Vivo X200T এখন Vijay Sales-এর ওয়েবসাইটে 45,000 টাকায় লিস্টেড আছে।
Photo Credit: Vivo
Vivo X200T is equipped with a Zeiss-tuned triple rear camera unit
Vivo X200T ভারতে লঞ্চ হওয়ার পর প্রথমবার এত কম দামে পাওয়া যাচ্ছে। বাজেটের মধ্যে এমন প্রিমিয়াম ফোন বাজারে আর একটাও নেই। ভিভোর এই স্মার্টফোন এখন প্রায় 15,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। অফারের মধ্যে কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট বা লুকনো এক্সচেঞ্জ অফার নেই। লঞ্চ প্রাইসের থেকে এতটাই সস্তায় কেনার সুযোগ চলে এসেছে। Vivo X200 সিরিজের লেটেস্ট মডেলটির পিছনে Zeiss-এর টিউন করা তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এটি ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9400+ চিপসেটে রান করে। কোম্পানি সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট প্রদান করবে।
Vivo X200T বর্তমানে Vijay Sales-এর ওয়েবসাইটে 45,0000 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। এটি ফোনটির 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের দাম। গত জানুয়ারিতে ভারতে লঞ্চের সময় এই বেস মডেলের মূল্য 59,999 টাকা রাখা হয়েছিল। অফারটি সিসাইড লিলিয়াক কালার অপশনে উপলব্ধ।
ভিভোর ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে বেশ কিছু অতিরিক্ত ডিলস দেওয়া হচ্ছে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে 6 মাস বা তার বেশি মেয়াদের EMI লেনদেনে সর্বাধিক 7.5 শতাংশ ইনস্ট্যান্ট (3,000 টাকা পর্যন্ত) পাওয়া যাবে। HSBC এবং Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে যথাক্রমে 2,000 টাকা ও 2,500 টাকা ছাড় মিলতে পারে।
ভিভো এক্স200টি 6.67 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সঙ্গে এসেছে। এটি 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে বড় 6,200mAh ব্যাটারি৷ এতে 80W ফাস্ট চার্জিং, 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট পাওয়া যায়।
Vivo X200T মডেলের অন্যতম আকর্ষণ হল ফটোগ্রাফি ডিপার্টমেন্ট৷ হ্যান্ডসেটটি দুর্দান্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.57 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, এবং Sony IMX882 সেন্সর-সহ 50 মেগাপিক্সেলেস Zeiss সুপার টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত।
সেলফি ও ভিডিও কলের জন্য ভিভোর ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। উভয় ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড সাপোর্ট করে৷ এতে Android 16 নির্ভর OrginOS 6 প্রি-ইনস্টল থাকছে। সংস্থা পাঁচটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) দেবে। এছাড়াও, 2033 সাল অব্দি সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে। এতে IP68 + IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale