ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 নভেম্বর 2026 11:57 IST
হাইলাইট
  • Qualcomm-এর সর্বোচ্চ 1,200 জন কর্মী ভারতে কাজ হারাতে পারে
  • ছাঁটাইয়ের তালিকায় সিনিয়র ইঞ্জিনিয়ার ও অভিজ্ঞ কর্মীরা
  • আর্থিক ক্ষতিপূরণ পদ ও অভিজ্ঞতা অনুযায়ী দেওয়া হচ্ছে বলে খবর

Qualcomm has initiated a major workforce reduction in India

Photo Credit: Reuters

Qualcomm ভারতে বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করতে চলেছে। গতকালই জানা গিয়েছিল, মার্কিন চিপ নির্মাতা সংস্থাটি এ দেশে তাদের কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করার নোটিশ দিতে শুরু করেছে। ছেঁটে ফেলার লিস্টে অভিজ্ঞ কর্মী এবং অনেক বছরের অভিজ্ঞতাসম্পন্ন ইঞ্জিনিয়াররাও রয়েছেন। ঠিক কতজন কাজ হারাবেন, সেটা এখনও নির্দিষ্ট করে জানায়নি কোয়ালকম। তবে রিপোর্ট বলছে, 600 থেকে 1,200টি পদ ঝুঁকির মধ্যে রয়েছে। ছাঁটাই হওয়া কর্মীরা সংস্থার নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের প্যাকেজ পাবে। তবে শুধু ভারত নয়, কোয়ালকম আমেরিকা-সহ আরও কয়েকটি দেশেও কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনা নিচ্ছে বলে দাবি করা হয়েছে।

Qualcomm ভারতে কর্মী ছাঁটাই করছে

রিপোর্ট বলছে, প্রথম দফায় ছাঁটাইয়ের কোপ পড়ছে কোয়ালকমের সিনিয়র ইঞ্জিনিয়ার ও বেশ কয়েক বছর ধরে কর্মরত কর্মীদের উপর। মানিকন্ট্রোল দাবি করছে, আগামী দিনে সংস্থার দিল্লি-এনসিআর, হায়দরাবাদ, ও চেন্নাইয়ের প্রকৌশল এবং গবেষণা কেন্দ্রেও ছাঁটাই হতে পারে।

Advertisement

ভারতে কোয়ালকমে কর্মরত মানুষজনের সংখ্যা প্রায় 20,000। শিল্পমহলের অনুমান, এ দেশে সংস্থার মোট কর্মীসংখ্যার 3 থেকে 6 শতাংশর কপাল পুড়তে পারে। সহজ ভাষায় বললে, তাদের চাকরি আর থাকছে না। যদিও কোয়ালকম ছাঁটাইয়ের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

জানা গিয়েছে, বহুজাতিক টেকনোলজি সংস্থাটির চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) ক্রিশ্চিয়ানো অ্যামনের সবুজ সংকেত পাওয়ার পরেই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আমন কর্মীদের কাজের মানের উপর ভিত্তি করে ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

অক্টোবরে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ মেমোতে আমন জানিয়েছেন, কোয়ালকম কর্মীদের মধ্যে পারফরম্যান্সের সংস্কৃতি আরও শক্তিশালী করতে চায়। যাঁরা ধারাবাহিকভাবে প্রত্যাশা অনুযায়ী ফল দিতে পারছেন না, তাঁদের পরিস্থিতি পর্যালোচনা করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Advertisement

ছাঁটাই হওয়া কর্মীরা কী বলছেন?

কোয়ালকমের এক সিনিয়র হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার রেডডিটে ক্ষতিপূরণের প্যাকেজ শেয়ার করেছেন। তিনি জানান, কোয়ালকমে তাঁর 6 বছর 10 মাসের কাজের অভিজ্ঞতা কোম্পানি তাঁকে প্রথমে জানুয়ারি 12 পর্যন্ত দুই মাসের বেতন দেওয়ার প্রস্তাব পাঠিয়েছে। তারপর আরও 3.2 মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে কোয়ালকম। এছাড়াও, অতিরিক্ত বোনাসও পাবেন তিনি।

কোয়ালকমের বেঙ্গালুরু অফিসের এক কর্মী রেডডিটে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর দাবি, তাঁকে অফিসে জানুয়ারির শেষ পর্যন্ত আসার কথা বলা হয়েছে। কোয়ালকমে তিনি যত বছর কাজ করেছেন, সেই সময়ের ভিত্তিতে তাঁর ক্ষতিপূরণের অঙ্ক হিসাব করা হয়েছে। এর পাশাপাশি আরও তিন মাসের বেতন দেবে কোয়ালকম।

ওই কর্মীর আরও দাবি, দুই দিনের মধ্যে ইস্তাফা দিলে অতিরিক্ত এক মাসের বেতন পাওয়ার সুযোগ রয়েছে। অন্য দিকে, সংস্থার এক সিনিয়র কর্মীর জানিয়েছেন, এআইয়ের দিকে বেশি মনোযোগ ও খরচ কমানোর পরিকল্পনার কারণেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে কোয়ালকম।

Advertisement

তিনি বলেছেন, তাঁকে প্রস্তাব দেওয়া ক্ষতিপূরণের প্যাকেজের মধ্যে তিন মাসের বেতন রয়েছে। সংস্থায় কাজের প্রতি বছরের জন্য এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ারও প্রস্তাব দিয়েছে মার্কিন সংস্থাটি। দুই থেকে তিন দিনের মধ্যে পদত্যাগ করলে আরও এক মাসের বেতন।

কোয়ালকম এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি, তারা কী ধরনের আর্থিক ক্ষতিপূরণ প্যাকেজ অফার করছে। তবে ছাঁটাইয়ের শিকার হওয়া কর্মীদের রেডডিট পোস্ট দেখে  প্রাথমিক ধারণা পাওয়া গিয়েছে। সেই হিসেবে ইস্তাফা দিলে তিন মাসের বেতন, চাকরির বছরের সংখ্যার সাপেক্ষে এক বা একাধিক মাসের বেতন, ও অতিরিক্ত আরও এক মাসের বেতন দিচ্ছে কোম্পানি। সেভেরেন্স প্যাকেজ পদ ও অভিজ্ঞতা অনুযায়ী ভিন্ন হতে পারে।

রিপোর্ট অনুসারে, চাকরির মেয়াদ পূর্ণ বছর না হলে সেই অসম্পূর্ণ সময়ের জন্যও আনুপাতিক হারে ক্ষতিপূরণ পেতে পারে কর্মীরা। স্বাস্থ্যবীমা এবং চিকিৎসা সংক্রান্ত কভারেজের জন্য এককালীন অর্থ দেওয়ারও সম্ভাবনা আছে। কোয়ালকমে দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীরা তুলনামূলকভাবে কম সময়ে কাজ করা কর্মীদের চেয়ে মোটা সেভেরেন্স প্যাকেজ পাবে।

Advertisement

তবে এই সমস্ত তথ্য সমাজমাধ্যমে কর্মীদের শেয়ার করা অভিজ্ঞতা থেকে জানা গিয়েছে। কোয়ালকম কতজন কর্মী ছাঁটাই করবে ও কাজ হারানো কর্মীদের কত ক্ষতিপূরণ দেবে, তা এখনও জানায়নি। এই বিষয়ে কোয়ালকমের বক্তব্য জানতে গ্যাজেটস 360-এর তরফে সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া গেলে প্রতিবেদনে আপডেট করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Qualcomm, Qualcomm Layoffs, Qualcomm India, Layoffs
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  2. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  3. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  4. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  5. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  6. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  7. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  8. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  9. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  10. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.