Acer Aspire One laptop comes with Ryzen 5 processor
Photo Credit: Amazon
Amazon Great Indian Festival Sale আজ থেকেই শুরু হয়েছে। ই-কমার্স সংস্থাটির বছরের সবথেকে বড় সেলে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট কম দামে কেনার সুযোগ মিলছে। যার মধ্যে রয়েছে ল্যাপটপও। বর্তমানে বাজেটের মধ্যে ভাল ল্যাপটপ পাওয়া খুব মুশকিল। কিন্তু Amazon-এর মেগা ফেস্টিভ সেলে Ryzen 5 সিরিজের প্রসেসর চালিত ল্যাপটপ 35,000 টাকার নিচে কেনা যাচ্ছে। কোম্পানির তরফে Acer Aspire One মডেলে অফারটি দেওয়া হচ্ছে। এটি দৈনন্দিন কাজ, পড়াশোনা, এবং অফিসের বিভিন্ন কাজের জন্য তৈরি। ল্যাপটপের ওজন 1.48 কেজি হওয়ার কারণে সহজেই সঙ্গে নিয়ে ঘোরা যাবে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের জন্য Acer Aspire One A114-43 ল্যাপটপের দাম 38,990 টাকা রাখা হয়েছে, যা লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় 11,000 টাকা কম। সংস্থার তরফে 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা দাম 37,999 টাকায় নামিয়ে আনবে। তারপর ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও সাশ্রয় করা যাবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে সমস্ত অফার ও ডিসকাউন্ট মিলিয়ে Aspire One A114-43 ল্যাপটপের কার্যকর দাম হবে 34,990 টাকা। এটি পিওর সিলভার কালার অপশনে উপলব্ধ।
এসার-এর এই ল্যাপটপের সামনে 14 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে, যা 768 x 1,366 পিক্সেল রেজোলিউশন অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে তিনটি সেলের 55 ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 65 ওয়াট অ্যাডাপ্টারের মাধ্যমে দ্রুত চার্জ হয়ে যাবে। সংস্থা দাবি করছে, ফুল চার্জে 5 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যাবে।
Aspire One A114-43 সর্বোচ্চ 8 জিবি LPDDR5 র্যাম এবং 256 জিবি PCIe Gen 3 NVMe SSD স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। এতে রাইজেন 5-40 প্রসেসর আছে। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হল 4.3 গিগাহার্টজ। ডিভাইসে AMD Radeon 610M GPU, HDMI পোর্ট, টাইপ-সি পোর্ট, টাইপ-এ পোর্ট, হেডফোন জ্যাক, ও SD কার্ড রিডার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.