ভারতে খুব শীঘ্রই Snapdragon X CPU গুলি লঞ্চ করা হবে

Snapdragon X CPU-গুলি বেশি সময়ের জন্য ব্যাটারী লাইফের দাবি করে

ভারতে খুব শীঘ্রই Snapdragon X CPU গুলি লঞ্চ করা হবে

Photo Credit: Qualcomm

স্ন্যাপড্রাগন এক্স প্রসেসরগুলি সাশ্রয়ী মূল্যের পিসিগুলির জন্য ডিজাইন করা হয়েছে

হাইলাইট
  • Snapdragon X চিপগুলি হলো আটটি ওরিয়ন CPU কোর দ্বারা নির্মিত একটি 4nm প্
  • এগুলি ভারতে আগামী 24 ফেব্রুয়ারী লঞ্চ হতে চলেছে
  • কোম্পানি দাবি করেছে যে, তাদের নতুন প্লাটফর্মটি 45 TOPS AI কার্যক্ষমতা প
বিজ্ঞাপন

Snapdragon India বিগত বুধবার ঘোষণা করেছে যে তারা ভারতে খুব শীঘ্রই Snapdragon X CPU-টি লঞ্চ করতে চলেছে। এটি বিগত মাসে হওয়া 2025 সালের কনজিউমার ইলেকট্রনিক্সের অনুষ্ঠানে (CES) উন্মোচিত করা হয় এবং এই চিপসেটগুলির লক্ষ্য হলো Intel এবং AMD এর মতো অন্যান্য কোম্পানির থেকে সাশ্রয়ী অফারগুলির সাথে প্রতিযোগিতা করা। তাদের বিশ্বের প্রতিপক্ষের মতোই Snapdragon X CPU-গুলি একটি ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিটের সাহায্যে (NPU) কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ফিচারগুলিকে সাহায্য করবে। কোম্পানি অনুমান করছে যে, তাদের নতুন প্লাটফর্মটি বিশ্বের বাজারে $600 (প্রায় 51,400)-র নিচের ল্যাপটপগুলিকে চালাতে পারবে এবং এই একই কৌশল ভারতের জন্যও প্রযোজ্য হতে পারে।

ভারতে কোয়ালকম Snapdragon X CPU-এর লঞ্চের তারিখ এবং আনুমানিক স্পেসিফিকেশন:

একটি X-পোস্টের মাধ্যমে Snapdragon India ঘোষণা করেছে যে, তারা Snapdragon X প্লাটফর্মটি দেশের বাজারে আগামী 24সে ফেব্রুয়ারী লঞ্চ করতে চলেছে। যদিও এই চিপ নির্মাতারা এখনও পর্যন্ত আর কোনো তথ্য প্রকাশ করেনি, শুধু অনুষ্ঠানটিকে “AI PCs for Everyone' বলে চিহ্নিত করেছে, যেটি থেকে অনুমান করা হচ্ছে যে, নতুন প্রসেসরটির লক্ষ্য হলো, সাশ্রয়ী দামের সাথে AI-ভিত্তিক কার্যক্ষমতাগুলি প্রদান করা। কোম্পানির মতে, এই প্লাটফর্মটি বিভিন্ন থার্মাল ডিজাইন এবং ফর্ম ফ্যাক্টরের উপর কাজ করতে পারবে।

তাদের বিশ্বের প্রতিপক্ষের মতোই কোয়ালকমের Snapdragon X CPU-গুলি একটি 4-ন্যানোমিটার ফেব্রিক্রেশন প্রক্রিয়ার তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে 3GHz-এর সর্বোচ্চ ক্লক স্পিডের সাথে আটটি ওরিয়ন CPU কোর যুক্ত করা আছে। এটি Snapdragon X plus এবং Elite বিকল্পগুলির থেকে নিম্নমানের,যেটিতে যথাক্রমে 3.4GHz এবং 3.8GHz পর্যন্ত ক্লক স্পিড আছে। অন্যদিকে কোয়ালকমের Adreno GPU 4K/60Hz-তে সর্বোচ্চ তিনটি বহির্ভূত ডিসপ্লের সমর্থন করবে।

চিপটি 30MB মোট cache এবং 135 জিবি মেমোরি ব্যান্ডউইথের সাথে সর্বোচ্চ 64 জিবি LPDDR5X RAM সমর্থন করে।এই কোম্পানিটি এটিকে HEXAGON NPU দিয়েছে যেটি 45 ট্রিলিয়ন অপারেশন প্রতি সেকেন্ড এর AI কাজ করতে পারবে। যে সমস্ত ডিভাইসগুলি Snapdragon X চিপটির মাধ্যমে চলবে, সেগুলি আনুষ্ঠানিকভাবে Microsoft Copilot+PC-র সার্টিফিকেট পাবে।

কোম্পানি দাবি করেছে যে, নতুন চিপসেটটি দুইগুণ বেশি ব্যাটারী লাইফ প্রদান করবে এবং অন্যান্য প্রতিযোগী প্রসেসরের তুলনায় 163% দ্রুত কার্যক্ষমতা দেবে। এছাড়াও এই প্লাটফর্মটি 5G, WiFi 7, ব্লুটুথ 5.4 এবং USB 4 Type-C এর সংযোগ ব্যবস্থাকে সমর্থন করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  2. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  3. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  4. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  5. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  6. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  7. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  9. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  10. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »