প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে

Amazon Great Indian Festival সেলে Apple Watch Series 11-এর 46 মিমি GPS মডেল 36,499 টাকায় লিস্টেড আছে।

প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে

Photo Credit: Apple

Apple Watch Series 11 gets a big price cut during Amazon Great Indian Festival Sale

হাইলাইট
  • Amazon Great Indian Festival Sale বর্তমানে Prime মেম্বারদের জন্য চলছে
  • Apple Watch Series 11 আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে
  • SBI ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত সাশ্রয়
বিজ্ঞাপন

Amazon Great Indian Festival Sale 2026 বর্তমানে Prime মেম্বারদের জন্য চলছে। তবে আজ রাত 12টার পর থেকে সমস্ত ক্রেতারা সেলের দামে কেনাকাটা করতে পারবে। অ্যামাজনের মেগা সেলে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, এবং ওয়্যারেবল-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে বিশেষ অফার পাওয়া যাচ্ছে। সরাসরি দাম কমানোর পাশাপাশি ব্যাঙ্ক অফার, কুপন, এক্সচেঞ্জ বেনিফিট, ও নো-কস্ট EMI বেনিফিট দেওয়া হচ্ছে। আপনি যদি Apple Watch কেনার পরিকল্পনা করেন, তাহলে এটাই উপযুক্ত সময়। কারণ এখন Apple Watch Series 11 আকর্ষণীয় ছাড়ে বিক্রি হচ্ছে। স্মার্টওয়াচটির দাম MRP-এর তুলনায় অনেকটা কমানো হয়েছে।

Amazon Great Indian Festival Sale 2026: Apple Watch Series 11-এর অফার

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Apple Watch Series 11-এর 46 মিমি জিপিএস মডেল 36,499 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টঘড়ির লিস্টেড প্রাইস হল 46,900 টাকা৷ অর্থাৎ, সেলে কোনও শর্ত ছাড়াই সরাসরি 10,401 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

এছাড়াও, অ্যামাজনের প্রোডাক্ট পেজে অতিরিক্ত 500 টাকার কুপন দেওয়া হচ্ছে। চেকআউটের সময় ওই কুপন ব্যবহার করলে Apple Watch Series 11-এর 46 মিমি GPS ভ্যারিয়েন্টের কার্যকর দাম নেমে আসবে 35,999 টাকায়। অর্থাৎ, লিস্টেড প্রাইসের তুলনায় মোট 10,901 টাকা সাশ্রয় করা যাবে।

এখানেই শেষ নয়। অ্যাপল ওয়াচ সিরিজ 11-এর উপর ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা সর্বাধিক 3,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। এক কথায় বছরের অন্যান্য সময় অনুষ্ঠিত সেলের তুলনায় বর্তমানে অফার ও ছাড়ের পরিমাণ অনেক বেশি।

জানিয়ে রাখি, Apple Watch Series 11 প্রচুর হেলথ ট্র্যাকিং ফিচার্সের সঙ্গে এসেছে। এতে নতুন স্লিপ স্কোর আছে, যার মাধ্যমে ঘুমের গুণমান সম্পর্কে ধারণা পাওয়া যায়। স্মার্টঘড়িটি অনিয়মিত হৃদস্পন্দনের ছন্দ সম্পর্কে সতর্কবার্তা দেয়। ডিভাইসে হাইপারটেনশন বা হাই-প্রেশার নোটিফিকেশনেরও সুবিধা আছে। ফিচারটিতে ঘড়িটি অপটিক্যাল হার্ট সেন্সরের মাধ্যমে হৃদস্পন্দনের সঙ্গে রক্তনালির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে।

তারপর এক মাসের (30 দিন) সময়কালের তথ্য বিশ্লেষণ করে উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্কিত লক্ষণ দেখা গেলে ব্যবহারকারীকে সতর্ক করতে পারে। এটি WatchOS 26 সফটওয়্যারে রান করে এবং 5G কানেক্টিভিটি সাপোর্ট পেয়েছে। এই স্মার্টওয়াচ 100 শতাংশ পুনর্ব্যবহারযোগ্য টাইটেনিয়াম ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। একবার চার্জে 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  2. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  3. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  4. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  5. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  6. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  7. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  8. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  9. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  10. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »