35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার

Amazon Great Indian Festival 2026-এ Ryzen 5 সিরিজের প্রসেসর চালিত ল্যাপটপ 35,000 টাকার নিচে কেনা যাচ্ছে।

35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার

Photo Credit: Amazon

Acer Aspire One laptop comes with Ryzen 5 processor

হাইলাইট
  • Amazon Great Indian Festival Sale বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে
  • Acer-এর Ryzen 5 ল্যাপটপ 35,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে
  • সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি কুপন ও ব্যাঙ্ক অফার আছে
বিজ্ঞাপন

Amazon Great Indian Festival Sale আজ থেকেই শুরু হয়েছে। ই-কমার্স সংস্থাটির বছরের সবথেকে বড়  সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট কম দামে কেনার সুযোগ মিলছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপও। বর্তমানে বাজেটের মধ্যে ভাল ল্যাপটপ পাওয়া খুব মুশকিল। কিন্তু Amazon-এর মেগা ফেস্টিভ সেলে Ryzen 5 সিরিজের প্রসেসর চালিত ল্যাপটপ 35,000 টাকার নিচে কেনা যাচ্ছে। কোম্পানির তরফে Acer Aspire One মডেলে অফারটি দেওয়া হচ্ছে। এটি দৈনন্দিন কাজ, পড়াশোনা, এবং অফিসের বিভিন্ন কাজের জন্য তৈরি। ল্যাপটপের ওজন 1.48 কেজি হওয়ার কারণে সহজেই সঙ্গে নিয়ে ঘোরা যাবে।

Amazon Great Indian Festival Sale 2026: বাজেট ল্যাপটপে ডিল

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের জন্য Acer Aspire One A114-43 ল্যাপটপের দাম 38,990 টাকা রাখা হয়েছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় 11,000 টাকা কম। সংস্থার তরফে 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা দাম 37,999 টাকায় নামিয়ে আনবে। তারপর ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও সাশ্রয় করা যাবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে সমস্ত অফার ও ডিসকাউন্ট মিলিয়ে Aspire One A114-43 ল্যাপটপের কার্যকর দাম হবে 34,990 টাকা। এটি পিওর সিলভার কালার অপশনে উপলব্ধ।

এসার-এর এই ল্যাপটপের সামনে 14 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে, যা 768 x 1,366 পিক্সেল রেজোলিউশন অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে তিনটি সেলের 55 ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 65 ওয়াট অ্যাডাপ্টারের মাধ্যমে দ্রুত চার্জ হয়ে যাবে। সংস্থা দাবি করছে, ফুল চার্জে 5 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

Aspire One A114-43 সর্বোচ্চ 8 জিবি LPDDR5 র‍্যাম এবং 256 জিবি PCIe Gen 3 NVMe SSD স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। এতে রাইজেন 5-40 প্রসেসর আছে। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হল 4.3 গিগাহার্টজ। ডিভাইসে AMD Radeon 610M GPU, HDMI পোর্ট, টাইপ-সি পোর্ট, টাইপ-এ পোর্ট, হেডফোন জ্যাক, ও SD কার্ড রিডার আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  2. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  3. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  4. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  5. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  6. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  7. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  8. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  9. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  10. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »