দাম 25,990 টাকা থেকে শুরু, Amazon সেলে 45 শতাংশ ছাড় Dell, HP, Lenovo-র ল্যাপটপে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 সেপ্টেম্বর 2025 08:00 IST
হাইলাইট
  • Amazon Great Indian Festival Sale এখন সকলের জন্য লাইভ
  • এই মেগা সেলে ল্যাপটপে 45 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  • SBI কার্ড গ্রাহকদের জন্য অতিরিক্ত 10 শতাংশ ছাড়

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ল্যাপটপে 45 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

Photo Credit: Asus

Amazon Great Indian Festival Sale মঙ্গলবার মধ্যরাত থেকেই সমস্ত ব্যবহারকারীদের জন্য লাইভ হয়েছে। সোমবার শুধু প্রাইম সদস্যদের অ্যাক্সেস ছিল। উৎসবের মরসুমকে কেন্দ্র করে আয়োজিত অ্যামাজন কোম্পানির এই মেগা সেলে মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, স্পিকার, হেডফোন সহ বিভিন্ন গ্যাজেট বাজারের থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে। আবার ল্যাপটপে পাওয়া যাচ্ছে 45 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। Dell, Samsung, HP, Lenovo, Asus, ও Acer-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। ক্রেতারা কুপন ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ও ব্যাংক ডিল ব্যবহার করে দাম আরও কমাতে পারছেন।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে লেটেস্ট Intel বা AMD প্রসেসর চালিত অন-ডিভাইস এআই ফিচার্সযুক্ত ল্যাপটপে প্রচুর টাকা ছাড় পাওয়া যাচ্ছে। 30,000 টাকা বা তার কম কিংবা সর্বোচ্চ 50,000 টাকা বাজেটের ল্যাপটপ খুঁজছেন, এমন ক্রেতাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে মার্কিন ই-কমার্স সংস্থাটি। যেমন AMD Ryzen 3 7320U প্রসেসর দ্বারা চালিত Asus Vivobook 14 বর্তমানে 28,999 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, Acer-এর Aspire Lite Ryzen 3 এখন 25,999 টাকায় কেনার সুযোগ রয়েছে।

সরাসরি ছাড়ের পাশাপাশি, এসবিআই কার্ডের সাথে হাত মিলিয়ে কার্ডহোল্ডারদের জন্য 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় অফার করেছে অ্যামাজন। ক্রেতারা নো-কস্ট ইএমআই অপশনও বেছে নিতে পারেন। এছাড়াও, কুপন-ভিত্তিক অফার এবং ছাড় আছে। আইসিআইসিআই (ICICI) ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা 5 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।

Amazon Great Indian Festival Sale: 50,000 টাকার নিচে ল্যাপটপে সেরা অফার

মডেল দাম ছাড়ের পর দাম কেনার লিঙ্ক
Acer Aspire Lite Ryzen 3 44,783 টাকা 26,990 টাকা এখানে কিনুন
Asus Vivobook Go 14, AMD Ryzen 3 7320U 43,990 টাকা 28,990 টাকা এখানে কিনুন
Lenovo V14 Intel Core i3 13th Gen 68,000 টাকা 33,490 টাকা এখানে কিনুন
HP 15 AMD Ryzen 5 7430U (16GB + 512GB) 53,267 টাকা 40,240 টাকা এখানে কিনুন
Dell 15 AMD Ryzen 7-7730U 65,449 টাকা 43,490 টাকা এখানে কিনুন
Lenovo ThinkBook 16 AMD Ryzen 7 7735HS 92,340 টাকা 49,240 টাকা এখানে কিনুন
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  2. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  3. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  4. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  5. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  6. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  7. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
  8. Vivo S2 নস্ট্যালজিয়া ফিরিয়ে আগস্ট 6 ভারতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, 2020 সালে এসেছিল শেষ মডেল
  9. OnePlus N6x সস্তায় 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  10. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.