ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জুন 2026 15:41 IST
হাইলাইট
  • OpenAI তাদের নতুন রোবোটিক্স টিমে দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করছে
  • সংস্থা কর্মক্ষেত্র ও বাড়ির কাজের জন্য রোবট তৈরি করতে চাইছে
  • অল্টম্যানের মতে ভবিষ্যতে প্রত্যেক মানুষের নিজস্ব পার্সোনাল রোবট থাকবে

OpenAI imagines a future where everyone has a personal robot

Photo Credit: Unsplash / Gabriele Malaspina

অফিস বা আপনার সহকর্মী যদি রক্তমাংসের মানুষ না হয়ে একটি রোবট হয় বা গৃহস্থালির সমস্ত কাজ যদি পরিচারিকার বদলে যন্ত্রমানব করে দেয়, তাহলে কেমন হবে? ChatGPT-এর নির্মাতা OpenAI এবার বাস্তব জগতে কাজ করতে সক্ষম উন্নত রোবট তৈরির দিকে মনোনিবেশ করতে চলেছে। স্যাম অল্টম্যানের সংখ্যা বর্তমানে মূলত AI চ্যাটবট এবং সফটওয়্যার সংক্রান্ত ডিজিটাল পরিষেবার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এখন মার্কিন প্রযুক্তি কোম্পানিটি মানুষের সহকারী হিসবে কাজ করতে সক্ষম রোবট তৈরির লক্ষ্যে কর্মী নিয়োগ শুরুর ঘোষণা করেছে। কর্মক্ষেত্র ও বাড়ির কাজকর্মে সহায়তা করবে এমন রোবট তৈরি করতে চাইছে ওপেনএআই।

OpenAI কোম্পানির সিইও স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ করা একটি পোস্টে জানিয়েছেন, নতুন গঠিত ওপেনএআই রোবোটিক্স টিমে হার্ডওয়্যার, মেশিন লার্নিং, সিস্টেম, ও অপারেশন-সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। তাদের দায়িত্ব সমাজের জন্য উপকারী হবে এমন রোবটের ডিজাইন তৈরি, ডেভেলপমেন্ট, ও ম্যানুফ্যাকচারিং।

Advertisement

ওপেনএআই-এর লক্ষ্য এমন AI রোবট তৈরি, যা ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। যে ঘরের কাজ, ব্যক্তিগত সহায়তা, অফিসের বিভিন্ন দায়িত্ব, ও অন্যান্য ব্যবহারিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অল্টম্যান ইঙ্গিত দিয়েছেন, প্রথমদিকে মানুষের বিকল্প নয়, সহকারী হিসেবে কাজ করার উপযুক্ত রোবট বানাবে তাঁর সংস্থা। যেমন, নির্মাণকাজ, উৎপাদন শিল্প, এবং লজিটিক্সের মতো খাত।

স্যাম অল্টম্যান আরও জানান, তিনি এমন এক ভবিষ্যৎ কল্পনা করছেন, যেখানে প্রত্যেক মানুষের কাছে একটি নিজস্ব পার্সোনাল রোবট থাকবে, যা প্রয়োজনমতো যে কোনও ধরনের কাজ করবে। এটি তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ৷ তিনি প্রতিভাবান ও দক্ষ প্রকৌশলীদের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

OpenAI অতীতে রোবোটিক্স নিয়ে গবেষণা চালালেও, তারা ChatGPT, GPT-4o, ও অন্যান্য রিজনিং মডেলের সৌজন্যে কৃত্রিম মেধার জগতে অন্যতম পরিচিত নাম হয়ে উঠেছে। কিন্তু সেই সমস্ত প্রোডাক্ট ডিজিটাল দুনিয়াতে সীমাবদ্ধ। তাই সংস্থাটি হার্ডওয়্যার ও বাস্তব পরিবেশে স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম AI-চালিত সিস্টেম তৈরির দিকে ঝুঁকছে।

Advertisement

অল্টম্যানের কথায়, OpenAI এমন ব্যক্তিদের খুঁজছে, যাদের ব্যতীক্রমী সাফল্যের রেকর্ড রয়েছে ও আগামী প্রজন্মের বুদ্ধিমান রোবট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। প্রসঙ্গত, মানবসদৃশ বা হিউম্যানয়েড রোবট ধীরে ধীরে কল্পবিজ্ঞানের গন্ডি পেরিয়ে বাস্তব জীবনেও প্রবেশ করছে। চীন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ রোবোটিক্স প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে মানবসদৃশ রোবটের ব্যবহারের ভিডিও নেটজগতে শোরগোল ফেলেছে। রোবট বৌদ্ধ মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছে ও মডেলদের সঙ্গে ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হেঁটেছে। এছাড়াও, ড্যান্সারদের সঙ্গে যন্ত্রমানবকে নাচ করতেও দেখা গিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OpenAI, Artificial Intelligence, Humanoid, Robot, AI, Sam Altman
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.