Layoffs

Layoffs - ख़बरें

  • AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
    রিপোর্ট বলছে, 2026 সালে চাকরি হারানো কর্মীদের সংখ্যা উদ্বেজগনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর অক্টোবরের শেষ দিক পর্যন্ত প্রায় 1 লক্ষ 96 হাজার আইটি কর্মী কাজ হারিয়েছেন। কর্মী ছেঁটে ফেলার ঘটনা শুধু আর্থিক দিক থেকে সংকটে থাকা স্টার্টআপ সংস্থাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের সবচেয়ে লাভজনক টেকনোলজি কোম্পানিগুলিও ব্যাপক হারে কর্মীসংখ্যা কমাচ্ছে। এআই প্রযুক্তিকে কাজে লাগাতে নানাবিধ পরিকাঠামোগত উন্নতি করতে হচ্ছে। AI ডেটা সেন্টার, উন্নত AI মডেল প্রশিক্ষণ, এবং এই কাজে বিশেষজ্ঞ কর্মী মিয়োগের জন্য মোটা টাকা খরচ হচ্ছে তাদের। তাই খরচের জোগান দিতে পুরনো কাজকর্মের খরচ কমানো দিকে জোর দেওয়া হচ্ছে। আর সেই ব্যয় কমানোর সবচেয়ে কার্যকর উপায় হয়ে উঠছে কর্মীসংখ্যা হ্রাস।
  • Microsoft-এ ফের বিপুল ছাঁটাই, একসঙ্গে চাকরি গেল হাজার হাজার কর্মীর
    নতুন করে এত কর্মী সঙ্কোচনের বড় প্রভাব পড়েছে মাইক্রোসফটের গেমিং বিভাগ এক্সবক্স-এ (Xbox)৷ এক্সবক্সের প্রতি পাঁচজনের মধ্যে একজন কর্মী চাকরি হারাবেন। যার মধ্যে সোমবার 1,600 জনের চাকরি চলে গিয়েছে বলে জানা গিয়েছে৷ আগামী কয়েক মাসে আরও কর্মী ছাঁটাই করা হবে। মাইক্রোসফট বিগত কয়েক বছরে Xbox গেমিংয়ের ব্যবসা সম্প্রসারণে প্রচুর খরচ করেছে। 2022 সালে 68.7 বিলিয়ন ডলারের বিনিময়ে Activision Blizzard কিনে নিয়েছিল তারা। কিন্তু তার পরেও Sony Playstation এবং Nintendo-এর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থেকেছে। এই পরিস্থিতির কারণে গেমিং ব্যবসার কৌশল নতুন করে পর্যালোচনার পথে হাঁটছে কোম্পানি।
  • AI-এর দাপটে চাকরি বাজারে ধস, 73 হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ে বাড়ছে আতঙ্ক, কাজ হারাবে আরও
    কৃত্রিম মেধা বা AI প্রযুক্তির বাড়বাড়ন্ত চাকরির বাজারে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। চলতি বছর বিশ্বের 95টি বড় সংস্থার ফাইন্যান্স, হিউমান রিসোর্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ও অন্যান্য তথ্যপ্রযুক্তি খাতে 73,212 জন কর্মী ছাঁটাই হয়েছে। আশঙ্কা আরও বাড়িয়েছে মে মাসে মেটার প্রায় 8,000 কর্মী ছাঁটাইয়ের খবর। যে সমস্ত কাজ আগে মানুষের প্রয়োজন ছাড়া সম্পন্ন করা যেত না, সেগুলি এখন সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অটোমেশন করা যাচ্ছে। ফলে কর্মীর দরকার কমে যাচ্ছে।

Layoffs - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »