Samsung Galaxy S25 Edge ফ্লিপকার্ট জুন এপিক সেলে সরাসরি 50,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 Edge was launched in India at Rs. 1,09,999
Flipkart June Epic Sale আজ লাইভ হয়েছে। আর সেলের প্রথম দিনেই স্মার্টফোনে ধামাকা অফার। দামি ফ্ল্যাগশিপ ফোন একেবারে হাতের নাগালে চলে এসেছে। যার মধ্যে অন্যতম Samsung Galaxy S25 Edge। এটি বর্তমানে সব থেকে কম দামে বিক্রি হচ্ছে, যা ভারতে লঞ্চ হওয়ার পর এখনও পর্যন্ত ফোনটির লোয়েস্ট প্রাইস। কত ডিসকাউন্ট শুনবেন? এক্সচেঞ্জ অফার ছাড়াই সরাসরি 50,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Samsung-এর ওই ফোন। Galaxy S25 Edge বর্তমানে সংস্থাটির সবচেয়ে স্লিম ফ্ল্যাগশিপ স্মার্টফোন মডেল। এতে অসাধারণ 200 মেগাপিক্সেল ক্যামেরা ও হাই-পারফরম্যান্স Snapdragon 8 Elite চিপসেট রয়েছে।
Samsung Galaxy S25 Edge এখন ফ্লিপকার্টে 59,999 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে 2025 সালের মে মাসে লঞ্চ হওয়ার সময় দাম 1,09,999 টাকা ছিল। বেস মডেলে 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ রয়েছে। ফোনটির 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ই-কমার্স প্ল্যাটফর্মটিতে 71,999 টাকায় লিস্টেড আছে।
জানিয়ে রাখি, 512 জিবি স্টোরেজের লঞ্চ প্রাইস ছিল 1,21,999 টাকা ছিল। অর্থাৎ ফ্লিপকার্টে উভয় স্টোরেজ ভার্সনের দাম 50,000 টাকা কমেছে। এছাড়াও, Flipkart Axis বা Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,999 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এস25 এজ মাত্র 5.8 মিমি পুরু এবং ওজন 163 গ্রাম। স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনের সামনে 6.7 ইঞ্চি LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HDR10+, এবং QHD+ (1,440 x 3,120 পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করে। এটি Android 15-এর সঙ্গে লঞ্চ হলেও সাতটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে।
Samsung Galaxy S25 Edge-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, মাল্টি ডিরেকশনাল PDAF, ও f/1.7 অ্যাপারচার-সহ 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল (f/2.2) আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম৷
ফ্রন্ট ক্যামেরায় শুধু 4K ভিডিও শুটিং সাপোর্ট মিলবে। এতে IP68 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং আছে। স্যামসাং-এর এই স্লিম প্রিমিয়াম স্মার্টফোনে 3,900mAh ব্যাটারি ব্যবহার হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 15W ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনটির একমাত্র দুর্বলতা হল ব্যাটারি৷ অন্যান্য হার্ডওয়্যার ও ফিচার্স টপ লেভেলের৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset