পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026

Amazon Great Indian Festival 2026 সেলে Prime সদস্যরা আরও 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন।

পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026

Photo Credit: Amazon

Amazon Great Indian Festival 2026 sale starts on October 8

হাইলাইট
  • Amazon Great Indian Festival 2026 অক্টোবর 8 থেকে শুরু হচ্ছে
  • SBI ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট
  • Amazon Prime সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা
বিজ্ঞাপন

Flipkart তাদের Big Billion Days 2026-এর তারিখ ঘোষণা করার পর এবার Amazon-ও Great Indian Festival 2026 সেলের দিনক্ষণ জানিয়ে দিল। মার্কিন ই-কমার্স ব্র্যান্ডটির বার্ষিক মেগা ফেস্টিভ সেল ভারতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে। তারা জানিয়েছে, সেল চলাকালীন মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন, রূপচর্চা, বাড়ির নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ও মুদিখানা পণ্যে বড়সড় ডিসকাউন্ট পাওয়া যাবে। ল্যাপটপ ও বিভিন্ন টেক অ্যাক্সেসরিজেও আকর্ষণীয় ডিল পাবে ক্রেতারা। এছাড়াও, ব্যাঙ্ক ডিসকাউন্ট, Amazon Prime মেম্বারদের জন্য অতিরিক্ত সুবিধা, ও আরও একাধিক অফারের কথা ঘোষণা করেছে ই-কমার্স সংস্থাটি।

Amazon Great Indian Festival 2026 কবে শুরু হচ্ছে

অক্টোবর 8 থেকে শুরু হবে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2026। যদিও সংস্থা এখনও জানায়নি, তবে এবারও প্রাইম সদস্যরা 24 ঘন্টা আগেই সেলের দামে কেনাকাটার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। সেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট এবং ক্রেডিট কার্ডে সরাসরি দাম মেটালে বা মাসিক কিস্তির (EMI) মাধ্যমে কেনাকাটা করলে সর্বোচ্চ 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।

Prime সদস্যরা আরও 10 শতাংশ অতিরিক্ত ছাড়ের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। Great Indian Festival চলাকালীন একাধিক বিশেষ অফার ইভেন্ট আয়োজন করবে বলে ঘোষণা করেছে সংস্থা। ক্রেতারা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, কুপন, ও অতিরিক্ত সাশ্রয়ের সুযোগ পাবে। যার মধ্যে রয়েছে ব্লকবাস্টার ডিলস, টপ 100 ডিলস, মেগা ডিলস, 8 PM ডিলস, বাই মোর সেভ মোর, এক্সচেঞ্জ মেলা, স্যাম্পল ম্যানিয়া, এবং Amazon Combo।

Amazon বিভিন্ন প্রোডাক্টে নো-কস্ট EMI ও এক্সচেঞ্জ অফারও দেবে। কোম্পানি এখনও নির্দিষ্ট কোনও পণ্যের অফার প্রকাশ করেনি। তবে সেল শুরু হতে আর 20 দিনেরও কম সময় থাকায় শীঘ্রই বিভিন্ন ডিল ও অফার প্রকাশ হতে পারে। সংস্থার অফিশিয়াল পেজে ফ্ল্যাগশিপ, মিড-রেঞ্জ, ও বাজেট, তিন ধরনেরই ফোনে ডিল থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।

জানিয়ে রাখি, শপিং সিজনের আগে নিজেদের লজিস্টিক্স নেটওয়ার্ক আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন। তারা 20টি নতুন ফুলফিলমেন্ট সেন্টার, ছয়টি নতুন প্যাকেজ শর্ট সেন্টার, ও 150টি নয়া লাস্ট-মাইল ডেলিভারি স্টেশন চালু করবে।

প্রসঙ্গত, ফ্লিপকার্টের সমস্ত গ্রাহকদের জন্য বিগ বিলিয়ন ডেজ 2026 শুরু হবে অক্টোবর 9 থেকে। তবে ফ্লিপকার্ট প্লাস, ব্ল্যাক, ও ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড গ্রাহকরা অক্টোবর 8 থেকেই সেলের আগাম অ্যাক্সেস পেয়ে যাবে। এই সেলে Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে লেনদেন করলে অতিরিক্ত 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »