অনলাইন দুনিয়াকে দূষিত করছে সেক্সটিং ও ট্রোলিং: রিপোর্ট

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 ফেব্রুয়ারি 2020 17:21 IST
হাইলাইট
  • 25 টি দেশের 12,520 জনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল
  • 45 শতাংশ মানুষ অপরাধীদের চেনেন বলে দাবি করেছেন
  • 71 শতাংশ টিনএজ ইন্টারনেট ব্যবহারকারী এই সমস্যার স্বীকার হয়েছেন

18 বছরের কম বয়সীদের মধ্যে 71 শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছেন

অযাচিত কনটাক্ট, সেক্সটিং, ট্রোলিং, ঘৃণা বাচক উক্তি ও খারাপ ব্যবহার অনলাইন দুনিয়ার অন্যতম বড় সমস্যা রূপে উঠে আসছে। সম্প্রতি ভারত সহ 25 টি দেশের নাগরিকদের মধ্যে এক গবেষণা চালিয়ে এই তথ্য জানিয়েছে Microsoft। এই গবেষণায় জানানো হয়েছে এই সমস্যার স্বীকার হওয়া 45 শতাংশ মানুষ অপরাধীদের চেনেন বলে দাবি করেছেন।

18 বছরের কম বয়সীদের মধ্যে 71 শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এই সমস্যার  সম্মুখীন হয়েছেন। 81 শতাংশ ভবিষ্যতে আবার এই ঘটনার ভয় পাচ্ছেন।

যদিও এই সমীক্ষায় অংশ নেওয়া 67 শতাংশ মানুষ মনে করেন অনলাইনে সম্মানজনক ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির বিশেষ টুল নিয়ে আসা প্রয়োজন।

অনলাইনে গ্রাহকের ভদ্রতা মাপতে মাইক্রোসফট ডিজিটাল সিভিলিটি ইনডেক্স (DCI) ব্যবহার হয়। 25 টি দেশে এই কাজ করে Microsoft। 2019 সালে এই তালিকায় অনেকটা পিছিয়েছে ভারত। এই তালিকায় বেশি নম্বর অনলাইন কম ভদ্রতাকে নির্দেশ করে।

তরল হাইড্রোজেনে চলবে বিল গেটসের নতুন প্রমোদ তরী

2019 সালে DCI ইনডেক্সে 12 পয়েন্ট বেড়ে 71 পয়েন্ট পেয়েছে ভারত। যা গত চার বছরে সবথেকে বেশি।

Advertisement

ভারত সহ 25 টি দেশের 12,520 জনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। রিপোর্টে জানানো হয়েছে অনলাইনে অভদ্রতার অন্যতম প্রধান কারণ শারীরিক চেহারা এবং রাজনীতি। সমীক্ষায় অংশগ্রহণকারীদের 31 শতাংশ এই দুই বিষয়কে অভদ্রতার কারণ হিসাবে চিহ্নিত করেছেন।

30 শতাংশ মানুষ জানিয়েছেন অনলাইনে অভদ্রতার অন্যতম কারণ যৌন দৃষ্টিভঙ্গি। এছাড়াও ধর্মকে 26 শতাংশ মানুষ এই সমস্যার কারণ হিসাবে জানিয়েছেন।

অনলাইনে ভদ্রতার তালিকায় প্রথম পাঁচটি দেশ হল ইংল্যান্ড, নেদারল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।

Advertisement

এই তালিকায় সবার নীচে রয়েছে ভিয়েতনাম, রাশিয়া, কলম্বিয়া, পেরু ও দক্ষিণ আফ্রিকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Microsoft
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.