2026 সালের প্রথম চার মাস সম্পূর্ণ না হতেই বিশ্বের 95টি বড় সংস্থায় 73 হাজারের বেশি কর্মী ছাঁটাই হয়েছে।
Photo Credit: Unsplash/Israel Andrade
Tech companies have laid off over 73,000 employees in just fourth months of 2026
কৃত্রিম মেধা বা AI প্রযুক্তির বাড়বাড়ন্ত চাকরির বাজারে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। 2026 সালের প্রথম চার মাস সম্পূর্ণ না হতেই বিশ্বের 95টি বড় সংস্থার ফাইন্যান্স, হিউমান রিসোর্স (HR), সফটওয়্যার ডেভেলপমেন্ট, ও অন্যান্য তথ্যপ্রযুক্তি খাতে 73 হাজারের বেশি কর্মী ছাঁটাই হয়েছে। বর্তমান ট্রেড চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে কোম্পানিগুলি আরও বেশি সংখ্যায় কর্মী সঙ্কোচনের পথে হাঁটতে পারে। যে সমস্ত কাজ আগে মানুষের প্রয়োজন ছাড়া সম্পন্ন করা যেত না, সেগুলি এখন সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অটোমেশন করা যাচ্ছে। ফলে কর্মীর দরকার কমে যাচ্ছে।
উদ্বেগ আরও বাড়িয়েছে সামনের মাসে মেটার (Meta) প্রায় 10 শতাংশ কর্মী (আনুমানিক 8,000) ছাঁটাই করার খবর। বিশ্বজুড়ে আইটি কর্মী ছাঁটাইয়ের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট লেঅফস ডট এফওয়াইআই জানিয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত 73,212 জন কর্মী চাকরি থেকে ছাঁটাই হয়েছেন।
অ্যামাজন, স্ন্যাপ, ওরাকল, মেটা, স্পটিফাই, এপিক গেমস, ফ্লিপকার্ট, এবং পিন্টারেস্টের মতো বড় সংস্থা কর্মী সঙ্কোচনের পথে হেঁটেছে। 2025 সালে প্রযুক্তি খাতে কাজ হারানো মানুষের সংখ্যা ছিল 1,24,201 জন, যেখানে 2026 সালের শুরুতেই তার প্রায় 40 শতাংশ সমপরিমাণ চাকরি ছাঁটাই হয়ে গিয়েছে। এখনও বছরের আট মাস বাকি। ফলে কতটা ভয়াবহ অবস্থা আসতে চলেছে, তা সহজেই অনুমান করা যায়।
রিপোর্ট বলছে, 2021 সাল থেকে বিশ্বজুড়ে 10 লক্ষের বেশি টেক চাকরি উধাও হয়ে গিয়েছে। সর্বাধিক ছাঁটাই ক্লাউড কম্পিউটিং, সফটওয়্যার, ও SaaS (সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস) সেক্টরে হয়েছে। তারপর ই-কমার্স সংস্থাগুলির নাম। প্রত্যেক ডিপার্টমেন্টে কর্মীর সংখ্যা কমিয়ে AI-কে দিয়ে কাজ করানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
ভৌগলিকভাবে দেখা যাচ্ছে, আমেরিকা প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ের সবচেয়ে বেশি ধাক্কা অনুভব করেছে। এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশেও সেমিকন্ডাক্টর, আইটি, ও টেলিকম সেক্টরে চাকরি কমেছে। কিন্তু আমেরিকার মতো বড় মাত্রায় নয়। বিশেষজ্ঞরা এর পিছনে কৃত্রিম মেধাকেই দায়ি করছেন। তাঁদের মতে, বেশিরভাগ ছাঁটাই আসলে ভবিষ্যতে খরচ কমানোর আগাম পদক্ষেপ, সরাসরি AI দিয়ে চাকরি প্রতিস্থাপন নয়।
ChatGPT বা Claude-এর মতো জেনারেটিভ প্রযুক্তি আসার পর থেকে কাজের ধরনে বড় পরিবর্তন এসেছে। অফিসের ইমেল লেখা থেকে সফটওয়্যার কোডিং, সব কাজ এআই-কে দিয়ে করানো যাচ্ছে। এই কারণে ছোট বড় সমস্ত কোম্পানি খরচ কমাতে কর্মী ছাঁটাই করে এআই চালিত ওয়ার্কফোর্স তৈরির দিকে ঝুঁকছে।
প্রসঙ্গত, রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মেটা মে 20 তারিখের মধ্যে প্রথম দফায় বিশ্বের প্রায় 8,000 কর্মী ছাঁটাই করবে, যা মোট কর্মীসংখ্যার প্রায় 10 শতাংশ। আবার চলতি বছরের দ্বিতীয়ার্ধে আরও কর্মী কমানোর পরিকল্পনা করছে তারা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale