AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 নভেম্বর 2026 21:28 IST
হাইলাইট
  • OpenAI চালু করল কন্ট্রোল রুম
  • এটি 35 সেকেন্ডের মধ্যে ঝুঁকিপূর্ণ এআই মডেল বন্ধ করতে পারবে
  • কন্ট্রোল রুম অচল হলে এআই মডেলের কাজও থমকে যাবে

Photo Credit: Unsplash/Andrew Neel

কৃত্রিম মেধা হাতের বাইরে চলে গেলে কী পরিণাম হতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে হাগিং ফেসের সার্ভারে সাইবার হামলার ঘটনা। অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট থেকে তথ্য চুরির ঘটনাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্টদের ঝুঁকি প্রকট করছে। অবাধ্য এআই এজেন্টদের নিমেষে বাগে আনতে এবার একটি নতুন সুরক্ষা ব্যবস্থা তৈরি করছে চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআই (OpenAI)। মার্কিন সংস্থাটি কন্ট্রোল রুম নামে এক সিস্টেম তৈরি করেছে। এটি জরুরি ব্রেকের মতো কাজ করবে। কোনও AI মডেল গবেষণার সময় নিরাপত্তা বা সাইবার সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি তৈরি করলে, ওপেনএআই ওই ব্যবস্থার সাহায্যে মডেলটির কাজ বন্ধ করতে পারবে।

ওপেনএআই জানিয়েছে, কন্ট্রোল রুম হল এক ধরনের কেন্দ্রীয় সিস্টেম, যা তাদের গবেষণা পরিকাঠামোয় চলা বিভিন্ন এআই মডেলের কার্যকলাপের উপর নজর রাখবে। এআই মডেল পরীক্ষা করার সময় বিপজ্জনক কিংবা অস্বাভাবিক কিছু ঘটতে দেখলে দূর থেকেই সেটির কাজ বন্ধ করাই মূল উদ্দেশ্য কন্ট্রোল রুমের।

Advertisement

সংস্থা দাবি করছে, বর্তমানে কোনও এআই মডেলের কাজে হস্তক্ষেপ করতে কন্ট্রোল রুমের 35 সেকেন্ড সময় লাগে। তবে এই সময় আরও কমিয়ে শূন্যে নিয়ে আসার জন্য কাজ চলছে। অর্থাৎ এক সেকেন্ডও অপেক্ষা করতে রাজী নয় ওপেনএআই। এতে ভুলপথে চালিত কৃত্রিম মেধার এজেন্টদের লাগাম টানা সহজ হয়ে যাবে।

কন্ট্রোল রুমের কাজ করার পদ্ধতিও ব্যাখ্যা করেছে স্যাম অল্টম্যানের সংস্থা। একে সিকিউরিটি চেকপয়েন্ট হিসেবে ধরা যেতে পারে। কোনও এআই মডেল নতুন উত্তর তৈরি করার আগে সিস্টেমের অনুমতি নিতে হবে। ওপেনএআই তাদের গবেষণার প্রতিটি পরীক্ষার জন্য আলাদা জব আইডি তৈরি করছে। ওই আইডির সাহায্যেই নজরদারি চালানো হবে।

কন্ট্রোল রুমের সবুজ সংকেত পেলে তবেই এআই মডেল প্রতিবার নতুন রেসপনন্স জেনারেট করবে। কার্যকলাপে সন্দেহজনক কিছু দেখা গেলে অনুমতি প্রত্যাহার করে এআইয়ের কাজ থামানো হবে। সেফটি মনিটর নির্দিষ্ট জব আইডি ধরে কাজ বন্ধ করার নির্দেশ দেবে। ফলে খারাপ কিছু ঘটার আগেই দুষ্টু এআইয়ের খেল খতম।

Advertisement

এখন প্রশ্ন হচ্ছে, কন্ট্রোল রুমে সমস্যা হলে বা সেটি বন্ধ হলে এআইয়ের স্যান্ডবক্স থেকে বেরিয়ে ইন্টারনেটের দুনিয়ায় পৌঁছে ক্ষতি করার সম্ভাবনা কতটা। OpenAI অবশ্য জানাচ্ছে, কোনও সমস্যা দেখা দিলেও যাতে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকে, তা মাথায় রেখেই কন্ট্রোল রুমের আত্মপ্রকাশ। এটি বন্ধ হলে সংশ্লিষ্ট এআই মডেলের কাজও সাময়িকভাবে থেমে যাবে। সিস্টেম সচল না হওয়া পর্যন্ত মডেলকে এক পাও নড়তে দেওয়া হবে না। সে কোনও রেসপন্স দিতে পারবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OpenAI, Control Room, Artificial Intelligence
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  2. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  3. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  4. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
  5. 13 বছর অপেক্ষার অবসান, ভারতে শুরু হল GTA 6 ভিডিও গেমের প্রি-লোডিং
  6. Muse AI: মেটার মিউজ এআই এজেন্ট শীঘ্রই ভারতে আসতে পারে, দাম প্রকাশ্যে
  7. Vivo X500 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, X300-এর তুলনায় কমলো নাকি বাড়লো দেখুন
  8. ফ্রি-তে AI ফিচার ব্যবহারের দিন শেষ, খারাপ খবর Samsung গ্রাহকদের জন্য
  9. Xiaomi 18 Pro ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরে, 200MP ক্যামেরা-সহ আসছে Xiaomi 18T
  10. Realme 17 Pro বিশাল 10,000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.