OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব

OpenAI কাস্টম স্মার্টফোন প্রসেসর বানানোর জন্য MediaTek এবং Qualcomm-এর সঙ্গে মিলে কাজ করছে।

OpenAI আনছে AI স্মার্টফোন, Android ও iPhone ছাড়িয়ে ভবিষ্যতের দুনিয়া দেখবে বিশ্ব

Photo Credit: Unsplash/Jo Lin

OpenAI may reduce the need for multiple phone apps by relying on AI agents to complete tasks

হাইলাইট
  • OpenAI-এর প্রথম স্মার্টফোন 2028 সালে লঞ্চ হতে পারে
  • অ্যাপ ছাড়াই AI এজেন্টকে দিয়ে সব কাজ করানো যাবে
  • ফোনটিতে অন-ডিভাইস AI ও ক্লাউড কম্পিউটিংয়ের সংমিশ্রণ থাকবে
বিজ্ঞাপন

OpenAI Smartphone: চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এক নতুন ধরনের AI স্মার্টফোনের উপর কাজ করছে। বলা হচ্ছে, এটি প্রথাগত মোবাইল ফোন ব্যবহারের পদ্ধতি পুরোপুরি বদলে দিতে পারে। বর্তমানে ফোনের প্রসেসর থেকে শুরু করে ক্যামেরা ও ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। কিন্তু ওপেনএআই যে ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, তার অপারেটিং সিস্টেম ও হার্ডওয়্যার উভয় OpenAI নিয়ন্ত্রণ করবে। প্রস্তাবিত ডিভাইসটি এআই এজেন্ট কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি হবে, যেখানে ব্যবহারকারীদের আলাদা আলাদা অ্যাপ খুলতে হবে না। ডিভাইসে থাকা একটি ইউনিফায়েড এজেন্টিক সিস্টেম পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে।

বর্তমানে স্মার্টফোনের জন্য বিভিন্ন অ্যাপের মধ্যে ঘুরতে হয়। যেমন চ্যাটের জন্য WhatsApp, ঠিকানা খোঁজার জন্য Maps, এবং অনলাইন শপিং, ফুড ডেলিভারি, ও বুকিংয়ের জন্য আলাদা প্ল্যাটফর্ম। কিন্তু ওপেনএআই অ্যাপকে আর মাধ্যম হিসেবে রাখতে চাইছে না। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা অ্যাপ খোলার বদলে এআই এজেন্টকে দিয়ে সমস্ত কাজ করানোর প্ল্যান স্যাম অল্টম্যানের সংস্থার।

এমন এক এজেন্টিক সিস্টেম যা ব্যবহারকারীর চাহিদা রিয়েল টাইমে বুঝতে পারবে ও নিজে থেকেই সেই কাজ সম্পন্ন করবে। কোনও কাজ মানুষের ম্যানুয়ালি করার প্রয়োজন হবে না। টিপস্টার ও অ্যানালিস্ট Ming Chi Kuo-এর রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, সংস্থাটি কাস্টম AI স্মার্টফোন প্রসেসর তৈরির জন্য MediaTek এবং Qualcomm-এর সঙ্গে মিলে কাজ করছে। 

OpenAI স্মার্টফোনের মাস প্রোডাকশন (গণ উৎপাদন) 2028 সালে শুরু হওয়ার সম্ভাবনা। তার আগে 2026 সালের শেষে বা 2027 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে স্পেসিফিকেশন ও সাপ্লাইয়ার চূড়ান্ত করা হতে পারে। প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও দ্রুত এগোচ্ছে।

OpenAI কেন ফোন বানাতে চায়?

এখন প্রশ্ন হল, ওপেনএআই কেন নিজস্ব স্মার্টফোন বানাতে চাইছে। প্রথম কারণ হতে পারে যে, এখন AI-কে Android বা iOS-এর মতো অপারেটিং সিস্টেমের উপর নির্ভর থেকে কাজ করতে হয়। তাই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের উপর নিয়ন্ত্রণ চলে এলে সত্যিকারের AI অভিজ্ঞতা দেওয়া সম্ভব হবে। দ্বিতীয়ত, স্মার্টফোন সবসময় ইউজারের গতিবিধি ট্র্যাক করে, এই ধরনের ডেটা এআই এজেন্টদের সঠিকভাবে কাজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ।

তাছাড়া, স্মার্টফোন বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পোর্টেবল ডিভাইস। ফলে নতুন ক্যাটাগরির ডিভাইস তৈরির বদলে মুঠোফোনকে আরও স্মার্ট এবং AI চালিত করতে চাইছে ওপেনএআই। ফোনটিতে অন-ডিভাইস AI এবং ক্লাউড কম্পিউটিংয়ের সংমিশ্রণ থাকবে। সাধারণ ও সহজ কাজ ডিভাইসে সম্পন্ন হবে।

অন্য দিকে, জটিল কাজ ক্লাউডে প্রসেস হবে। শুধু ভয়েস বা টেক্সট কমান্ড দিলেই ফোন AI এজেন্টকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করিয়ে নেবে। ধরুন আপনি বললেন, জোমাটোতে কলকাতার সবচেয়ে ভাল রেটিং থাকা রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি অর্ডার করো। ফোন সেই নির্দেশ মেনে নিজে থেকেই অর্ডার, পেমেন্ট, ও অন্যান্য সেটআপ করে দেবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  2. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  3. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  4. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  5. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  6. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  7. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  8. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  9. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  10. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »