৷ তবে OnePlus 13 এখন 12,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ করলে প্রায় আরও 3,000 টাকা সাশ্রয়ের মহা সুযোগ। 15,000 টাকা ছাড়ের এমন ডিল মিস করলে লস৷ OnePlus 13-এর ফিচার্স এখনকার যে কোনও দামি প্রিমিয়াম ফোনকে টেক্কা দেবে৷ এতে 2K রেজোলিউশনের LTPO ডিসপ্লে, Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার্স আছে।
OnePlus 13 ভারতে লঞ্চ হওয়ার সময় 69,999 টাকা দাম ছিল। 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের বেস মডেল এখন অ্যামাজন ও ফ্লিপকার্ট উভয় ই-কমার্স প্ল্যাটফর্মে 57,999 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ সরাসরি 12,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
এছাড়াও, অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,739 টাকা ক্যাশব্যাক মিলবে। অন্য দিকে, ফ্লিপকার্টে অ্যাক্সিস ফ্লিপকার্ট ও এসবিআই ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডে 2,900 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে৷ ফোনটি মিডনাইট ওশান (ব্লু), আর্কটিক ডন (সাদা) এবং ব্ল্যাক এক্লিপস (কালো) কালার অপশনে উপলব্ধ৷
ওয়ানপ্লাস 13 মডেলের সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি QHD+ রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 4,500 নিট পিক ব্রাইটনেস, এবং ডলবি ভিশন অফার করে। ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে রান করে।ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি, যার সাথে 100W ওয়্যার্ড, 5W রিভার্স ওয়্যার্ড, এবং 10 রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
OnePlus 13 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি f/1.6 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার এবং 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale