Sale Offers

Sale Offers - ख़बरें

  • Flipkart Freedom Sale শুরু হচ্ছে এই তারিখে, স্মার্টফোন-ল্যাপটপে বড় ছাড়, SBI কার্ডে অতিরিক্ত ডিসকাউন্ট
    ফ্লিপকার্ট ফ্রিডম সেল ভারতে আগস্ট 8 থেকে শুরু হবে। প্লাস ও ব্ল্যাক মেম্বারশিপ এবং ফ্লিপকার্ট কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড থাকলে সেলের 24 ঘন্টা আগে, অর্থাৎ আগস্ট 7 আর্লি অ্যাক্সেস পাওয়া যাবে। যোগ্য SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনা পণ্যে 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফার EMI লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ক্রেতারা স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট টিভি, মনিটর, ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপর বড় মাপের ছাড় পাবে বলে আশা করা হচ্ছে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • Samsung-এর লাখ টাকার ফোন এখন অর্ধেক দামে সেল, ফ্লিপকার্টে নজিরবিহীন অফার
    Samsung Galaxy S25 Edge এখন ফ্লিপকার্টে 59,999 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এক বছর আগে লঞ্চ হওয়ার সময় দাম 1,09,999 টাকা ছিল। এটাই এখনও পর্যন্ত ফোনটির লোয়েস্ট প্রাইস। ডিভাইসের তিন মুখ্য আকর্ষণ হল Snapdragon 8 Elite চিপসেট, 200 মেগাপিক্সেল ক্যামেরা, এবং স্লিম ও লাইটওয়েট ডিজাইন।
  • Xiaomi 17T-এর প্রথম সেল শুরু, 5,000 টাকা ডিসকাউন্টে Leica ক্যামেরার ফোন
    Xiaomi 17T ভারতের বাজারে 59,999 টাকায় উপলব্ধ। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের দাম 64,999 টাকা। তবে HDFC, SBI, ও Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম যথাক্রমে 54,999 টাকা এবং 59,999 টাকায় নেমে আসবে। ক্রেতারা তিন মাস YouTube Premium, JioHotstar, Spotify Premium, ও Google AI Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে ব্যবহার করতে পারবে।
  • ট্রিপল Zeiss ক্যামেরার Vivo স্মার্টফোনে 15,000 টাকা ছাড়, এত কম দাম প্রথমবার!
    Vijay Sales-এ 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের Vivo X200T বিক্রি হচ্ছে 45,000 টাকায়। জানুয়ারিতে ভারতে লঞ্চের সময় মূল্য 59,999 টাকা ছিল। অর্থাৎ, প্রায় 15,000 টাকা ছাড়ে কেনার সুযোগ। এই ফোনে Zeiss-এর টিউন করা তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এটি ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9400+ চিপসেটে রান করে। এতে IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে।
  • Nothing Phone 3 বিক্রি হচ্ছে 35,000 টাকা ছাড়ে, বৈশাখে বাম্পার অফার দিচ্ছে Amazon
    Nothing Phone 3 এখন অ্যামাজনে 44,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি গত বছর ভারতে লঞ্চ হওয়ার সময় দাম ছিল 79,999 টাকা। অর্থাৎ, লঞ্চ প্রাইসের তুলনায় সরাসরি 35,000 টাকা দাম কমেছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 1,349 টাকা ক্যাশব্যাক মিলবে।
  • Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
    iPhone 15-এর 128 জিবি স্টোরেজ বর্তমানে ফ্লিপকার্টে 54,999 টাকায় লিস্টেড আছে। হ্যান্ডসেটটি প্রায় আড়াই বছর পুরনো হলেও দৈনন্দিন ব্যবহারে নতুন বলেই মনে হবে। A16 Bionic চিপ এখনও গেমিং থেকে ভিডিও এডিটিং সহজে সামলাতে পারে। তবে এই ফোন সবার জন্য নয়৷ যদি আপনি Android থেকে iPhone-এ আসতে চান বা iPhone 11 বা তার চেয়েও পুরনো মডেল থেকে আপগ্রেড করেন, তাহলে স্পিড, ক্যামেরা, ও সফটওয়্যারে পার্থক্য অনুভব করতে পারবেন।
  • Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
    Vivo X200T আসন্ন ফ্লিপকার্ট সেলে 49,999 টাকায় কেনার সুযোগ মিলতে পারে। এটি জানুয়ারিতে 59,999 টাকা শুরুর দামে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির অফার ফ্লিপকার্টে কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল। কিন্তু এখন সরিয়ে নেওয়ার কারণে ডিল প্রাইস দেখা যাচ্ছে। তবে 10,000 টাকা সরাসরি ডিসকাউন্ট হিসেবে নাও মিলতে পারে। এই ছাড়ের মধ্যে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিল অর্ন্তভুক্ত থাকতে পারে।
  • জনপ্রিয় Realme ফোন 5,000 টাকা সস্তা হল, 50MP ট্রিপল ক্যামেরা ও 80W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
    Realme 14 Pro+ 5G এখন ফ্লিপকার্টে 5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে।
  • Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি
    Vivo V70 FE-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 37,999 টাকা। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 40,999 টাকা এবং 44,999 টাকায় পাওয়া যাবে। Axis, HDFC, ও Kotak ক্রেডিট কার্ডে 4,100 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। SBI Pay, BHIM, Google Pay, PhonePe, Super Money, Freecharge, Cred বা Paytm (4,150 টাকা)-এর মাধ্যমে পেমেন্ট করলে একই পরিমাণ ছাড় মিলবে। ফোনটি ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং অ্যামাজনে বিক্রি হচ্ছে।
  • 12,249 টাকায় অ্যামোলেড স্ক্রিন, Sony ক্যামেরা, ও সেরা প্রসেসর, Lava Bold 2 5G ফোনে ব্যাপক অফার
    Lava Bold 2 5G-এর সাধারণ দাম 13,999 টাকা এবং এতে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। তবে Amazon ফোনটির সাথে 1,000 টাকার কুপন অফার করছে। তাই দাম 12,999 টাকায় নেমে আসবে। আবার Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 750 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে 12,249 টাকায় কেনার সুযোগ।
  • Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন
    Motorola Edge 70 Fusion বৃহস্পতিবার, মার্চ 12 ওপেন সেলে পাওয়া যাচ্ছে। অফার যোগ করলে দাম 24,999 টাকায় নেমে আসবে। ফোনটি 144Hz কোয়াড কার্ভড ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 68W ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং, Dolby Atmos প্রযুক্তির ডুয়াল স্টেরিও স্পিকার, এবং মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্সের সাথে এসেছে।
  • 4,000 টাকা ছাড়ের সাথে Realme-এর দ্বিতীয় 10,0001mAh ব্যাটারির ফোনের সেল শুরু হল
    Realme Narzo Power 5G সংস্থার দ্বিতীয় ফোন যা 10,000mAh+ ব্যাটারি পেয়েছে। আজ (মার্চ 10) সেল শুরু হয়েছে। অ্যামাজনে। অ্যামাজনে Realme Narzo Power 5G মডেলের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 26,999 টাকায় লিস্টেড আছে। 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সন 28,999 টাকায় মিলছে। রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট ও অতিরিক্ত 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস মিলতে পারে। এটি Amazon ও রিয়েলমির অনলাইন স্টোরে কেনা যাচ্ছে।
  • 4000 টাকা সস্তা হয়ে গেল 32MP সেলফি ক্যামেরা ও 5500mAh ব্যাটারির এই দুর্দান্ত Motorola স্মার্টফোন
    Motorola Edge 70 Fusion ভারতে শুক্রবার (মার্চ 6) লঞ্চ হচ্ছে। ফোনটি এ দেশে আসার আগে Edge 60 Fusion আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এটি কোয়াড কার্ভড pOLED ডিসপ্লে, Dimensity 7400 5G প্রসেসর, 50 মেগাপিক্সেল Sony LYT 700C প্রাইমারি ক্যামেরা সেন্সর, সার্কেল টু সার্চ, 68W টার্বো চার্জিং, ডুয়াল ব্যান্ড WiFi, IP68 + IP69 জল এবং ধুলোরোধী রেটিং, ও MIL-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্সের সাথে এসেছে।
  • Amazon সেলে 46,000 টাকা সস্তা হল গেমিং ল্যাপটপ, Lenovo, Asus, HP-এর মতো ব্র্যান্ডে বাম্পার ছাড়
    অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে গেমিং ল্যাপটপ বিম্পার ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, উন্নত গ্রাফিক্স ও কুলিং সিস্টেম, বেশি র‍্যাম, ফাস্ট SSD স্টোরেজ-সহ ল্যাপটপ লিস্টিং প্রাইসের তুলনায় 46,000 টাকা সস্তায় কেনার সুযোগ মিলছে। লিস্টে Asus, MSI, HP, Lenovo, ও Acer-এর মতো বড় ব্র্যান্ডদের নাম।

Sale Offers - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »