AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী

কৃত্রিম মেধা বা AI ও কাজের দক্ষতা বাড়ানোর দিকে জোর দেওয়ার ফলে বিশ্বজুড়ে আইটি সেক্টরে কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত।

AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী

Photo Credit: Pexels/Ketut Subiyanto

As of late October 2026, nearly 1,96,000 tech professionals have lost job globally

হাইলাইট
  • 2026 সালের অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় 1.96 লাখ IT কর্মী কাজ হারিয়েছে
  • Oracle, Google, Meta, ও eBay-সহ একাধিক সংস্থায় কর্মী ছাঁটাই
  • AI পরিকাঠামোয় বিপুল বিনিয়োগের খরচ সামলাতে কর্মীসংস্থা কমানো হচ্ছে
বিজ্ঞাপন

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দাপটে তথ্যপ্রযুক্তি শিল্পে হাহাকার অব্যাহত। কৃত্রিম মেধা বা AI ও কাজের দক্ষতা বাড়ানোর দিকে জোর দেওয়ার ফলে বিশ্বজুড়ে আইটি সেক্টরে কর্মী ছাঁটাইয়ের ধারা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বিভিন্ন সংস্থা এআই নির্ভর নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে এবং পরিচালনগত দক্ষতা বাড়াতে কাজ করছে। ফলে কর্মীবল কমাতে লাগাতার ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে প্রতিষ্ঠানগুলি। রিপোর্ট বলছে, 2026 সালে চাকরি হারানো কর্মীদের সংখ্যা উদ্বেজগনক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর অক্টোবরের শেষ দিক পর্যন্ত প্রায় 1 লক্ষ 96 হাজার আইটি প্রোফেশনাল কাজ হারিয়েছেন।

IT সেক্টরে প্রায় 2 লাখ কর্মী ছাঁটাই

শিল্পক্ষেত্রের বিভিন্ন পরিসংখ্যান অনুসারে, শুধু মে মাসেই ছাঁটাইয়ের শিকার হয়েছেন 29,000 জন। কর্মী ছেঁটে ফেলার ঘটনা শুধু আর্থিক দিক থেকে সংকটে থাকা স্টার্টআপ সংস্থাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের সবচেয়ে লাভজনক টেকনোলজি কোম্পানিগুলিও ব্যাপক হারে কর্মীসংখ্যা কমাচ্ছে।

টেক জায়ান্ট Google-এর অভিভাবক সংস্থা Alphabet একাধিক বিভাগে কর্মী কমাচ্ছে। তারা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ করছে। এর জেনে ইতিমধ্যেই হাজার হাজার পদ অবলুপ্ত হয়েছে।

বিশ্বের অন্যতম তাবড় সফটওয়্যার সংস্থা Oracle-এর হাত ধরে চলতি বছরের অন্যতম বড় কর্মীসংখ্যা ছাঁটাই হতে দেখা গিয়েছে। 2026 সালের মাঝামাঝি সময়ে তাদের প্রায় 21,000 কর্মী কাজ হারিয়েছেন। এআই ভিত্তিক ক্লাউড পরিকাঠামো বিস্তারের বিপুল খরচ সামলাতেই চাকরি ছাঁটাই হয়েছে।

পার্সোনাল কম্পিউটারের চিপসেটের জগতে অন্যতম সুপরিচিত নাম Intel খরচ কমাতে 15 শতাংশ কর্মী ছেড়ে দেওয়ার ঘোষণা করেছে। এতে সংস্থার 10 বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে ঠিকই, কিন্তু 15,000 হাজার কর্মী কাজ হারাতে চলেছেন।

Meta, eBay, ও Netfllix-এও অক্টোবর মাসে নতুন করে কর্মী ছাঁটাই হয়েছে। লাভ বাড়লেও কর্মী কিছু খরচ কমাতে ছাঁটাইয়ের পথে হাঁটছে বহুজাতিক সংস্থাগুলো। ব্রিটিশ ব্যাঙ্ক Barclays ইতিমধ্যেই 1,000 জনকে ছেঁটে ফেলেছে। জানা গিয়েছে, এই বছর শেষ হওয়ার আগেই কাজ খুইয়ে ফেলা কর্মীর সংখ্যা 5 হাজারে পৌঁছতে পারে।

2026 সালে প্রযুক্তি ক্ষেত্রে লাগাতার কর্মী সঙ্কোচনের অন্যতম প্রধান কারণ হল সংস্থাগুলির বিনিয়োগ খাতে বড়সড় পরিবর্তন। এআই প্রযুক্তিকে কাজে লাগাতে নানাবিধ পরিকাঠামোগত উন্নতি করতে হচ্ছে। AI ডেটা সেন্টার, উন্নত AI মডেল প্রশিক্ষণ, এবং এই কাজে বিশেষজ্ঞ কর্মী মিয়োগের জন্য মোটা টাকা খরচ হচ্ছে তাদের। তাই খরচের জোগান দিতে পুরনো কাজকর্মের খরচ কমানো দিকে জোর দেওয়া হচ্ছে।

ব্যয় কমানোর সবচেয়ে কার্যকর উপায় হয়ে উঠছে কর্মীসংখ্যা হ্রাস। ভারতেও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে মুনাফার হার ধরে রাখতে নতুন কর্মী বিশেষ করে ফ্রেশার নিয়োগের গতি কমিয়েছে। তারা বর্তমান কর্মীদের দক্ষতা বাড়াতে এবং কাজের ক্ষেত্রে বেশি করে অটোমেশন ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »